CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

PBKS vs GT: ক্রিকেট খেলে নয়, এবার গান গেয়ে সবার মন জয় করলেন ভারতীয় সুযোগ না পাওয়া এই প্রতিভাবান 'অলরাউন্ডার'!

আইপিএলে যে খেলোয়াড় নিজের দক্ষতার এবং প্রতিভার প্রমাণ করতে পারবেন, তাঁর ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। মাত্র এক-দুটি ম্যাচের পারফরম্যান্সের জেরে রাতারাতি টিম ইন্ডিয়ার টিকিট এর আগে অনেকেই পেয়েছেন।

Harpreet Brar
Harpreet Brar

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল হল এমন এক মঞ্চ যা নিমেষেই ক্রিকেটারদের ভাগ্য বদলে দিতে পারে। অনেকক্ষেত্রে এটাও বলা হয়ে থাকে যে, জাতীয় দলে এন্ট্রি নেওয়ার পথ আইপিএলের মধ্যে দিয়েই তৈরি হয়। অর্থাৎ ক্রিকেটের এই মঞ্চে যে খেলোয়াড় নিজের দক্ষতার এবং প্রতিভার প্রমাণ করতে পারবেন, তাঁর ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। মাত্র এক-দুটি ম্যাচের পারফরম্যান্সের জেরে রাতারাতি টিম ইন্ডিয়ার টিকিট এর আগে অনেকেই পেয়েছেন। কিন্তু সেখানে এমন একজন দক্ষ খেলোয়াড় আছেন, যিনি বিগত ৫ বছর ধরে এই লিগের অংশ হলেও ভারতের ‘এ’ দলে একটি সুযোগের জন্য অপেক্ষা করে আছেন। তিনি হলেন হরপ্রিত বার

কে এই হরপ্রিত বার?

এই লিগে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো কিংবদন্তিদের আউট করেছেন হরপ্রিত। কিন্তু বারংবার ভারতের ‘এ’ দল থেকে বাদ পড়ার পর অবশেষে এই খেলোয়াড়ের হতাশা প্রকাশ পেয়েছে। এ প্রসঙ্গে তিনি এবার বলেছেন, ‘ইন্ডিয়া এ’-তে সুযোগ না পাওয়া তাঁকে কষ্ট দেয়। তবুও জেদ, তিনি একদিন অবশ্যই নীল জার্সি পরবেন।

আরো পড়ুন: PBKS vs GT Highlights: ৫ বল বাকি থাকতেই গুজরাটের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিল পঞ্জাব কিংস!

কী জানালেন হরপ্রিত বার?

সূত্রের খবর, পিটিআই-এর সঙ্গে কথা বলার সময় বাঁহাতি এই অলরাউন্ডার বলেছেন, “আমাকে প্রস্তুত থাকতে হবে। কারণ যে কোনো সময় কল আসতে পারে। তাই নিজেকে পজিটিভ রাখা জরুরি। যদি তা না করি, তবে একা থাকার সময় অনেকবার এমন মুহূর্ত আসে, যখন নিজের কাছে প্রশ্ন আসে—আমার নাম কবে আসবে! আমার পরে এসে অনেকে খেলেছে। আমার সুযোগ আসেনি।”

হরপ্রিত বারের পারফরম্যান্স:

হরপ্রিত পঞ্জাবের হয়ে গত মরসুমে রনজি ট্রফিতেও ডেবিউ করেছিলেন। চারটি ম্যাচে তিনি মোট ২৩টি উইকেট নিয়েছিলেন। পঞ্জাবের শুভমান গিল, অর্শদীপ সিং এবং অভিষেক শর্মার থেকে অনুপ্রেরণা নেন তিনি। তাঁকে ২০২৫ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলের সঙ্গে নেট প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল। এখনও পর্যন্ত তিনি ৪৯টি আইপিএল ম্যাচে ২৪৪ রান করেছেন এবং ৩৫ উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: ঘরের মাঠেও ভুগছে কেকেআর, পরের ম্যাচের আগেই মিলল অশনি সংকেত!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে