Vaibhav Sooryavanshi : বৈভবের জন্য ১০ কোটি টাকা আলাদা করে তুলে রেখেছিল রাজস্থান, কেন ১০ কোটি তুলে রেখেছিল রাজস্থান তা বুঝিয়ে দিলেন 'সূর্যবংশী'!
বৈভব সূর্যবংশীকে কোনো মতেই ছাড়তে চাইনি রাজস্থান শিবির। আর কেন ছাড়তে চায়নি, তার প্রমাণ বৈভব ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। আইপিএল ২০২৬-এ নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই চার-ছক্কার ঝড় তুলে দিয়েছেন।

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। সোমবার মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। কিন্তু চেন্নাই তরফে কার্যত এদিন জঘন্য পারফরম্যান্স লক্ষ্য করা গেল। আর, চেন্নাইয়ের ওই রানটুকুকে চেজ করার জন্য বৈভব সূর্যবংশী একাই কাফি ছিলেন।
বৈভবের জন্য ১০ কোটি টাকা তুলে রেখেছিল রাজস্থান!
ছোটো হাতে যে কতটা জোর রয়েছে তা আবারও প্রমাণ করে দিয়েছেন বৈভব সূর্যবংশী।সেই কারণেই রাজস্থান রয়্যালস এই মরশুমের আইপিএল নিলামে ঠিক করেই রেখেছিল যে, যেভাবেই হোক বৈভবকে দলে নেবে তারা। তাতে যদি রাজস্থানকে ১০ কোটি টাকা খরচও করতে হয় তাতেও করতে রাজি ছিল তারা। বলতে গেলে ১০ কোটি টাকা আলাদা করে তুলে রাখা ছিল সেই বৈভবের জন্য।
কত কোটিতে রাজস্থান বৈভবকে দলে রাখে?
রাজস্থান রয়্যালস ১.১ কোটি টাকাতেই ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারকে দলে নেয়। আর তিনি অন্য কেউ নন, তিনি হলেন বিহারের লাডলা বৈভব সূর্যবংশী। বিহারের সমস্তিপুরের এই ১৫ বছরের ছেলে এদিন রাজস্থানের জার্সিতে নেমে ১৭ বলে ৫২ রানের তুফান ইনিংস খেললেন। এদিকে সিএসকের বিরুদ্ধে ৪৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল রাজস্থান।
বৈভবকে দেখে মুগ্ধ রাজস্থান রয়্যালসের CEO:
রাজস্থান রয়্যালসের সিইও জেক লাশ ম্যাকক্রাম এর আগেই জানিয়ে দিয়েছিলেন যে, বৈভবকে নাগপুরে ফ্র্যাঞ্চাইজির হাই পারফরম্যান্স সেন্টারে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়েছে। আর তাঁকে দেখে মুগ্ধ হয়েছিল সেদিন সবাই। সেই সেন্টারে বৈভব এক ওভারে ১৭ রান করেছিলেন। তিনি তিনটি ছক্কাও মেরেছিলেন।
দিল্লি ক্যাপিটালস কিনতে চেয়েছিল বৈভবকে:
নিলামে দিল্লি ক্যাপিটালস বৈভবকে পাওয়ার জন্য লড়েছিল। বৈভবের বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা।
ট্যাগ:


