নিউজ

দীর্ঘ ২১ বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই জিতে এমন কোন বিশ্বরেকর্ড গড়ল ভারত? সত্যিটা জানলে গর্বে বুক ভরে যাবে!

নিউজিল্যান্ডের বিপক্ষে ঝোড়ো পারফরম্যান্স অব্যাহত রেখে ভারতীয় ক্রিকেট দ গড়ল বিশ্বরেকর্ড। সব ফরম্যাট মিলিয়ে এক ক্যালেন্ডার ইয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০টির বেশি ম্যাচে জয় পেয়ে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। পাঁচটি ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে, ডিএলএস পদ্ধতিতে ৪ রানে জয়ের সৌজন্যে কিউইদের বিপক্ষে ২০২৬ সালে ভারতের জেতা ম্যাচের সংখ্যা পৌঁছে গিয়েছে ১১-তে।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: India won second ODI match against New Zealand
Collected Image: India won second ODI match against New Zealand

নিউজিল্যান্ডের বিপক্ষে ঝোড়ো পারফরম্যান্স অব্যাহত রেখে ভারতীয় ক্রিকেট দল বিশ্বরেকর্ড গড়ল। সব ফরম্যাট মিলিয়ে এক ক্যালেন্ডার ইয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০টির বেশি ম্যাচে জয় পেয়ে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। পাঁচটি ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে, ডিএলএস পদ্ধতিতে ৪ রানে জয়ের সৌজন্যে কিউইদের বিপক্ষে ২০২৬ সালে ভারতের জেতা ম্যাচের সংখ্যা পৌঁছে গিয়েছে ১১-তে। তার আগে এক বছরে কোনও দলই নিউজিল্যান্ডের বিপক্ষে এতগুলি আন্তর্জাতিক ম্যাচে জয় পায়নি।

অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে ছাপিয়ে নতুন রেকর্ড ভারতের!

ইতিপূর্বে ২০০৫-এ রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল নিউজিল্যান্ডের বিপক্ষে এক বছরে ১০টি ম্যাচে জয় পেয়েছিল। ২০০৮-এ ইংল্যান্ডের ঝুলিতে ৯টি জয় ছিল। এবার সেই রেকর্ড ছাপিয়ে গিয়ে নতুন ইতিহাস গড়েছে ভারত। তবে মাত্র ১২টি ম্যাচে মাঠে নেমে অস্ট্রেলিয়া ১০টিতে জয় পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই নজির গড়তে ভারতকে ১৬টি ম্যাচ খেলতে হয়েছে। তবু কিউইদের বিপক্ষে টিম ইন্ডিয়ার ধারাবাহিক সাফল্য বিশেষ নজর কেড়েছে ক্রিকেট মহলে।

সিরিজের প্রথম দুই ম্যাচে আধিপত্য বজায় রাখল ভারত!

চলতি ওয়ানডে সিরিজে ভারত দারুন ছন্দে রয়েছে। অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বিঘ্নিত পরিস্থিতিতে ওয়েলিংটনে ডিএলএস পদ্ধতিতে ভারত ৪ রানে জয় পেয়েছে। তাই সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে টিম ইন্ডিয়া নিজেদের আধিপত্য বজায় রেখেছে।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- বিরাট রদবদল! ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন বুমরাহ-জাডেজা, পন্থের পরিবর্তে সুযোগ পেলেন তিলক!

বেশিরভাগ ম্যাচেই ভারতের জয় হয়েছে:

শুধুমাত্র ওয়ানডে নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ফরম্যাটেও ভারতের দাপট সত্যিই চোখে পড়ার মতো। ২০২৬-এ কিউইদের বিপক্ষে খেলা ১১টি টি-২০ ম্যাচের মধ্যে ভারত ৮টিতেই জয় পেয়েছে। জানুয়ারি মাসে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছে ভারত। পাশাপাশি মার্চে আমেদাবাদে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ৯৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। দুই দলের লড়াইয়ে পরবর্তী সময়েও নিজেদের ফর্ম হারায়নি ভারতীয় দল।

আরও পড়ুন- শামির টেস্ট বিদায়ে নির্বাচকদের একহাত নিলেন রবি শাস্ত্রী, শামির অবসরে মনখারাপ শাস্ত্রীর!

ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হওয়ার অপেক্ষায় টেস্ট ফরম্যাটে। সব মিলিয়ে ২০২৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের এই ধরনের একাধিপত্য ক্রিকেটপ্রেমীদের মধ্যে নিঃসন্দেহে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে। এবার এই জয়ের ধারা টেস্ট সিরিজেও অব্যাহত রাখতে পারবে কি টিম ইন্ডিয়া? সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট মহল।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 492 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে