CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
ম্যাচ প্রেডিকশন

ম্যাচ প্রেডিকশন: বাংলাদেশ বনাম পাকিস্তান মুখোমুখি হয়ে দ্বিতীয় ওয়ানডেতে কে জিততে পারে?

বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ প্রেডিকশন ২০২৬।

Bangladesh vs Pakistan-First ODI
Bangladesh vs Pakistan-First ODI

ম্যাচের বিবরণ:

ম্যাচ: বাংলাদেশ বনাম পাকিস্তান (BAN vs PAK), দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক (২য় ওডিআই), পাকিস্তানের বাংলাদেশ সফর ২০২৬

তারিখ ও সময়: ১৩ মার্চ ২০২৬
সময়: সকাল ৮:১৫ (GMT) / দুপুর ১:৪৫ (বাংলাদেশ সময়) / দুপুর ২:১৫ (স্থানীয় সময়)

ভেন্যু: শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা

১৩-ই মার্চ ঢাকার মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলার জন্য মুখোমুখি হবে। প্রথম ম্যাচে ইতিমধ্যেই দারুণ জয় হাসিল করে নিয়েছে বাংলাদেশ। ফলে, এরপর আরও আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশ দল এখন সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। অপরদিকে, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া আর কোনও বিকল্প রাস্তায় নেই পাকিস্তানের। সুতরাং, দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরো পড়ুন: বিশ্বকাপ জেতার পরে 'ছদ্মবেশ' ধারণ করে ট্রেনে করে বাড়ি ফিরতে হল শিবম দুবেকে! কিন্তু কেন?

বাংলাদেশ বনাম পাকিস্তান টিপস ও ম্যাচ ভবিষ্যদ্বাণী!

টস কে জিততে পারে? 
– বাংলাদেশ

ম্যাচ কে জিততে পারে? 
– বাংলাদেশ

বাংলাদেশ বনাম পাকিস্তান সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ:
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান:
সাহিবজাদা ফারহান, মাআজ সাদাকাত, শামিল হুসেন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, আবরার আহমেদ।

বাংলাদেশ বনাম পাকিস্তান সাম্প্রতিক ৫ ম্যাচের পরিসংখ্যান:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল:

হার – জয় – হার – জয় – জয় (L W L W W)

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল:
জয় – জয় – জয় – জয় – হার (W W W W L)

বাংলাদেশ বনাম পাকিস্তান হেড-টু-হেড রেকর্ড:

মোট ম্যাচ: ৪০টি
বাংলাদেশ জয়: ৬টি
পাকিস্তান জয়: ৩৪টি
নো রেজাল্ট: ০
টাই: ০

বাংলাদেশ বনাম পাকিস্তান- সাম্প্রতিক ৫ ম্যাচের পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৫টি
বাংলাদেশ জয়: ১টি
পাকিস্তান জয়: ৪টি
নো রেজাল্ট: ০
টাই: ০

বাংলাদেশ বনাম পাকিস্তান টস ভবিষ্যদ্বাণী:

এযাবৎ আমাদের ধারণা, যে দল টস জিতবে তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে। 

মিরপুরের পিচের অবস্থা কেমন?

একটা কথা এ প্রসঙ্গে না বললেই নয়, মিরপুরের পিচ সাধারণত স্পিনারদের সহায়তা করে। আর ম্যাচ যত এগোয়, পিচে স্পিন তত বেশি প্রভাব ফেলে। ফলে ব্যাটসম্যানদের জন্য শুরুতে কিছুটা সুবিধা থাকলেও মাঝের ও শেষের দিকে রান করা বেশ কঠিন হয়ে পড়ে।

সুতরাং, এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর সাধারণত ২২০ থেকে ২৩০ রানের মধ্যেই থাকে। তাই যে দল টসে জিতবে তারা সম্ভবত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে। কারণ স্কোরবোর্ডে ভালো রান তুলে পরে স্পিনারদের কাজে লাগানো এখানে অনেক সময় বড়সড় সুবিধা এনে দেয়।

আবহাওয়া রিপোর্ট:

১৩ই মার্চ স্থানীয় সময় দুপুর ২:১৫-এ ঢাকার আবহাওয়া উষ্ণ এবং আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় ২৯–৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং ঢাকার স্বাভাবিক আবহাওয়ার মতোই মাঝারি থেকে বেশি আর্দ্রতা থাকতে পারে।

দিনের শুরুর দিকে হালকা বজ্রঝড়ের সামান্য সম্ভাবনা থাকলেও দুপুরের দিকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হওয়ারই সম্ভাবনা বেশি। সেই সময়ে বেশ কিছু সময় শুষ্ক আবহাওয়া এবং মাঝেমধ্যে রোদও দেখা যেতে পারে।

সুতরাং, বৃষ্টির কারণে ম্যাচে বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা অনেকটাই কম।

বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে দুই দলের সাম্ভাব্য স্কোর:

প্রথম ইনিংসের সম্ভাব্য স্কোর: ২৪০–২৭০ রান 

দ্বিতীয় ইনিংসের সম্ভাব্য স্কোর: ২১০–২৪৫ রান

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে