Shreyas Iyer: আইপিএল ২০২৬-এর শুরুতেই ১২ লক্ষ টাকা জরিমানা গুণতে হল শ্রেয়সকে! লজ্জার নজির গড়লেন অর্শদীপও!
গুজরাট টাইটান্সকে এদিন ৩ উইকেটে হারাল তারা। কিন্তু তারপরই শাস্তির কবলে পড়তে হল পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। অন্যদিকে আইপিএল ২০২৬-এ লজ্জার নজির গড়লেন অর্শদীপ সিং।

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। ২২ গজের মাঠে হার-জিতের অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এই মরশুমের আইপিএলে প্রথম ম্যাচটা কার্যত জয় দিয়েই শুরু করল শ্রেয়সের পাঞ্জাব কিংস। গুজরাট টাইটান্সকে এদিন ৩ উইকেটে হারাল তারা। কিন্তু তারপরই শাস্তির কবলে পড়তে হল পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। অন্যদিকে আইপিএল ২০২৬-এ লজ্জার নজির গড়লেন অর্শদীপ সিং।
আইপিএল ২০২৬-এ লজ্জার নজির গড়লেন অর্শদীপ সিং!
আইপিএল ২০২৬-এ এক ওভারে ১১টি বল করে আইপিএলের ইতিহাসে যৌথভাবে দীর্ঘতম ওভার করলেন পাঞ্জাব বোলার অর্শদীপ সিং। এদিন যে কাণ্ড তিনি ঘটালেন, তাতে সময়ের মধ্যে নির্ধারিত শেষ করা মুশকিল। ভারতীয় এই পেসার ৪ ওভারে দিয়েছেন ৪২ রান। আর তার মধ্যে শেষ ওভারেই দিয়েছেন ১২ রান। এর মধ্যে আবার ছিল বিস্তর 'এক্সট্রা'। পাঁচটা ছিল ওয়াইড এবং একটা নো বল। তাই, ওভার শেষ হয় ১১ বলে। যা আইপিএলের ইতিহাসে যৌথভাবে দীর্ঘতম ওভার। এর আগে মহম্মদ সিরাজ, তুষার দেশপাণ্ডে, শার্দূল ঠাকুর, সন্দীপ শর্মা ও হার্দিক পাণ্ডেয়া এই একই কাণ্ড ঘটিয়ে ছিলেন।
আইপিএল ২০২৬-এর শুরুতেই ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হল শ্রেয়সকে!
মুল্লানপুরের স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে শুভমান গিলের দল ১৬২ রান করে। কিন্তু এদিন কুপার কনৌলির ৭২ রানের সুবাদে সহজেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। তবে স্লো ওভার রেটের জন্য এবার জরিমানা দিতে হবে শ্রেয়সকে। আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে শ্রেয়সের।
আইপিএলের নিয়ম কী বলছে:
আইপিএলের ২.২২ ধারায় বলা হয়েছে, যেহেতু এবারের টুর্নামেন্টে এটা তাঁদের প্রথম অপরাধ, তাই ১২ লক্ষ টাকা দিতে হবে। আর পুনরায় এই একই ঘটনা ঘটলে জরিমানার পরিমাণ আরও বাড়বে।
এখন কি স্লো ওভার রেটের জরিমানা গুনতে হবে শ্রেয়সকে?
নিয়ম মাফিক ৯০ মিনিটের মধ্যে ইনিংস শেষ করতে হয়। সেটা একবার না হলে অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা, আর তারপর দিতে হয় ২৪ লক্ষ টাকা। সঙ্গে প্লেয়ারদেরও জরিমানা হয়। আবার একই ঘটনা ঘটলে অধিনায়কের ৩০ লক্ষ টাকা জরিমানা ও প্লেয়ারদের ১২ লক্ষ টাকা করে জরিমানা বা ম্যাচ ফি'র পঞ্চাশ শতাংশই তখন কেটে নেওয়া হয়।
আরো পড়ুন: PBKS vs GT Highlights: ৫ বল বাকি থাকতেই গুজরাটের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিল পঞ্জাব কিংস!
ট্যাগ:


