প্রকাশিত হল বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের তালিকা, কিন্তু তালিকায় রয়েছেন মাত্র একজন ভারতীয়! কে সেই তারকা জানেন?

চার ম্যাচে, এই উইকেটকিপার-ব্যাটার ২৩২ রান করেছেন, তাঁর গড় ৭৭.৩৩ আর স্ট্রাইক রেট ২০১.৭৩।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
T20 World Cup 2026
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ইতিমধ্যেই ইংল্যান্ডকে সেমিফাইনালে ধরাশায়ী করে ভারত ফাইনালে উঠে গিয়েছে। এবার ফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের সঙ্গে। এই লড়াই যে ঠিক কতটা হাড্ডাহাড্ডি হবে তা এখন থেকেই স্পষ্ট। বলতে গেলে বিশ্বকাপের ট্রফি জেতা থেকে আর এক ধাপ দূরেই রয়েছে ভারত। যদিও বেশ কিছু চিন্তার বিষয় রয়েছে টিম ইন্ডিয়ার জন্য। কিন্তু এর মধ্যেই আইসিসি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে, আশ্চর্যের বিষয় হল এই তালিকায় একমাত্র একজন ভারতীয় ক্রিকেটারই জায়গা হয়েছে।

কোন ভারতীয় ক্রিকেটারের জায়গা হয়েছে এই তালিকায়?

আইসিসির এই তালিকায় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শুধুমাত্র সঞ্জু স্যামসন। এছাড়াও রয়েছেন: উইল জ্যাকস (ইংল্যান্ড), সাহিবজাদা ফারহান (পাকিস্তান), লুনগি গিডি (দক্ষিণ আফ্রিকা), এডেন মাকারাম (দক্ষিণ আফ্রিকা), রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) এছাড়া আরও অনেকে।

আরো পড়ুন: আইপিএলের আগেই মহা চমক, দুনিয়ায় এবার এই দল কিনছেন রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন!

কেন কেবলমাত্র সঞ্জুর নাম উঠল এই তালিকায়?

আসলে, ভারতীয় দলকে শেষ দুই ম্যাচ একাই জিতিয়েছেন সঞ্জু স্যামসন, দুই ম্যাচেই ম্যাচের সেরা হয়েছেন তিনি। তাই টি-২০ বিশ্বকাপের প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার দৌড়েও ঢুকে পড়েছেন সঞ্জু।

সঞ্জু স্যামসনের সাম্প্রতিক পারফরম্যান্স!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ আটের মরণবাঁচন ম্যাচে সঞ্জু মাত্র ৫০ বলে ৯৭* রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এখানেই শেষ নয়, সেমিফাইনালেও তিনি ৪২ বলে দ্রুত ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

চার ম্যাচে, এই উইকেটকিপার-ব্যাটার ২৩২ রান করেছেন, তাঁর গড় ৭৭.৩৩ আর স্ট্রাইক রেট ২০১.৭৩। ইংল্যান্ডের উইল জ্যাকস চারবার প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ শেষ আটের ম্যাচে শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স ছিল।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ লাভের লাভই হল কেকেআরের, ফিন অ্যালেনকে কীভাবে কিনেছিল কেকেআর জানেন?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে