CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

প্রীতি জিন্টারা কেউ ক্রিকেট না বুঝেই সব ব্যাপারে নাক গলান, আইপিএল ২০২৬-এর আগে পঞ্জাবের দল মালিকদের নিয়ে অভিযোগ তুললেন ইরফান!

আইপিএলের ট্রফি জিততে পারেনি। গত বার ফাইনালে উঠেও তারা হেরে গিয়েছে বেঙ্গালুরুর কাছে। এবার সেই পঞ্জাবের ভেতরের কথা ফাঁস করে দিলেন ইরফান পাঠান। তিনি জানালেন, পঞ্জাবের মালিকেরা ক্রিকেট না বুঝলেও সব ব্যাপারে তাঁদের মতামত দিতে আসেন।

Irfan Pathan on Preity Zinta
Irfan Pathan on Preity Zinta

যে লিগের জন্য কার্যত দর্শকেরা মুখিয়ে থাকেন, এবার সেই লিগই শুরু হতে চলেছে। হ্যাঁ, আইপিএল ২০২৬। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাচ্ছে এই মরশুমের টুর্নামেন্ট। আইপিএলের দীর্ঘ ১৮ বছরের ইতিহাসে মাত্র তিন বার প্লে-অফ খেলেছে প্রীতি জিন্টার দল। কিন্তু, দুর্ভাগ্যবশত এক বারও আইপিএলের ট্রফি জিততে পারেনি। গত বার ফাইনালে উঠেও তারা হেরে গিয়েছে বেঙ্গালুরুর কাছে। এবার সেই পঞ্জাবের ভেতরের কথা ফাঁস করে দিলেন ইরফান পাঠান। তিনি জানালেন, পঞ্জাবের মালিকেরা ক্রিকেট না বুঝলেও সব ব্যাপারে তাঁদের মতামত দিতে আসেন।

আইপিএল শুরুর আগে প্রীতি জিন্টাকে ঠিক কী বললেন ইরফান পাঠান?

সূত্রের খবর, ‘স্টার স্পোর্টস’-এর অনুষ্ঠানে ইউনূস পাঠান বলেছেন, “আইপিএল শুরুর দ্বিতীয় বছরে (২০০৯) দলের মধ্যে কোনও সমন্বয় ছিল না। আইপিএল সে বার দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। আমরা ভালো খেলতে পারিনি। প্রথম বছর সেমিফাইনাল খেলেছিলাম। সেই অধিনায়ককেই ধরে রাখা দরকার ছিল। তৃতীয় বছরে হঠাৎই নেতা বদলে গেল। ফলে কোচেদের মধ্যে একটা বিভেদ তৈরি হল। ওই কোচেরা কেউ ক্রিকেটীয় জগত থেকে আসেননি। দলের মালিকদের কারও ক্রিকেটবোধ ছিল না। ফলে কে কী বলছিলেন কিছুই বোঝা যাচ্ছিল না।”

আরো পড়ুন: আইপিএল ২০২৬ শুরুর আগেই মহা বিপাকে পড়লেন মুজারাবানি, কেকেআরের এই ক্রিকেটারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন নকভি!

পঞ্জাব কিংসের মালিক কারা:

আইপিএলের একেবারে শুরু থেকেই পঞ্জাবের মালিক অভিনেত্রী প্রীতি জিন্টা। কিন্তু তাঁর সঙ্গে যুগ্ম মালিক হিসেবে রয়েছেন নেস ওয়াদিয়া, মোহিত বর্মন এবং করণ পল। পাঠানের অভিযোগ, দলমালিকদের মধ্যে মতানৈক্য থাকার প্রভাব পড়েছিল ২২ গজের মাঠে।

কেন দলের অন্দরে মালিকদের মধ্যে মতানৈক্য হয়?

ভারতের এই প্রাক্তন বোলারের কথায়, “প্রথমে মনে হয়েছিল ওরা খুব ভালো মালিক। একে অপরের সঙ্গে কথা হত। কিন্তু ভেতরে ভেতরে কারও মধ্যে কোনও সমন্বয় ছিল না, যার প্রভাব দেখা যেত সিদ্ধান্ত নেওয়ার সময়। ধরা যাক একজন মালিক বললেন, ‘আমাদের ওই দলের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করা উচিত’। আর একজন মালিক বললেন, ‘আমাদের অমুক দল খেলানো উচিত’। মাঠে ফলাফল না পাওয়া গেলে বিরাট সমস্যা তৈরি হত।”

আরো পড়ুন: আইপিএল ২০২৬ শুরুর আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে অশান্তি, ঈশানিকে আউট করে উল্টোপাল্টা অঙ্গভঙ্গি আনসারির!

ট্যাগ:Punjab Kings

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে