দীপাবলির শুভেচ্ছায় ভাসল গোটা ক্রিকেট মহল, অনুরাগীদের ভালোবাসা ও সম্প্রীতির বার্তা দিলেন গৌতম গম্ভীর ও বিসিসিআই!
দীপাবলির উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আলোর এই উৎসবে ভারতীয় ক্রিকেট মহলও ক্রিকেটপ্রেমীদের শুভেচ্ছা জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর সহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন সহ একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি দীপাবলির শুভেচ্ছা জানাল অনুরাগীদের। পড়ুন বিস্তারিত।

দীপাবলির উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আলোর এই উৎসবে ভারতীয় ক্রিকেট মহলও ক্রিকেটপ্রেমীদের শুভেচ্ছা জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর সহ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন সহ একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি দীপাবলির শুভেচ্ছা জানাল অনুরাগীদের।
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন গৌতম গম্ভীর?
৮ নভেম্বর রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতীয় দলকে গৌতম গম্ভীর দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর আবেগ উঠে আসে তাঁর বার্তায়। তিনি এদিন লেখেন, বড় স্বপ্ন আর জয়কে সামনে রেখেই ভারতীয় দল এগিয়ে চলেছে। একইসঙ্গে তিনি সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।
দীপাবলির শুভেচ্ছা বার্তায় কী লিখল বিসিসিআই?
বিসিসিআইয়ের পক্ষ থেকেও দেশবাসী এবং ক্রিকেটপ্রেমীদের জন্য উৎসবের শুভেচ্ছা জানানো হয়েছে। সংস্থার তরফ থেকে সকলের জীবনে সুখ, শান্তি আর আনন্দের করা হয়েছে।
শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন:
এছাড়াও, ভারতীয় বন্ধু ও অনুরাগীদের উদ্দেশ্যে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেনও বিশেষ বার্তা দিয়েছেন। তিনি লেখেন ভালোবাসা, হাসি আর আনন্দে ভরে উঠুক সকলের দীপাবলি।
শুভেচ্ছা বার্তায় কী লিখল আইপিএল দলগুলি?
নিজেদের মতো করে আইপিএলের দলগুলিও উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের সঙ্গে। চেন্নাই সুপার কিংস শুভেচ্ছা বার্তায় পরিবার পরিজনকে নিয়ে একসঙ্গে সুন্দর স্মৃতি তৈরি করে দীপাবলি উদযাপনের কথা বলা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সও দীপাবলির শুভেচ্ছা বার্তা দিয়েছে।
নিজেদের সমর্থকদের, অর্থাৎ 'অরেঞ্জ আর্মি'কে শুভেচ্ছা জানিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ভালোবাসার মানুষদের সঙ্গে রাজস্থান রয়্যালসও আনন্দ আর আলোর উৎসব উদযাপন করার বার্তা দিয়েছে।
আরও পড়ুন- বিরাট রদবদল! ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন বুমরাহ-জাডেজা, পন্থের পরিবর্তে সুযোগ পেলেন তিলক!
প্রসঙ্গত, ধনতেরসের মধ্য দিয়ে গত ৬ নভেম্বর দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে পাঁচ দিনের দীপাবলি উৎসব। ৭ নভেম্বর ছোট দীপাবলি পালিত হয়েছে, ৮ নভেম্বর আসল দীপাবলি আর লক্ষ্মীপুজো উদযাপিত হচ্ছে দেশজুড়ে। তারপর গোবর্ধন পুজো আর ভাইফোঁটার মধ্য দিয়ে উৎসবের পর্ব শেষ হবে। ক্রিকেটার, বোর্ড কর্তা আর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির পক্ষ থেকে এই শুভেচ্ছাবার্তায় আলোর উৎসব আরও রঙিন হয়ে উঠেছে।




