CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬-এর আগেই বিরাটের 'আ্যাক্টিভেট মোড' অন, সতীর্থদের সাফ জানিয়ে দিলেন- একটা মিনিটও আর নষ্ট করা যাবে না!

২০২৫ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল‌ বিরাটরা। তাই এবারেও কোনো মতেই সেই সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না বিরাট কোহলি। যেহেতু আগের বারে তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেহেতু এই বছর তাদের থেকে প্রত্যাশা অনেকটাই বেশি।

Virat kohli preparation
Virat kohli preparation

আর মাত্র কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে বিশ্বের অন্যতম বড় লিগ আইপিএল ২০২৬। তার আগেই কার্যত প্রত্যেকটা দলের ক্রিকেটার আ্যাক্টিভ মোডে চলে এসেছেন। আর এই তালিকা থেকে বাদ যাননি বিরাট কোহলিও। ২০২৫ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল‌ বিরাটরা। তাই এবারেও কোনো মতেই সেই সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না বিরাট কোহলি। যেহেতু আগের বারে তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেহেতু এই বছর তাদের থেকে প্রত্যাশা অনেকটাই বেশি। তাই এই মরশুমের আইপিএল শুরুর আগে থেকেই নিজের সতীর্থদের সতর্ক করে দিলেন কিং কোহলি।

আইপিএল ২০২৬ শুরুর আগেই বিরাট কোহলির 'আ্যক্টিভেট মুড' অন!

 এবারেও আইপিএলের ট্রফি নিজের‌ ঘরেই নিয়ে যেতে চান কিং কোহলি। তাই বেঙ্গালুরুর টিম মেম্বারদের সাফ সাফ জানিয়ে দিলেন, আর একটা মিনিটও নষ্ট করা চলবে না। প্রত্যেক ম্যাচে ১২০ শতাংশ দিতে হবে তাঁদের সবাইকে। চিন্নাস্বামী স্টেডিয়ামেই বেঙ্গালুরুর প্রথম অনুশীলনে গোটা দলকে এই বার্তাই দিয়েছেন কোহলি।

কী বললেন বিরাট কোহলি :

সূত্রের খবর, বিরাট আসন্ন আইপিএল সম্পর্কে বলেছেন, “গত দু’-তিনটে মরসুম আমরা কঠোর পরিশ্রম করেছি। তারই ফল পেয়েছি গত বছর। এ বছরটা আরও কঠিন হতে চলেছে। বিপক্ষ দলগুলো আমাদের বিরুদ্ধে কঠিন লড়াই করবে।”

আরো পড়ুন: শুভমন গিলের পাখির চোখ আইপিএল ২০২৬, টুর্নামেন্ট শুরুর আগেই শুভমনকে 'সার্টিফিকেট' দিয়ে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার!

আইপিএল ২০২৬-এর প্রথমে দিনেই ময়দানে মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু-হায়দরাবাদ!

২৮শে মার্চ আইপিএলের প্রথম দিন। আর এ দিনই বেঙ্গালুরু মুখোমুখি হচ্ছে হায়দরাবাদের। তাই বিরাট কোহলি একেবারে প্রথম দিন থেকেই দলের থেকে সেরাটা নিঙরে নিতে চাইছেন। তিনি বলেছেন, “এখন সময় নষ্ট করা যাবে না। এগিয়ে থাকতে হবে। সকলে সুইচ অন করে নাও। প্রত্যেক সেশনে একটা মিনিটও নষ্ট করলে চলবে না। আগামী আড়াই মাসে প্রত্যেককে ১২০ শতাংশ দিতে হবে।”

আইপিএলের আগে কী জানাচ্ছেন উইকেটকিপার জিতেশ শর্মা: 

সূত্রের খবর, জিতেশ শর্মা জানিয়েছেন, দলের মধ্যে একটা ইতিবাচক পরিবেশ এখন বিরাজ করছে। তিনি বলেছেন, “সকলে একে অপরের সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত। আমি নিজে ব্যাটিং নিয়ে উত্তেজিত। সব কোচের সঙ্গে দেখা করে অনুশীলন করতে মুখিয়ে রয়েছি। চিন্নাস্বামীতে প্রথম ম্যাচ খেলব। শুরু থেকেই ছন্দ গড়ে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী। মাঠটা দেখেও খুব ভালো লাগছে।” 

এখন দেখার বিষয়, ঠিক কতটা উদ্যম নিয়ে কোহলিরা ২৮শে মার্চ খেলতে নামে।

আরো পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এর জন্য এখন থেকেই ভারতের ২০ জন ক্রিকেটারের তালিকা তৈরি, বিরাট-রোহিতের জায়গা হল কি?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে