বাংলাদেশ সফরে যেতে পারেন কোহলি-শুভমানরা, শেষমেষ আশার আলো দেখছে বাংলাদেশ!
তাহলে কি এবার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে? এবার ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেট মহলে। পরিস্থিতি ঠিকঠাক থাকলে আর আমি জানুয়ারি মাসেই বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় দলের।

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেট মহলে। পরিস্থিতি ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসেই বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় দলের। প্রস্তাবিত সুচি অনুসারে, ভারতের এই বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে আন্তর্জাতিক সহ তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা আছে।
ভারতের বাংলাদেশ সফর নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ইতিবাচক তথ্য!
বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুসারে, বিসিসিআই এবং বিসিবির মধ্যে ভারতের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা এগিয়েছে ইতিবাচক পথে। তবে এখনও পর্যন্ত বিসিসিআই কিংবা বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সফরসূচি নিয়ে জটিলতা:
যদিও ভারতের বাংলাদেশ সফরসূচি নিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। আগামী ৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ভারতের তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা আছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। আবার আগামী ২১ জানুয়ারি থেকে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাই বর্তমানে ভারতের বাংলাদেশ সফরের জন্য সময় ঠিক করা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। দরকার পড়লে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ পিছিয়ে দেওয়া হতে পারে বলে খবর মিলছে।
তবে ভারতীয় দল আদৌ বাংলাদেশ সফরে যাবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার। সফর চূড়ান্ত করার আগে সরকারি ছাড়পত্র পেতে হবে বিসিসিআইকে।
আরও পড়ুন- এত বড় মন কেএল রাহুলের! পুরস্কারে পাওয়া স্মার্টফোন স্টেডিয়ামের মহিলা কর্মীকে উপহার দিলেন!
বিসিসিআই এবং বিসিবির মধ্যে সম্পর্কের জটিলতা সৃষ্টি হয়!
প্রসঙ্গত, আগের বছরের জুলাই মাসে ভারতীয় দলের বাংলাদেশ সফর প্রথমবারের জন্য স্থগিত করা হয়। পরবর্তীকালে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ভারতের খেলতে না আসতে চাওয়ার জন্য দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক নিয়ে টানাপড়েন সৃষ্টি হয়। তার ফলে সফরকে কেন্দ্র করে অনিশ্চয়তা আরো বেড়ে যায়।
বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর দিচ্ছে বিসিবি!
যদিও বাংলাদেশের নতুন সরকার গড়ার পর ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তন এসেছে। প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলামের পরিবর্তে প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। তিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক স্বাভাবিক করার দিকেই জোর দিয়েছেন।
তবে এই মুহূর্তে বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির আলোচনা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী তামিম। এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলসহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের স্তরে ভারতীয় বোর্ডের সাথে সম্পর্ক আরও মজবুত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার দেখার, ভারতের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত ভারত সরকারের অনুমতি মেলে কিনা।




