পাকিস্তান সুপার লিগ ছেড়ে আইপিএলে যোগদান, রাগে 'লাল' হয়ে গেলেন মহসিন নকভি!
আইপিএলে সুযোগ পেতেই বিদেশি খেলোয়াড়দের অধিকাংশই পিএসএলের দল ছেড়ে চলে এসেছেন। দেওয়ার একের পর এক ঘটনায়। আর তাই পিএসএল শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে একের পর এক বিদেশি ক্রিকেটারের টুর্নামেন্ট ছেড়ে আইপিএলে যোগ দেওয়াতে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং বড় টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল। কিন্তু আইপিএলের পাশাপাশি পাকিস্তানে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিসিএল। এখন প্রশ্ন হল, বিদেশি ক্রিকেটারদের পছন্দের তালিকায় কোন টুর্নামেন্টটি এগিয়ে রয়েছে? যদিও এ নিয়ে অধিকাংশ মানুষের কাছেই কার্যত স্পষ্ট জবাব রয়েছে। সেটার প্রতিচ্ছবি এখনই দেখা গিয়েছে। আইপিএলে সুযোগ পেতেই বিদেশি খেলোয়াড়দের অধিকাংশই পিএসএলের দল ছেড়ে চলে এসেছেন। দেওয়ার একের পর এক ঘটনায়। আর তাই পিএসএল শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে একের পর এক বিদেশি ক্রিকেটারের টুর্নামেন্ট ছেড়ে আইপিএলে যোগ দেওয়াতে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। একের পর এক তারকা ক্রিকেটারদের পিএসএল থেকে বিদায় হওয়ার ঘটনায় এবার কঠোর আইনি পদক্ষেপ ও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন নকভি।
কোন কোন ক্রিকেটার পিসিএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন?
আসলে, এই ঘটনাটি শুরু হয় জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দিয়ে। তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দেন। আর এরপরই নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন শ্রীলঙ্কার টি-২০ অধিনায়ক দাসুন শানাকা। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার কথা থাকলেও তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে চোট পাওয়া স্যাম কারেনের বিকল্প হিসেবে যোগ দিয়েছেন।
কড়া হুঁশিয়ারি দিয়ে কী বললেন মহসিন নকভি:
ক্রিকেটারদের এমন আচরণে মহসিন নকভির কড়া হুঁশিয়ারি চলে এল। লাহোরে আয়োজিত এক সাংবাদিক বৈঠক মহসিন নকভি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। সূত্রের খবর, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এই খেলোয়াড়দের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব। গত বছরও করবিন বস এমনটা করেছিলেন এবং তাঁকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না।’ নকভি একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনও খেলোয়াড় যদি শেষমুহূর্তে চুক্তিভঙ্গ করে অন্য লিগে চলে যান, তবে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
কেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরাও বিরক্ত হয়ে যাচ্ছেন?
বিদেশি ক্রিকেটারদের এইরকম আচরণে ফ্র্যাঞ্চাইজি মালিকেরাও যথেষ্ট বিরক্ত বলে দাবি করা হয়েছে। তারা মনে করছেন, শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়ে দলগুলো কার্যত ভারসাম্যহীন হয়ে পড়ছে। ফলে, টুর্নামেন্টের মান এবং দর্শক আকর্ষণ কমতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে নকভি আশ্বস্ত করেছেন যে, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্নাস ল্যাবুশেনের মতো 'এ' ক্যাটেগরির খেলোয়াড়রা আসার কারণে টুর্নামেন্টের গ্ল্যামার কখনই কমবে না।
ট্যাগ:


