CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বড় খবর, আইপিএল ২০২৬ স্থগিত হয়ে যাচ্ছে? এবার বিরাট আপডেট দিয়ে দিলেন বোর্ড কর্তা!

সূত্রের খবর, আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

IPL delayed
IPL delayed

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর পর্ব শেষ। এবার আইপিএলের পালা। ইতিমধ্যেই আইপিএল জ্বরে কাবু গোটা দেশ। দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ায় ফ্যানেদের খানিকটা হলেও স্বস্তি মিলেছিল। কিন্তু এবার ফ্যানেদের মাথায় যেন বাজ পড়তে চলেছে! স্থগিত হয়ে যেতে পারে এবারের আইপিএল। 

স্থগিত হয়ে যেতে পারে আইপিএল ২০২৬?

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ইতিমধ্যেই দরজায় নাড়া কাড়ছে। পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র, এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের সংঘাতের প্রভাব এবার ভারতের জ্বালানি সরবরাহেও পড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতির কারণে দেশে এখন থেকেই তরল পেট্রোলিয়াম, গ্যাস বা রান্নার গ্যাসের সরবরাহ কিছুটা সংকটে পড়েছে বলা চলে।

চলতি বছর ২৮শে মার্চ বেঙ্গালুরুতে আইপিএল ২০২৬ শুরু হওয়ার কথা রয়েছে। সূচিও প্রকাশ করে দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজকরা রীতিমতো উদ্বিগ্ন। কারণ, দেশের বিভিন্ন শহরে গ্যাস সরবরাহের সমস্যা দেখা দেওয়ার কারণে বড় বড় অনুষ্ঠান আয়োজনেও সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন: আইপিএল ২০২৬ এবার সবথেকে 'লম্বা সিজন' হতে চলেছে, কিন্তু কেন? আর কী কী চমক থাকছে এই মরসুমে?

বড় বড় হোটেল মালিকরা কী জানাচ্ছেন?

চেন্নাই ও বেঙ্গালুরুর মতো মেট্রোপলিটন শহরগুলিতে হোটেল মালিকদের সংগঠন জানিয়েছে, তাদের কাছে মজুত এলপিজি হয়তো এক বা দুই দিনের বেশি চলবে না। তাই অনেক হোটেল এখন থেকেই গ্যাসের ব্যবহার কমাতে শুরু করেছে। ফলে খাবারের লিস্ট ছোট করতে শুরু করেছে তারা। তাই এতে অতিথি পরিষেবা চালানোও কিছুটা হলে যে কঠিন হয়ে পড়ছে‌ তা বলাই বাহুল্য।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এ‌প্রসঙ্গে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে গৃহস্থালী ও জরুরি পরিষেবার জন্য গ্যাস সরবরাহকে যথেষ্ট অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জ্বালানি সরবরাহে কিছু সীমাবদ্ধতা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে।

আইপিএল ২০২৬ কি সত্যিই স্থগিত করা হবে?

সূত্রের খবর, আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তিনি এ‌ বিষয়ে বলেন, বিষয়টি এখনও পরিবর্তনশীল এবং এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে প্রয়োজন অনুযায়ী আইপিএল কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট বোর্ড ভবিষ্যতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

আরো পড়ুন: আর মন মানছে না, বিশ্বকাপ জয় তো হল, এবার বিয়ের পালা! নিজের ছোটবেলার বান্ধবীকে বিয়ে করতে চলেছেন 'এই' ক্রিকেটার!

আইপিএল প্রস্তুতি তুঙ্গে!

এরই মধ্যে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের অনুশীলন শিবির শুরু করে দিয়েছে। এমনকি চেন্নাইয়ের দল‌ বেশ কয়েক দিন ধরে তাদের প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন চালিয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় দশজন খেলোয়াড় সেখানে অংশ নিচ্ছেন। কেকেআর কলকাতায়, পঞ্জাবের দলও ধর্মশালায় অনুশীলন শিবির করছে। তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে আইপিএলের আয়োজন নিয়ে যে নতুন করে ভাবতে হবে না বিসিসিআইকে তা এখনই কিছু বলা যাচ্ছে না।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে