ঘোষণা হয়ে গেল কেকেআরের অধিনায়কের নাম, শাহরুখ শিবিরের নেতৃত্ব এবার কার কাঁধে উঠল?
আইপিএল ২০২৬-এর জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। কোনোকরম পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে দলের এক অভিজ্ঞ ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের দায়িত্ব।

চলতি মাসের ২৮শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল ২০২৬। তাই হাতে আর বেশিদিন সময় নেই। প্রত্যেকটা দল নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটল। আইপিএল ২০২৬-এর জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। কোনোকরম পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে দলের এক অভিজ্ঞ ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের দায়িত্ব।
কাকে অধিনায়ক করল কেকেআর?
না, এই মরশুমের অধিনায়ক বদল করল না কেকেআর। গত বছর নেতৃত্ব দেওয়া অজিঙ্ক রাহানের উপরই এবারও ভরসা রাখলেন কেকেআর কর্তৃপক্ষ। মঙ্গলবার সোস্যাল মিডিয়ায় রাহানের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন: জামাই শাহিন আফ্রিদির অধিনায়কত্বে একেবারেই খুশি নন শ্বশুর শাহিদ আফ্রিদি?
আইপিএল ২০২৫-এ প্রত্যাশিত ফলাফল হয়নি:
আইপিএল ২০২৫-এ প্রত্যাশিত ফল করতে পারেননি ২০২৪ সালের চ্যাম্পিয়নেরা। আল তাই ব্যর্থতার পরে আর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের চুক্তি বৃদ্ধি করা হয়নি। এমনকি দলে রাখা হয়নি গত বারের সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ারকেও। পাশাপাশি বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করা হয়েছে। এবার তাই মনে করা হয়েছিল যে, নেতৃত্বেও হয়ত বদল আনতে পারে কেকেআর কর্তৃপক্ষ। কিন্তু তা হল না।
আইপিএল ২০২৬-এ কেকেআরের ক্রিকেটাররা!
বর্তমান ভারতীয় দলের আকাশদীপ, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংহের মতো ক্রিকেটার রয়েছেন নাইট শিবিরে। পাশাপাশি দলে রয়েছেন সুনীল নারাইন, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েলের মতো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারেরাও। কেকেআর কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাননি। কোচ অভিষেক নায়ারের পরামর্শে রাহানেকেই অধিনায়ক রেখে দেওয়া হল।
ভারতীয় দলে রাহানে এখন আর সুযোগ না পেলেও মুম্বইয়ের হয়ে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলেন তিনি। গত বছর আইপিএলে ব্যাট হাতে সাফল্যও পেয়েছিলেন রাহানে।
আরো পড়ুন: আসছে আইপিএল ২০২৬, কিন্তু লাইভ ম্যাচ দেখতে চাইলে কীভাবে অনলাইনে আইপিএলের টিকিট কাটটে হবে জানেন?
ট্যাগ:


