CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএলের আগে ৭ কেজি‌ 'ওয়েট লস' হয়ে গিয়েছিল শ্রেয়সের, সব কিছু ভুলে এবার নতুন উদ্যমে ময়দানে নামতে চলেছেন শ্রেয়স আইয়ার!

গত বারে পঞ্জাব কিংসকে তিনি আইপিএলের ফাইনালে তুলেছিলেন। কিন্তু, অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল তাঁদের। আর তারপর নিজের দেশের হয়ে খেলতে গুরুতর গিয়ে চোট পেয়েছিলেন তিনি।

Shreyas Iyer weight
Shreyas Iyer weight

শ্রেয়স আইয়ার— ভারতীয় দলের অন্যতম কিংবদন্তি ব্যাটার। বহুদিন ধরেই ২২ গজের ময়দানে দেখা যখয়নি তাঁকে। কিন্তু এবার আইপিএল আসছে। তাই একেবারে নিজের নতুন রূপ নিয়ে নতুন উদ্যমে দেখা দিতে চলেছেন শ্রেয়স। গত বারে পঞ্জাব কিংসকে তিনি আইপিএলের ফাইনালে তুলেছিলেন। কিন্তু, অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল তাঁদের। আর তারপর নিজের দেশের হয়ে খেলতে গুরুতর গিয়ে চোট পেয়েছিলেন তিনি। কিন্তু এই সব কিছু পেরিয়ে আবারও ২২ গজের ময়দানে ফিরছেন তিনি। এই বার তিনি অধরা ট্রফি ছুঁতে কার্যত মরিয়া। 

আইপিএল ২০২৬-এ নতুন রূপে ধরা দিতে চলেছেন শ্রেয়স আইয়ার!

সূত্রের খবর, আইপিএলের আগে শ্রেয়স জানিয়েছেন, “চোট সারিয়ে ফেরা যে কোনও সময়ে বেশ কঠিন। সাত কেজি ওজন কমে গিয়েছিল তাঁর। খুব গুরুতর চোট ছিল। শেষ পর্যন্ত গত দু’মাসে নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে এনেছি।”

৭ কেজি ওজন কমে গিয়েছে শ্রেয়সের:

নিজের ব্যাপারে কথা বলতে গিয়ে শ্রেয়স জানান, “ওই সাত কেজি ওজন ফেরানো খুব কঠিন ছিল। তবে আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালবাসি। এটাও এক ধরনের চ্যালেঞ্জ ছিল আমার কাছে। সেই পর্ব পেরিয়ে আসতে পেরে তৃপ্ত। আবার পঞ্জাবের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি।”

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এর আগেই বিরাটের 'আ্যাক্টিভেট মোড' অন, সতীর্থদের সাফ জানিয়ে দিলেন- একটা মিনিটও আর নষ্ট করা যাবে না!

আইপিএল ২০২৬-এ সাফল্য পেতে কী করতে চাইছেন শ্রেয়স?

শ্রেয়স মনে করেন, সাফল্য পেতে গেলে দলের ঐক্যবদ্ধ থাকাটা অত্যন্ত জরুরি। তাঁর মতে, ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক আরও বেশি মজবুত করতে হবে। 

সতীর্থদের পরিবারের মতো থাকতে বলেছেন শ্রেয়স:

পঞ্জাবের অধিনায়ক বলেছেন, “আগামী দু’মাস একটা পরিবারের মতো থাকতে হবে। যত বেশি একে অপরের সঙ্গে সময় কাটাব তত ভালো জানতে পারব। এখনই বন্ধুত্ব তৈরি করার আসল সময়। বেশির ভাগ সময়টাই হোটেলের ঘরে কাটাই। ফিফা বা অন্যান্য গেম খেলি। পরিকল্পনা তৈরি হয় ম্যাচের দু’দিন আগে থেকে। কিন্তু মাঠের বাইরের বন্ধুত্ব ভালো হলে মাঠেও তার প্রভাব পড়ে।”

সুতরাং, আইপিএল ২০২৬-এ চ্যাম্পিয়ন হতে যে ঠিক কতটা মরিয়া শ্রেয়স তা কার্যত তাঁর মন্তব্যে স্পষ্ট।

আরো পড়ুন: শুভমন গিলের পাখির চোখ আইপিএল ২০২৬, টুর্নামেন্ট শুরুর আগেই শুভমনকে 'সার্টিফিকেট' দিয়ে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার!

ট্যাগ:Punjab KingsShreyas Iyer

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে