CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

৯৭, ৮৯, ৮৯! পরিশ্রম করলে যে ফল পাওয়া যায় তা বুঝিয়ে দিলেন 'ঝোড়ো' সঞ্জু!

বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার সুযোগ পেলেও তেমন বড় রান করতে পারেননি সঞ্জু।

Sanju Samson in T20 WC 2026
Sanju Samson in T20 WC 2026

সঞ্জু স্যামসন। ক্রিকেট দুনিয়ায় ভারতের প্রতিপক্ষ টিমের কাছে এখন এই নামটা যথেষ্ট ভয়ঙ্কর। ইডেনে ৫০ বলে অপরাজিত থেকে করেন ৯৭। সেঞ্চুরি করার আগেই এদিন ভারত জিতে যায়। এরপর ওয়াংখেড়েতে ৪২ বলে করেন ৮৯। আর আজ রবিবার অহমদাবাদে ৪৬ বলে করেন ৮৯। সুতরাং, টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিন ম্যাচে ২৭৫ রান করেছেন সঞ্জু স্যামসন। ইডেন ও ওয়াংখেড়েতে ম্যাচের সেরা হয়েছেন তিনি। 

আরো পড়ুন: অপরাজেয় 'ভারত', ২০২৪ সাল থেকে ৭টি আইসিসি ট্রফি খেলে ৭-টিই জিতেছে ভারত!

বিশ্বকাপে খেলার সুযোগই পেতেন না সঞ্জু!

হ্যাঁ, বিশ্বকাপের শুরুতে দেখে মনে হয়েছিল যে, বেঞ্চে বসেই কেটে যাবে হয়ত সঞ্জুর প্রতিযোগিতা। কিন্তু শেষমেষ সঞ্জু সুযোগ পেলেন। আর সুযোগ পেয়েই তিনি একেবারে কামাল করে দিলেন। বুঝিয়ে দিলেন, ক্রিকেট সত্যিই অনিশ্চয়তার খেলা। আর পরিশ্রম করলে ফল পাওয়া যায়‌। একেবারেই তা বৃথায় যায় না।

বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার সুযোগ পেলেও তেমন বড় রান করতে পারেননি সঞ্জু। ফলে তিনি বিশ্বকাপের দলে থাকলেও প্রথম একাদশে সদস্য যে তিনি হবেন না, তা একেবারে জলের মতো পরিষ্কার ছিল। আর, বিশ্বকাপের শুরুতেও সেটাই দেখা যায়। অভিষেক শর্মা ও ঈশান কিষাণ ওপেন করেন। কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু চাইছিলেন। তাই অভিষেক একের পর এক ম্যাচে ব্যর্থ হলেন। ফলত, বিকল্প পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না গৌতম গম্ভীরের। রিঙ্কু সিংহের বদলে অবশেষে সুযোগ পেলেন সঞ্জু। জিম্বাবোয়ে ম্যাচে প্রথম শুরুটা করেছিলেন। কিন্তু সেভাবে বড় রান করতে পারেননি। অথচ এবার শেষ তিনটে ম্যাচে সেটাই করে দেখালেন।

আরো পড়ুন: বিশ্বকাপ হোক বা আইপিএল—ফাইনাল হারতে ক্রিকেটার গম্ভীর কোনোদিন জানেন না! এটাই গম্ভীরের 'পাওয়ার'!

ট্যাগ:IndiaSanju Samson

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে