CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ফাইনাল জিততেই 'রহস্যময়ী সুন্দরী'-কে জড়িয়ে ধরলেন ঈশান! কিন্তু কে এই 'রহস্যময়ী'?

ম্যাচ জয়ের পরে পরেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা যাচ্ছিল এই তরুণীকে। কখনও তিনি সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলছেন, আবার কখনও ঈশান কিষাণকে জড়িয়ে ধরে ফটো তুলছেন। পাশাপাশি, একবার দেখা গেল, হার্দিক পান্ডেয়া ও ঈশানের নাচের সময় পাশেই দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর সেখানে উপস্থিত ছিলেন হার্দিকের বান্ধবী মাহিকাও।

Ishan Kishan with his girlfriend Aditi Hundia
Ishan Kishan with his girlfriend Aditi Hundia

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর জয়ের দোরগোড়ায় যখন দাঁড়িয়ে ভারত, ঠিক ওই সময় ক্যামেরায় ধরা পড়ছিল এক সুন্দরী মুখ। গ্যালারিতে লাল রঙের পোশাক পরে বসে এক তরুণী ভারতের পারফরম্যান্সে উল্লাসে মাতছিলেন। কিন্তু পরে যখন বিশ্বকাপ জিতে সব ভারতীয় ক্রিকেটারেরা আনন্দে মত্ত তখনও দেখা গেল তাঁকে। আর অবাক করা বিষয় হল, তখন আর গ্যালারিতে নয়, তখন তাঁকে দেখা গেল মাঠে। আর তার পরেই সবার মনে একটাই প্রশ্ন যে, কে এই রহস্যময়ী নারী? 

'রহস্যময়ী সুন্দরী'-কে নিয়ে কেন বাড়ছে জল্পনা?

ম্যাচ জয়ের পরে পরেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা যাচ্ছিল এই তরুণীকে। কখনও তিনি সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলছেন, আবার কখনও ঈশান কিষাণকে জড়িয়ে ধরে ফটো তুলছেন। পাশাপাশি, একবার দেখা গেল, হার্দিক পান্ডেয়া ও ঈশানের নাচের সময় পাশেই দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর সেখানে উপস্থিত ছিলেন হার্দিকের বান্ধবী মাহিকাও। লাল পোশার পরা তরুণীর ভিডিও সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সকলের একটাই প্রশ্ন, কে তিনি? তবে এবার জানা গিয়েছে এই তরুণীর পরিচয়।

আরো পড়ুন: ৯৭, ৮৯, ৮৯! পরিশ্রম করলে যে ফল পাওয়া যায় তা বুঝিয়ে দিলেন 'ঝোড়ো' সঞ্জু!

কে এই তরুণী, কী পরিচয় তাঁর?

এই তরুণীর নাম অদিতি হুন্ডিয়া। আসলে ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণের প্রেমিকা তিনি। ফাইনাল ম্যাচে ভারতের খেলা দেখতে গিয়েছিলেন। আর তাই বিশ্বকাপ জেতার পর দলের সঙ্গে আনন্দেও মাতেন। তাই ঈশানের সঙ্গে বারবার দেখা যাচ্ছিল তাঁকে।

আসলে, বিশ্বকাপের মাঝেই ঈশানের প্রেমিকার নাম ফাঁস করে দিয়েছিলেন তাঁরই দাদু অনুরাগ পাণ্ডে। তিনি জানিয়েছিলেন, দুই পরিবারই তাদের এই সম্পর্ক মেনে নিয়েছে। এখন কেবল বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি।

সূত্রের খবর, এক সাক্ষাৎকারে এ বিষয়ে ঈশানের দাদু বলেন, ‘‘ঈশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ঈশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি। ঈশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছে। আমরা মেনে নিয়েছি। ঈশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিতে সমস্যা নেই। ঈশানের বান্ধবীর নাম অদিতি। ও একজন মডেল।’’

অদিতির অজানা পরিচিতি!

আসলে, জয়পুরের এক ব্যবসায়ীর মেয়ে হলেন অদিতি হুন্ডিয়া। ২০১৮ সালে ‘মিস ডিভা’ খেতাব জিতে প্রথমবার তিনি প্রচারের আলোয় আসেন। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছেছিলেন অদিতি। এমনকি ২০১৯ সালে আইপিএলের বেশ কিছু ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাঁকে। তখন থেকেই ঈশানের সঙ্গে বন্ধুত্ব ছিল অদিতির। একটা সময় পর্যন্ত তাঁদের যোগাযোগ ছিল শুধু সমাজমাধ্যমে। পরে সম্পর্কে জড়ান তাঁরা।

আরো পড়ুন: অপরাজেয় 'ভারত', ২০২৪ সাল থেকে ৭টি আইসিসি ট্রফি খেলে ৭-টিই জিতেছে ভারত!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে