এ কি! ৩৬ বলে ৫৯ রান করা আয়ুষ মাত্রেকে কেন মাঝপথে তুলে নিল চেন্নাই? কারণ জানলে অবাক হবেন!
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে বেশ ভালোই ব্যাট করছিলেন আয়ুষ মাত্রে। কিন্তু তা সত্ত্বেও চেন্নাই সুপার কিংস তাঁকে রিটায়ার্ড আউট করে তুলে নেয়। ফলে ব্যাট করতে পাঠানো হয় শিবম দুবেকে। আর চেন্নাই শিবিরের এই সিদ্ধান্তেই ক্রিকেটপ্রেমীরা বিস্মিত হয়ে যায়।

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে বেশ ভালোই ব্যাট করছিলেন আয়ুষ মহাত্রে। কিন্তু তা সত্ত্বেও চেন্নাই সুপার কিংস তাঁকে রিটায়ার্ড আউট করে তুলে নেয়। ফলে ব্যাট করতে পাঠানো হয় শিবম দুবেকে। আর চেন্নাই শিবিরের এই সিদ্ধান্তেই ক্রিকেটপ্রেমীরা বিস্মিত হয়ে যায়। যদিও ক্রিকেটপ্রেমীরা বিস্মিত হলেও কোনো আক্ষেপই নেই ১৮ বছরের এই তরুণের। কেননা, তাঁর কাছে দলের স্বার্থই হল সবার আগে।
কেন আয়ুষ মাত্রেকে চেন্নাই সুপার কিংস রিটায়ার্ড আউট করে তুলে নিল?
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন আয়ুষ মহাত্রে। তিনি ৩৬ বলে করেন ৫৯ রান। ৩টি চার এবং ৪টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে। আয়ুষের স্ট্রাইক রেট ছিল ১৬৩.৮৮। কিন্তু পিচে থিতু হয়ে যাওয়া ব্যাটারকে তুলে নেওয়া হয় ১৮তম ওভারে।
চেন্নাইয়ের এই সিদ্ধান্ত নিয়ে কী বললেন আয়ুষ মহাত্রে?
চেন্নাইয়ের এই সিদ্ধান্ত নিয়ে ১৮ বছরের ক্রিকেটার ম্যাচের পর বলেছেন, ‘‘এটা বড় কোনও ব্যাপার নয়। সে সময় আমাদের কিছু বড় শট দরকার ছিল। শিবম বড় শট নিতে পারে। অভিজ্ঞতা অনেক বেশি। তা ছাড়া তখন আমি ঠিক মতো খেলতে পারছিলাম না। দল তাই পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। খেলায় তো এমন হয়েই থাকে।’’
আরো পড়ুন: CSK vs DC: আইপিএল ২০২৬-এ কেকেআর সবার 'লাস্টে', সঞ্জুর শতরানে জয় হাসিল করে নিল চেন্নাই!
শিবম দুবের পারফরম্যান্স:
আয়ুষ মাঠ ছাড়ার পর শিবম দুবে নেমে ১০ বলে ২০ রান করেন। ২টি চার এবং ১টি ছয় মারেন ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার। চেন্নাই শিবির হয়তো তাঁর থেকে আরও ভালো কিছু আশা করেছিল। যদিও তা নিয়ে আয়ুষের কোনও বক্তব্য নেই। তাঁর কাছে দলই হল সবার আগে। দলের পরিকল্পনা যথাযথ ভাবে বাস্তবায়িত করাই মূল লক্ষ্য।
আয়ুষ মহাত্রের মন্তব্য:
এ বিষয়ে আয়ুষ বলেছেন, ‘‘আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে এই দলে। চেন্নাই আমার কাছে পরিবারের মতো। সকলে আমাকে বাচ্চা হিসাবে দেখে। তাই ওদের সঙ্গে খেলতে আমার বেশ ভাল লাগে। দলের সাপোর্ট স্টাফেরা আমায় খুব সাহায্য করছেন। সকলে ভীষণ পরিশ্রম করছেন।’’
জয় পেয়েছে চেন্নাই:
এই এই মরশুমের আইপিএলে প্রথম জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। সঞ্জু স্যামসনের অপরাজিত ১১৫ রানের সুবাদে প্রথমে ব্যাট করে চেন্নাই করে ২ উইকেটে ২১২। আর জবাবে দিল্লির ইনিংস শেষ হয় ১৮৯ রানে। ফলে জয়লাভ করে চেন্নাই।
আরো পড়ুন: ৬,৬,৬,৬,৬,৬… পাঞ্জাবের বিপক্ষে আজ জ্বলে উঠলেন অভিষেক শর্মা!
ট্যাগ:


