CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বিশ্বকাপ বয়কটের পর শিক্ষা হয়েছে বাংলাদেশের, তাই এবার ভারতকেই প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড!

বিশ্বকাপ বয়কটের অনেক পরেও রীতিমতো তলানিতে ঠেকেছিল এই দুই দেশের সম্পর্ক। তবে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। যার জেরে এখন পাল্টেছে সেই সম্পর্কের টানাপোড়েনের ছবি। এবার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রাখতে চান তারা। ইতিমধ্যে এমনটাই জানিয়েছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

BCB BCCI
BCB BCCI

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর আগে থেকেই কার্যত জটিল হয়েছিল ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন। এদিকে জটিল হচ্ছে্ইল ক্রিকেটীয় সম্পর্কও। বিশ্বকাপ বয়কটের অনেক পরেও রীতিমতো তলানিতে ঠেকেছিল এই দুই দেশের সম্পর্ক। তবে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। যার জেরে এখন পাল্টেছে সেই সম্পর্কের টানাপোড়েনের ছবি। এবার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রাখতে চান তারা। ইতিমধ্যে এমনটাই জানিয়েছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ভারত-বাংলাদেশের সম্পর্কের বরফ গলছে!

হ্যাঁ, এই বার মিলল ভারত-বাংলাদেশের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত। ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলার জন্য আয়ারল্যান্ডকে এবার সরাসরি ‘না’ করে দিল বাংলাদেশ। তাই সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে যাবেন না মুস্তাফিজ়ুর রহমানরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে এখনও পর্যন্ত এমনটাই জানা গিয়েছে।

আয়ারল্যান্ডে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল:

আগামী সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ডে সীমিত ওভারের একটি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ইতিমধ্যেই সেই সূচি বদল করে দিয়েছে বিসিবি। 

আরো পড়ুন: বয়স বাড়ছে, আইপিএল ২০২৬-এই শেষ হবে ধোনির আইপিএল যাত্রা, বড় কথা জানিয়ে দিলেন রবিন উথাপ্পা!

ক্রিকবাজকে কী বললেন বাংলাদেশের কর্তা:

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা এ বিষয়ে বলেন, ‘সেপ্টেম্বরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে সিরিজ পিছিয়ে যায়। তাই আমরা আয়ারল্যান্ডকে প্রস্তাব দিয়েছিলাম এই বছর অন্য কোনও উইন্ডোতে সিরিজ আয়োজনের জন্য। কিন্তু ওরা জানায়, এই বছরের জন্য ওদের ঠাসা সূচি রয়েছে। অন্য কিছু ইস্যুও রয়েছে। তাই শেষ পর্যন্ত আমরা সরে আসি। ২০২৭ সালে এই সিরিজ খেলার চেষ্টা করব।’

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ বেঙ্গালুরুর তরফে অশ্বিনের প্রথম একাদশে কোন কোন ক্রিকেটারের জায়গা হল, কেন দলে নেই ৭ কোটির এই ক্রিকেটার?

এখন‌ ভারতকেই বেশি প্রাধান্য দিচ্ছে বিসিবি!

 সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে সিরিজ আয়োজনকেই প্রাধান্য দিচ্ছে বিসিবি। আসলে এই সিরিজ হওয়ার কথা ছিল ২০২৫ সালে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতার কারণে বাংলাদেশ সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। তবে এবার অবশেষে মুখোমুখি হতে চলেছে দুই দল।

বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল:

আগামী ২৮শে অগস্ট ঢাকায় পৌঁছে যাওয়ার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে তারা। সেপ্টেম্বর মাসের ১, ৩ এবং ৬ তারিখ আয়োজিত হবে ওয়ানডে ম্যাচ। টি-২০ ম্যাচ আয়োজিত হবে ৯, ১২ ও ১৩ তারিখ। তবে সরকার বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করা হয়নি বাংলাদেশ সফরের বিষয়ে।

ট্যাগ:BangladeshIndia

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে