শামির টেস্ট বিদায়ে নির্বাচকদের একহাত নিলেন রবি শাস্ত্রী, শামির অবসরে মনখারাপ শাস্ত্রীর!
টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মহম্মদ শামি। সোশ্যাল মিডিয়ায় শুক্রবার রাতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। দীর্ঘদিন ধরেই তাঁর টেস্ট দলে ফিরে আসার অপেক্ষা থাকলেও, অবশেষে আর জাতীয় দলে লাল বলের জার্সিতে ফেরা হয়নি শামির।

টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মহম্মদ শামি। সোশ্যাল মিডিয়ায় শুক্রবার রাতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। দীর্ঘদিন ধরেই তাঁর টেস্ট দলে ফিরে আসার অপেক্ষা থাকলেও, অবশেষে আর জাতীয় দলে লাল বলের জার্সিতে ফেরা হয়নি শামির। তাঁর অবসরের পরই প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেটের নির্বাচকদের বিরুদ্ধে মুখ খুললেন। শামির অবসর গ্রহণ আবেগপ্রবণ ভারতের বর্তমান বোলিং কোচ মর্নি মর্কেল।
শামির অবসরে হতাশা প্রকাশ করেছেন রবি শাস্ত্রী!
শামির অবসর সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন রবি শাস্ত্রী। তিনি মনে করেন আরো একটা বছরের জন্য টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা ছিল এই তারকা পেসারের। শুধু তাই নয়, দেশের হয়ে এখনো ৩০ থেকে ৪০ টি উইকেট শিকার করার সুযোগও ছিল শামির সামনে। ফিটনেস এর অজুহাতে গিয়ে দলের বাইরে তাঁকে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন এই প্রাক্তন ভারতীয় কোচ। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে নিয়মিত বোলিং করে শামি নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন বলে মনে করেন রবি শাস্ত্রী। তাই নির্বাচকদের পক্ষ থেকে অন্তত একটা সুযোগ এই অভিজ্ঞ পেসারকে দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।
শামির অবসর নিয়ে আবেগতাড়িত হলেন মর্নি মর্কেল:
শুধু রবি শাস্ত্রী নন, শামির অবসর গ্রহণের কারণে মন ভালো নেই মর্নি মর্কেলেরও। শামির সঙ্গে টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসেবে নিজের কাজ করার অভিজ্ঞতাকে বিশেষ বলে তিনি উল্লেখ করেছেন। দলের সাথে মানিয়ে নিতে তাঁকে যথেষ্ট সহায়তা করেছিলেন শামি, জানান মর্কেল। কিন্তু শামির আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোয় কষ্ট পেয়েছেন তিনি। তবে এখনো ঘরোয়া ক্রিকেটে শামিকে বল করতে দেখে তাঁর ভালো লাগে বলে জানান।
আরও পড়ুন-মাত্র ১৫ বছর বয়সেই অধিনায়ক হচ্ছেন বৈভব সূর্যবংশী! জানুন বিস্তারিত
আন্তর্জাতিক ক্যারিয়ারে শামির সাফল্য!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৩ সালের ৬ নভেম্বর মহম্মদ শামির টেস্ট অভিষেক হয়। তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে টিম ইন্ডিয়ার হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলে ২২৯টি উইকেট শিকার করেন তিনি। ভারতীয় দলের হয়ে ২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত খেলেছেন শামি। তারপর চোট সমস্যা এবং ফিটনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে লাল বলের ক্রিকেটে জাতীয় দলে জায়গা পাননি তিনি।
ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না শামি:
যদিও ক্রিকেট থেকে একেবারে বিদায় নিচ্ছেন না মহম্মদ শামি। সাদা বলের ক্রিকেটে এখনো পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই বাংলার হয়ে সীমিত ওভারের ক্রিকেট আর আইপিএলে মাঠে নামতে দেখা যাবে মহম্মদ শামিকে। যদিও আগামীতে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে তিনি খেলবেন কিনা, সেটা এই মুহূর্তে স্পষ্ট নয়। বলাই বাহুল্য, টেস্ট ক্রিকেট থেকে শামির বিদায় অবসান ঘটালো ভারতীয় ক্রিকেটে একটি অধ্যায়ের।




