CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬ শুরুর আগেই মহা বিপাকে পড়লেন মুজারাবানি, কেকেআরের এই ক্রিকেটারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন নকভি!

পাকিস্তান সুপার লিগকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই মরশুমের আইপিএলে খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। আর তাতেই একেবারে ক্ষেপে গিয়েছেন নকভি।

Mohsin Naqvi on Blessing Muzarabani
Mohsin Naqvi on Blessing Muzarabani

আইপিএল ২০২৬ শুরুর আগেই এ কী শুরু করেছেন আইপিএলের পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি! আইপিএলের বাড়বাড়ন্ত মেনে নেবেন না বলে বিরাট হুঁশিয়ারি দিয়ে দিলেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। পাকিস্তান সুপার লিগকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই মরশুমের আইপিএলে খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। আর তাতেই একেবারে ক্ষেপে গিয়েছেন নকভি। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মহসিন নকভি। এমনকি পদক্ষেপ গ্ৰহন করা হবে দাসুন শনকা-সহ আরও কয়েক জন ক্রিকেটারের বিরুদ্ধেও।

কেকেআর শিবিরে যোগ দেওয়ায় মুজারাবানির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন নকভি!

আইপিএলের নিলামে দল পাননি প্রথেমে। আর তাই পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডে সই করেছিলেন জিম্বাবোয়ের পেসার মুজারাবানি। এদিকে আইপিএলের নিলামে বাংলাদেশের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কেকেআর। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাঁকে ছেড়ে দিতে হয় কেকেআরকে। আর তার পরেই মুজারাবানিকে প্রস্তাব দেয় নাইট শিবির। আর সেই প্রস্তাব পেতেই একেবারে সাথে সাথেই 'হ্যাঁ' করে দেন এই পেসার। ফলত, আইপিএল ২০২৬-এ কেকেআরের হয়ে খেলার জন্য তিনি পাকিস্তান সুপার লিগ ছেড়ে চলে আসেন। এই ঘটনাকেই মেনে নিতে পারেননি মহসিন নকভি।

মুজারাবানির মতো একই কাজ করেছেন দাসুন শনকা:

মুজারাবানি একা নন, এই একই কাজ করেছেন দাসুন শনকাও। আইপিএলের আগে চোট পেয়েছেন রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার স্যাম কারেন। তাই স্যাম কারেনের পরিবর্ত হিসেবে টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক শনকাকে সই করিয়ে নিয়েছে রাজস্থান। আইপিএলের নিলামে কোনো দল পাননি শনকা। ফলত, পাকিস্তান সুপার লিগের দল লাহৌর কলন্দর্সে সই করেছিলেন তিনি। কিন্তু সেখান থেকে শনকা চলে আসছেন আইপিএল খেলতে। তাই পাক বোর্ডের চেয়ারম্যান নকভি কার্যত রেগে গিয়েছেন।

আরো পড়ুন: আইপিএল ২০২৬ শুরুর আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে অশান্তি, ঈশানিকে আউট করে উল্টোপাল্টা অঙ্গভঙ্গি আনসারির!

কী বললেন মহসিন নকভি:

সূত্রের খবর, এই প্রসঙ্গে নকভি বলেন, “নিয়ম অনুযায়ী আমরা এই ক্রিকেটারদের বিরুদ্ধে পদক্ষেপ করব। গত বার করবিন বশও একই জিনিস করেছিল। ওকে এক বছরের জন্য পিএসএল থেকে নির্বাসিত করা হয়েছে। এ বারও পদক্ষেপ করা হবে।” 

এখানেই শেষ নয়, পাশাপাশি নকভি এ-ও বলেছেন যে, আইপিএলের সঙ্গে তাঁদের কোনও প্রতিযোগিতা নেই। পাক বোর্ডের চেয়ারম্যান বলেন, “আইপিএল ও পিএসএল দুটো আলাদা লিগ। সেখানে আলাদা ক্রিকেটার খেলে। তাই একই সঙ্গে লিগ হলে কোনও সমস্যা নেই। আমরা প্রতিযোগিতায় যেতে চাই না। তবে আমাদের লিগের সম্মান যাতে নষ্ট না হয়, সেটা দেখব।”

আরো পড়ুন: বিশ্বকাপ বয়কটের পর শিক্ষা হয়েছে বাংলাদেশের, তাই এবার ভারতকেই প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড!

মুজারাবানি ও শনকা-কে ছাড়া আরও ৪ ক্রিকেটারকে নির্বাসিত করতে পারে পিসিবি!

মুজারাবানি ও শনকা ছাড়া আরও ৪ ক্রিকেটারকে পিএসএল থেকে নির্বাসিত করা হতে পারে বলেও জানা যাচ্ছে। এই ৪ জন ক্রিকেটার হলেন গুড়াকেশ মোতি, জেক-ফ্রেজার ম্যাকগার্ক, ওটনেল বার্টম্যান ও স্পেনসার জনসন। পাকিস্তান সুপার লিগের দলে যোগ দেওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম তুলে নিয়েছেন এই চারজন তারকা। সুতরাং, তাঁদেরকেও শাস্তি দেওয়া হবে বলেই জানিয়ে দিয়েছেন মহসিন নকভি।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে