ম্যাচ প্রেডিকশন

NZ vs IND ম্যাচ প্রেডিকশন: ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় ওডিআই ম্যাচে কে জিতবে?

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ এখন পৌঁছে গিয়েছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচেই জয় হাসিল করেছে ভারত। ফলত, ২-০ ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় একদিনের ম্যাচে মাঠে নামবে শুভমান গিলের দল। অন্যদিকে, ঘরের মাঠে পরপর দুটি ম্যাচ হেরে যথেষ্ট চাপেই রয়েছে নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প আর কিছুই নেই কিউয়িদের সামনে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 8 মিনিট পড়া
Collected Image: Match prediction- NZ vs IND 3rd ODI Match
Collected Image: Match prediction- NZ vs IND 3rd ODI Match

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, নিউজিল্যান্ডের হ্যামিলটনের সেডন পার্কে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। ভারতীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে এই ম্যাচটি। আর টস হবে সকাল ৭টায়।

প্রথম ম্যাচে বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জয় হয়েছিল ভারতের। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির প্রভাবের মধ্যে মাত্র ৪ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় ভারতীয় দল। ফলে, তৃতীয় ম্যাচে ভারতের সামনে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অপরদিকে, নিউজিল্যান্ড চাইবে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমাতে।

NZ vs IND ম্যাচ বিবরণ:

  • ম্যাচ:‌ নিউজিল্যান্ড বনাম ভারত, তৃতীয় একদিনের ম্যাচ (ODI)
  • তারিখ: ১০ নভেম্বর, ২০২৬, মঙ্গলবার
  • সময়: সকাল ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
  • টস: সকাল ৭টা (ভারতীয় সময়)
  • ভেন্যু:‌ সেডন পার্ক, হ্যামিলটন, নিউজিল্যান্ড
  • সিরিজ পরিস্থিতি: ভারত ২-০ ব্যবধানে এগিয়ে

প্রথম দুই ম্যাচের ফলাফল ভারতের আধিপত্যের ছবিটাই স্পষ্ট করে দিয়েছে। অকল্যান্ডে নিউজিল্যান্ড ১৮৫ রানে অলআউট হওয়ার পর ভারত ২২.৪ ওভারে ১৪৩/৫ রান করে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় হাসিল করে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ১৩৪ রানে অলআউট হয় এবং ভারত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪ রানের ব্যবধানে জেতে। প্রথম ম্যাচে বিরাট কোহলির ৭৪ রানের ইনিংস এবং দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলারদের কার্যকর পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের দারুণভাবে নজর কেড়েছে।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

NZ vs IND পিচ রিপোর্ট:

হ্যামিলটনের সেডন পার্কের পিচে সাধারণত ব্যাটার ও পেসার—দুই পক্ষের জন্যই সুযোগ থাকে। এই মাঠে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ইনিংসের সামগ্রিক গড় স্কোর প্রায় ২৬৪ রান। যদিও সাম্প্রতিককালে বোলারদের দাপটই বেশি দেখা গিয়েছে। বিশেষ করে মেঘলা আবহাওয়া থাকলে নতুন বলে পেসাররা সুইং ও সিম মুভমেন্ট যথেষ্ট ভালো পেতে পারেন।

এই সিরিজের প্রথম দুটি ম্যাচেও পেসাররা বেশ কার্যকর ছিলেন। তাই তৃতীয় ম্যাচের শুরুতে ভারত ও নিউজিল্যান্ডের ব্যাটারদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। প্রথম ১০-১২ ওভার সামলে নিতে পারলে পরের দিকে ব্যাটিং তুলনামূলক সহজ হতে পারে। মাঠের বাউন্ডারি তুলনামূলকভাবে ছোট হওয়ায় সেট হয়ে গেলে ব্যাটাররা বড় শট খেলতে পারবেন।

প্রথম ইনিংসের সম্ভাব্য স্কোর: ২৪০-২৭০ রান।

  • পেসারদের জন্য সুবিধা: নতুন বলে সুইং ও সিম মুভমেন্ট।
  • স্পিনারদের জন্য সুবিধা: মাঝের ওভারগুলিতে নিয়ন্ত্রিত বোলিং করলে উইকেট পাওয়ার সুযোগ রয়েছে।
  • এই পিচে নজরে থাকবেন: বিরাট কোহলি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কুলদীপ যাদব ও অর্শদীপ সিং।

তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে পিচের প্রস্তুতি বেশ কিছুটা ব্যাহত হয়েছে বলা চলে। মাঠের প্রধান কিউরেটর তুলনামূলক ভারসাম্যপূর্ণ পিচ তৈরির চেষ্টা করছেন। ম্যাচের দিন বৃষ্টি হলে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন।

NZ vs IND আবহাওয়া রিপোর্ট:

হ্যামিলটনে ম্যাচের দিন আবহাওয়া দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলত, খেলা শুরু হতে দেরি হওয়া কিংবা মাঝপথে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আকাশ মেঘলা থাকলে নতুন বলে বোলাররা সুবিধা পাবেন। তাই টস জেতা দলকে আবহাওয়া ও পিচের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

NZ vs IND হেড-টু-হেড রেকর্ড:

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ড, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। দুই দলের লড়াইয়ে একাধিক স্মরণীয় ম্যাচ দেখা গিয়েছে। নিউজিল্যান্ডের ঘরের মাঠে ভারতকে বরাবরই কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। যদিও সাম্প্রতিক সিরিজে ভারতের পারফরম্যান্স যথেষ্ট ভালো।

আরও পড়ুন- বাংলাদেশ সফরে যেতে পারেন কোহলি-শুভমানরা, শেষমেষ আশার আলো দেখছে বাংলাদেশ!

চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ফলে মানসিক দিক থেকেও শুভমান গিলের দল কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবে। তবে নিউজিল্যান্ডের ঘরের মাঠে তাদের হালকাভাবে নেওয়ার কোনও সুযোগই নেই।

NZ vs IND সাম্প্রতিক ফর্ম:

ভারত-

ভারতীয় দল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮৫ রানে অলআউট করার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। সেই ম্যাচে বিরাট কোহলি ৫১ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। অপরদিকে, অর্শদীপ সিং ও অংসুল কম্বোজের বোলিংও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দ্বিতীয় ম্যাচেও ভারতীয় বোলাররা নিজেদের দক্ষতার যথেষ্ট প্রমাণ দিয়েছেন। নিউজিল্যান্ডকে মাত্র ১৩৪ রানে আটকে রাখে ভারত। এরপর বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমে গেলেও ৪ রানের ব্যবধানে জয় তুলে নেয় দল। ফলে তৃতীয় ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন ভারতীয় ক্রিকেটাররা।

নিউজিল্যান্ড-

নিউজিল্যান্ডের জন্য চলতি সিরিজ এখনও পর্যন্ত বেশ হতাশাজনক। প্রথম ম্যাচে ১৮৫ রান এবং দ্বিতীয় ম্যাচে মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ব্যাটিং বিভাগেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট।

তবে ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে এবং মিচেল স্যান্টনারের মতো ক্রিকেটাররা ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তৃতীয় ম্যাচে তাদের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগকেও আরও কার্যকর হতে হবে।

NZ vs IND নজরকাড়া প্লেয়ার ব্যাটল:

বিরাট কোহলি বনাম জ্যাকব ডাফি-

প্রথম ম্যাচে কিং কোহলির ব্যাটিং নিউজিল্যান্ডের বোলারদের যথেষ্ট চাপে ফেলেছিল। ৫১ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পাশাপাশি, প্রথম ম্যাচে তিনটি উইকেট নিয়ে নজর কেড়েছিলেন জ্যাকব ডাফি। তৃতীয় ম্যাচে এই দুই ক্রিকেটারের লড়াই বিশেষ আকর্ষণীয় হতে পারে।

রোহিত শর্মা বনাম ম্যাট হেনরি-

নতুন বলে ম্যাট হেনরির সুইং নিউজিল্যান্ডের অন্যতম বড় অস্ত্র। অন্যদিকে, রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করেন। পাওয়ারপ্লেতে এই দুই ক্রিকেটারের লড়াই ম্যাচের গতিপথ নির্ধারণ করতে পারে।

ড্যারিল মিচেল বনাম কুলদীপ যাদব-

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের অন্যতম ভরসা হলেন ড্যারিল মিচেল। ভারতের স্পিন আক্রমণের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে, কুলদীপ যাদব মাঝের ওভারগুলিতে উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলতে পারেন।

গ্লেন ফিলিপস বনাম অর্শদীপ সিং-

নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত গ্লেন ফিলিপস। অপরদিকে অর্শদীপ সিং নতুন বল এবং ডেথ ওভারে কার্যকর বোলিং করতে পারেন। এই লড়াইয়ে যে দল সুবিধা পাবে, তাদের ম্যাচ জয়ের সম্ভাবনাও বাড়বে।

মিচেল স্যান্টনার বনাম শুভমান গিল-

নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের নিয়ন্ত্রিত স্পিন বোলিং ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে। অন্যদিকে, শুভমান গিলের সামনে থাকবে ইনিংসের ভিত গড়ে তোলার বড় দায়িত্ব।

NZ vs IND ম্যাচ প্রেডিকশন – সম্ভাব্য ম্যাচ পরিস্থিতি

পরিস্থিতি ১: ভারত প্রথমে ব্যাট করলে

ভারত প্রথমে ব্যাট করার সুযোগ পেলে রোহিত শর্মা এবং শুভমান গিলের কাছ থেকে ভালো শুরু প্রত্যাশা করবে দল। এরপর বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার ইনিংস সামলানোর পাশাপাশি রান বাড়ানোর চেষ্টা করবেন।

সেডন পার্কের পিচে প্রথম দিকে পেসারদের সাহায্য থাকলেও উইকেটে থিতু হয়ে গেলে বড় একটা স্কোর করার সুযোগ রয়েছে।

সম্ভাব্য ফলাফল: ভারত ২৫০-২৭০ রানের কাছাকাছি পৌঁছতে পারলে নিউজিল্যান্ডের সামনে বেশ কঠিন একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তবে বৃষ্টির কারণে ওভার কমে গেলে এই হিসেব পুরোপুরি বদলে যেতে পারে।

পরিস্থিতি ২: নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করলে

নিউজিল্যান্ডের হয়ে ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপসকে বড় দায়িত্ব নিতে হবে। প্রথম দুটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর এবার তাদের অনেক বেশি সতর্কতার সাথে ইনিংস সাজাতে হবে।

অন্যদিকে, ভারতের পেসাররা নতুন বলে দ্রুত উইকেট তুলে নিতে চাইবেন।

সম্ভাব্য ফলাফল: নিউজিল্যান্ড প্রথম ১৫-২০ ওভার ভালোভাবে সামলাতে পারলে বড় সংগ্রহ গড়ার সুযোগ থাকবে। কিন্তু দ্রুত উইকেট হারালে ভারতীয় বোলারদের সামনে আবারও সমস্যায় পড়তে পারে কিউয়ি ব্যাটিং লাইনআপ।

NZ vs IND টস প্রেডিকশন:

সম্ভাব্য টস বিজয়ী: নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।

টস জিতলে সম্ভাব্য সিদ্ধান্ত: প্রথমে বোলিং করার কথা বিবেচনা করতে পারেন অধিনায়ক।

NZ vs IND সম্ভাব্য একাদশ:

ভারত-

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, নিতীশ কুমার রেড্ডি, অংসুল কম্বোজ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, গুরনুর ব্রার।

নিউজিল্যান্ড-

ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ, কাইল জেমিসন, জ্যাকব ডাফি।

দ্রষ্টব্য: এগুলি সম্ভাব্য একাদশ, নিশ্চিত প্রথম একাদশ নয়। চূড়ান্ত দল টসের সময় জানা যাবে। খেলোয়াড়দের চোট ও ফিটনেসের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।

NZ vs IND প্লেয়ার অব দ্য ম্যাচ ভবিষ্যদ্বাণী:

বিরাট কোহলি (ভারত)

তৃতীয় ম্যাচে ভারতের হয়ে বিরাট কোহলিকে অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে সবার নজর রয়েছে। প্রথম ম্যাচে ৫১ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের পেস আক্রমণের বিরুদ্ধে তাঁর অভিজ্ঞতা ভারতকে বড় রান তুলতে সাহায্য করতে পারে।

যদিও রোহিত শর্মা, শুভমান গিল ও শ্রেয়স আইয়ারও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। বোলিংয়ে অর্শদীপ সিং ও কুলদীপ যাদবের পারফরম্যান্সের দিকেও নজর থাকবে।

NZ vs IND আজকের ম্যাচ কে জিতবে?

প্রথম দুটি ম্যাচে জয় পাওয়ার পর ভারতীয় দল যথেষ্ট আত্মবিশ্বাসী। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই শুভমান গিলের দল নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ারদের মতো অভিজ্ঞ ব্যাটার এবং অর্শদীপ সিং, কুলদীপ যাদবদের মতো বোলাররা ভারতীয় দলের জন্য বড় ভরসা।

অপরদিকে, নিউজিল্যান্ডের সামনে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ রয়েছে। ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের মতো ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে চাপে ফেলতে পারে কিউয়িরা।

NZ vs IND বিশেষজ্ঞদের চূড়ান্ত ভবিষ্যদ্বাণী:

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, প্রথম দুটি ম্যাচের ফলাফল, ব্যাটিংয়ের গভীরতা এবং বোলিং বিভাগের কার্যকারিতা বিবেচনা করলে ভারতীয় দলকেই এগিয়ে রাখা যায়। তবে সেডন পার্কের পিচ ও বৃষ্টির সম্ভাবনা ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

সম্ভাব্য জয়ী: ভারত

বিধিসম্মত সতর্কীকরণ:

ক্রিকেট ম্যাচের পূর্বাভাস, সম্ভাব্য একাদশ, পিচ বিশ্লেষণ ও জয়ের সম্ভাবনা উপলব্ধ তথ্য এবং ম্যাচ-পূর্ব বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রকৃত ফলাফল একেবারে আলাদা হতে পারে। ড্রিম ইলেভেন বা অন্য কোনও ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্মে দল নির্বাচন করার আগে টস ও চূড়ান্ত একাদশ দেখে নেবেন। কোনও আর্থিক সিদ্ধান্ত বা বাজির ক্ষেত্রে শুধুমাত্র এই পূর্বাভাসের ওপর কোনোভাবেই নির্ভর করবেন না।

আরও পড়ুন- এত বড় মন কেএল রাহুলের! পুরস্কারে পাওয়া স্মার্টফোন স্টেডিয়ামের মহিলা কর্মীকে উপহার দিলেন!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে