CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বয়স বাড়ছে, আইপিএল ২০২৬-এই শেষ হবে ধোনির আইপিএল যাত্রা, বড় কথা জানিয়ে দিলেন রবিন উথাপ্পা!

আইপিএলের এই ১৯তম মরশুমের পরেই হয়ত সমাপ্তি ঘটতে চলেছে ধোনি-অধ্যায়ের। এই মরশুমের আইপিএল শুরুর আগেই ধোনিকে নিয়ে বড় কথা বলে দিলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা রবিন উথাপ্পা।

Robin Uthappa on Mahendra Singh Dhoni
Robin Uthappa on Mahendra Singh Dhoni

চোখেমুখে এবার বয়সের ছাপ পড়েছে মহেন্দ্র সিং ধোনির। যদিও এ কথাটাও খুব সত্যি যে, প্রতিভার কাছে বয়স কখনও বাধা হতে পারে না। বয়স বাড়লেও ধোনির ফিটনেস এখনও দারুন। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। এই মরশুমেও হলুদ জার্সি গায়ে মাঠে নাভমবেন ধোনি। কিন্তু আইপিএলের এই ১৯তম মরশুমের পরেই হয়ত সমাপ্তি ঘটতে চলেছে ধোনি-অধ্যায়ের।  এই মরশুমের আইপিএল শুরুর আগেই ধোনিকে নিয়ে বড় কথা বলে দিলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা রবিন উথাপ্পা। জানিয়ে দিলেন, হলুদ জার্সিতে এটাই হতে পারে ধোনির শেষ অধ্যায়।

আইপিএল ২০২৬-এর পরেই অবসর নেবেন ধোনি?

ঠান্ডা মেজাজ আর ধৈর্য্য যে কঠিন পরিস্থিতিতে ঠিক কতটা সফলতা এনে দিতে পারে তার অন্যতম উদাহরণ হল মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সি।আইপিএলেরও সফলতম অধিনায়ক তিনি। যদিও এখন কেবলমাত্র খেলেন এই একটা প্রতিযোগিতাতেই। খুব বেশি হলে মাস তিনেক ব্যাট-প্যাড-গ্লাভস পরিহিত মাহিকে দেখতে পান তাঁর ভক্তরা। সিএসকে’র প্রথম ম‌্যাচের আগে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। আর তার আগেই উথাপ্পা সম্প্রচারকারী এক চ্যানেলকে জানিয়ে দিয়েছেন যে, বিদায়ী মরশুমে ধোনির ভূমিকায় যথেষ্ট বদল আসতে পারে।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ বেঙ্গালুরুর তরফে অশ্বিনের প্রথম একাদশে কোন কোন ক্রিকেটারের জায়গা হল, কেন দলে নেই ৭ কোটির এই ক্রিকেটার?

ধোনিকে নিয়ে ঠিক কী বললেন রবিন উথাপ্পা?

সূত্রের খবর, প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটারের কথায়, “আমার মনে হয় ধোনিকে এবার কিছুটা ‘হ্যান্ডস-অফ’ ভূমিকায় দেখা যাবে। অর্থাৎ হাত খুলে খেলবে ও। আইপিএলে এটাই সম্ভবত ওর শেষ মরশুম। এবার অবসর নেবে ধোনি। ওকে হয়ত মেন্টর-কাম-খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে। ৭ নম্বরে নয়, ৮ নম্বরে ব্যাট করতে নামতে পারে। নিজের বিদায়ের কথা মাথায় রেখেই ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চাইবে। তবেই আমরা অধিনায়ক হিসাবে রুতুরাজের প্রকৃত সম্ভাবনা দেখতে পাব।”

আইপিএলে ধোনির অবদান কতখানি:

আইপিএলে ধোনির অবদান বলতে গেলে অনন্য। উত্তাল পরিবেশে তিনিই যেন সান্ত্বনার কান্ডারি। এখনও পর্যন্ত মোট ২৭৮টি ম্যাচে ৫৪৩৯ রান করেছেন ধোনি। এখানেই শেষ নয়, এর পাশাপাশি তাঁর নেতৃত্বে সিএসকে ৫বার চ্যাম্পিয়ন  হয়েছে। ২০২৪ মরশুমের আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মাহি। তবে তরুণ অধিনায়ক রুতুরাজ চোট পেয়ে ছিটকে গেলে ফের পরিস্থিতি সামলেছিলেন তিনি। এবছর আবারও সাধারণ সদস্য হিসেবেই ধোনিকে দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এর আগেই বিরাটের 'আ্যাক্টিভেট মোড' অন, সতীর্থদের সাফ জানিয়ে দিলেন- একটা মিনিটও আর নষ্ট করা যাবে না!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে