অভিষেক, শুভমনের পথেই হাঁটছেন ঋষভ পন্থ, তাই যুবরাজের পাঠশালায় 'ভর্তি' ছাড়া আর উপায় নেই ঋষভের!
ভারতের টেস্ট দলে নিয়মিত হলেও সাদা বলের ক্রিকেটে কার্যত ব্রাত্য হয়ে পড়েছেন ঋষভ পন্থ। এক দিনের দলে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায় লোকেশ রাহুলকে। অপরদিকে টি-২০-তে সেই জায়গা দখল করে নিয়েছেন সঞ্জু স্যামসন। তিনি না থাকলে ঈশান কিষাণও রয়েছেন। এমন অবস্থা, কয়েক মাস আগে টি-২০ দলে নিয়মিত জিতেশ শর্মাও সুযোগ পাচ্ছেন না।

ঋষভ পন্থের সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। বলতে গেলে রীতিমতো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতের এই ব্যাটার-উইকেটকিপার। তাই এবার যুবরাজ সিংহের উপরেই ভরসা করলেন পন্থ। এর আগের বার আইপিএলে ফর্মের ধারেকাছেও ছিলেন না পন্থ। আইপিএল ২০২৫-এ সবচেয়ে বেশি টাকায় অর্থাৎ ২৭ কোটি টাকা দিয়েও তাঁকে কিনে ভুগতে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। সামনে আসছে আবার আইপিএল। এই মুহূর্তে আর কোনো মতেই ঝুঁকি নিতে চাইছেন না পন্থ। তাই এবার যুবরাজের কাছে গিয়েছেন তিনি।
কেন যুবরাজের কাছে গেলেন তিনি?
হ্যাঁ, ইতিমধ্যেই মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় অনুশীলন শুরু করে দিয়েছেন পন্থ। আর সেই অনুশীলনের ভিডিও সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে যে, নেটে ব্যাট করছেন পন্থ। পেসারেরা বল করছেন তাঁকে। বাঁহাতি পেসারদের বল খেলায় বেশি জোর দিচ্ছেন পন্থ। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যুবরাজ।
আরো পড়ুন: বড় খবর, আইপিএল ২০২৬ স্থগিত হয়ে যাচ্ছে? এবার বিরাট আপডেট দিয়ে দিলেন বোর্ড কর্তা!
পন্থের উন্নতি কি হচ্ছে?
পন্থের ব্যাটিং স্টান্সে যথেষ্ট বদল দেখা গিয়েছে। চেস্ট অন স্টান্সে অর্থাৎ বাঁ পা আরও খানিকটা সরিয়ে ব্যাট করছেন তিনি। তাতে লেগ সাইডে শট মারার ক্ষেত্রে সুবিধা হচ্ছে ঋষভ পন্থের। শুধুমাত্র বড় শটই নয়, নিজের ডিফেন্সের উপরেও নজর দিতে দেথা গিয়েছে। এদিকে যুবরাজ একমনে পন্থের ব্যাটিং দেখছেন। পরে বেশ কিছুক্ষণ তাঁদের একে-অপরের সঙ্গে কথা বলতেও দেখা যায়। সেখানে পন্থকে হাতের ইশারায় যুবরাজ বোঝাচ্ছেন যে, কোন বল কোথায় কীভাবে খেলতে হবে। আর এদিকে একেবারে বাধ্য ছাত্রের মতো মন দিয়ে শুনছেন পন্থ।
আইসিসির টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে থাকা অভিষেক শর্মা যুবরাজেরই হাতে তৈরি বলা যায়। এমনকি শুভমন গিলকেও কোচিং করিয়েছেন তিনি। আইপিএলের দুই উদীয়মান তারকা প্রভসিমরন সিংহ ও প্রিয়াংশ আর্যও গত আইপিএলের পর যুবরাজের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। আর এবার সেই পথেই পন্থ।
কেন আইপিএল ২০২৬-কে পাখির চোখ করেছেন পন্থ?
ভারতের টেস্ট দলে নিয়মিত হলেও সাদা বলের ক্রিকেটে কার্যত ব্রাত্য হয়ে পড়েছেন ঋষভ পন্থ। এক দিনের দলে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায় লোকেশ রাহুলকে। অপরদিকে টি-২০-তে সেই জায়গা দখল করে নিয়েছেন সঞ্জু স্যামসন। তিনি না থাকলে ঈশান কিষাণও রয়েছেন। এমন অবস্থা, কয়েক মাস আগে টি-২০ দলে নিয়মিত জিতেশ শর্মাও সুযোগ পাচ্ছেন না। এই পরিস্থিতিতে ভারতের সাদা বলের দলে ফেরা বেশ কঠিন পন্থের। সেই কারণেই আইপিএল ২০২৬-কে পাখির চোখ করেছেন তিনি।
ট্যাগ:


