CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬-এ বেঙ্গালুরুর তরফে অশ্বিনের প্রথম একাদশে কোন কোন ক্রিকেটারের জায়গা হল, কেন দলে নেই ৭ কোটির এই ক্রিকেটার?

এই মরশুমের আইপিএলে প্রথম ম্যাচেই বেঙ্গালুরু মুখোমুখি হচ্ছে হায়দরাবাদের। আর সেই ম্যাচের ঠিক কয়েকদিন আগে থেকেই বেঙ্গালুরুর প্রথম একাদশ বেছে নিলেন ভারতের অন্যতম ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সেখানে তিনি জেকব বেথেলকে তিন নম্বরে রেখেছেন।

RCB PLAYING XI
RCB PLAYING XI

গোনাগুন্তি আর মাত্র ৫টা দিন। তারপরেই আইপিএল ২০২৬-এর মহারন শুরু হয়ে যাবে। এই মরশুমের আইপিএলে প্রথম ম্যাচেই বেঙ্গালুরু মুখোমুখি হচ্ছে হায়দরাবাদের। আর সেই ম্যাচের ঠিক কয়েকদিন আগে থেকেই বেঙ্গালুরুর প্রথম একাদশ বেছে নিলেন ভারতের অন্যতম ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সেখানে তিনি জেকব বেথেলকে তিন নম্বরে রেখেছেন। কিন্তু, অবাক করা বিষয় হল, ৭ কোটি টাকায় কেনা কেকেআরের প্রাক্তন ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারের সেই দলে জায়গা হয়নি।

কেন জেকব বেথেলকে তিন নম্বরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন?

দিন কয়েক আগেই ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে শতরান করেছিলেন জেকব বেথেল। তিনি দলকে জেতাতে পারেননি ঠিকই, কিন্তু তাঁর লড়াকু ইনিংস প্রশংসা কুড়িয়েছে প্রত্যেকের। এবার সেই বেথেলকে আইপিএল ২০২৬-এ বেঙ্গালুরু বাড়তি গুরুত্ব দেবে বলেই মনে করা হচ্ছে। গত বছরে সই করানো হয়েছিল জেকব বেথেলকে। তিনি দু’টি ম্যাচে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন। যদিও কেবলমাত্র একটি শতরানই বদলে দিয়েছিল সব।

আরো পড়ুন: আইপিএলের আগে ৭ কেজি‌ 'ওয়েট লস' হয়ে গিয়েছিল শ্রেয়সের, সব কিছু ভুলে এবার নতুন উদ্যমে ময়দানে নামতে চলেছেন শ্রেয়স আইয়ার!

আইপিএল ২০২৬-এ বেঙ্গালুরুর একাদশ সম্পর্কে কী বললেন অশ্বিন?

সূত্রের খবর, রবিচন্দ্রন অশ্বিনের মতে, বেঙ্গালুরুর বিদেশি বিভাগ এই বার আইপিএলের সব দলের চেয়ে ভালো। জশ হেজলউডের অভাব নাকি তাদের কাছে কার্যত শাপে বর হতে চলেছে। ফলত, ফিল সল্ট এবং জেকব বেথেল এই দু’জনকেই প্রথম একাদশে রাখবে বেঙ্গালুরু।

অশ্বিনের মন্তব্য:

এ প্রসঙ্গে অশ্বিন বলেছেন, “ফিল সল্ট, বেথেল, টিম ডেভিড এবং রোমারিয়ো শেফার্ড, হয়তো এই চার জন বিদেশিই থাকবে ওদের প্রথম একাদশে। প্রতিযোগিতায় সবচেয়ে ভালো বিদেশি বিভাগ।”

আরো পড়ুন: শুভমন গিলের পাখির চোখ আইপিএল ২০২৬, টুর্নামেন্ট শুরুর আগেই শুভমনকে 'সার্টিফিকেট' দিয়ে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার!

অশ্বিনের প্রথম একাদশে কাদের জায়গা হল:

আইপিএল ২০২৬-এ অশ্বিনের প্রথম একাদশ অনুযায়ী, সল্ট এবং বিরাট কোহলি ওপেন করবেন। আর বেথেল খেলবেন তিন নম্বরে। চারে নামবে পাটীদার। আর এরপর দেবদত্ত পাড়িক্কল, ডেভিড, শেফার্ড, ক্রুণাল পান্ডেয়া, ভুবনেশ্বর কুমার, সূযশ শর্মারা খেলতে নামবেন।

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে