CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬ শুরুর আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে অশান্তি, ঈশানিকে আউট করে উল্টোপাল্টা অঙ্গভঙ্গি আনসারির!

এখনও আইপিএল শুরু হতে কয়েকটা দিন বাকিই আছে। কিন্তু, এর মধ্যেই কি সানরাজার্স হায়দরাবাদ শিবিরে অশান্তি শুরু হয়ে গিয়েছে? নইলে প্রস্তুতি ম্যাচেই কেন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? কী এমন ঘটল?

Ishan Kishan brawl with Zeeshan Ansari
Ishan Kishan brawl with Zeeshan Ansari

আইপিএল ২০২৬ দরজায় নাড়া কাড়ছে। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে এই বহুল প্রতীক্ষিত এবং চর্চির টুর্নামেন্ট। এখনও আইপিএল শুরু হতে কয়েকটা দিন বাকিই আছে। কিন্তু, এর মধ্যেই কি সানরাজার্স হায়দরাবাদ শিবিরে অশান্তি শুরু হয়ে গিয়েছে? নইলে প্রস্তুতি ম্যাচেই কেন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? কী এমন ঘটল?

আইপিএল ২০২৬ শুরুর আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে অশান্তি, কিন্তু কেন?

আসলে, প্রস্তুতি ম্যাচে ঈশান কিষানকে আউট করেন জিশান আনসারি। আর তারপরেই উত্তেজিত অঙ্গভঙ্গি করেছেন বোলার জিশান আনসারি।

এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছে হায়দরাবাদ নিজেই। ময়দানে মুখোমুখি হয়েছিল, ‘এসআরএইচ এ’ বনাম ‘এসআরএইচ বি’ দল। এসআরএইচ বি দলের ইনিংসের অষ্টম ওভারে এই ঘটনাটি ঘটেছে। আর তখন ব্যাট করছিলেন ঈশান ও লিয়াং লিভিংস্টোন। অন্যদিকে, বল করছিলেন আনসারি। তাঁর এক ওভারেই ২০ রান করেন ঈশান। কিন্তু শেষমেষ ঈশানকে আউট করেন ছাড়েন তিনি।

ঈশান কিষানকে কী এমন অঙ্গভঙ্গি করলেন আনসারি:

আসলে, আনসারির বলে এই ভাবে ঈশান হাত খুলে মারায় তিনি খুশি হতে পারেননি। তাই ঈশান আউট হওয়ার পরেই আঙুলের ইশারায় তাঁকে ক্রিজে ফিরে যাওয়ার নির্দেশ দিতে থাকেন আনসারি। আর টানা কয়েকবার একই কাজ করেন তিনি। ঈশানের কাছে এসে কিছু বলেন তিনি। আবার, পাল্টা ঈশানও কিছু বলেন। যদিও শেষে দেখা যায় যে, একগাল হাসি নিয়ে ফিরছেন ঈশান। কিন্তু অন্যদিকে, আনসারিকে দেখে বোঝায় যাচ্ছিল যে, তিনি উত্তেজিত।

আরো পড়ুন: বিশ্বকাপ বয়কটের পর শিক্ষা হয়েছে বাংলাদেশের, তাই এবার ভারতকেই প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড!

ভাইরাল ভিডিও দেখে কী বলছেন নেটিজেনরা:

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চর্চা শুরু। অনেকেই বলছেন, প্রতিযোগিতা শুরুর আগে দলের মধ্যেই যদি এমনটা হয়, তাহলে মাঠে কী হবে? পাশাপাশি,‌ ঈশানকে আউট করে আনসারির এরকম অঙ্গভঙ্গির নিন্দা করেছেন অনেকেই। আবার অনেকের মতে, খেলার মাঠে এই ধরনের ঘটনা খুব স্বাভাবিকভাবেই ঘটতে পারে। পরে নিশ্চয়ই এই বিষয়টি মিটিয়ে নিয়েছেন দুই ক্রিকেটার।

আইপিএল ২০২৬-এ শুরুর দিকে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ঈশান কিষানকে!

এই মরশুমের আইপিএলে শুধুমাত্র ব্যাটার নন, শুরুর দিকে অধিনায়কের ভূমিকাতেও দেখা যাবে ঈশান কিষানকে। প্যাট কামিন্স দলে যোগ দিতে পারেননি। তাই ভারতীয় এই ব্যাটারই নেতৃত্ব দেবেন। ফলত, বাড়তি দায়িত্ব থাকবে তাঁর। চলতি মাসেই দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছেন ঈশান। ভালো ব্যাট করেছেন তিনি। আর সেই ফর্ম আইপিএলেও ধরে রাখতে চান ঈশান।

আরো পড়ুন: বয়স বাড়ছে, আইপিএল ২০২৬-এই শেষ হবে ধোনির আইপিএল যাত্রা, বড় কথা জানিয়ে দিলেন রবিন উথাপ্পা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে