মাত্র ১৫ বছর বয়সেই অধিনায়ক হচ্ছেন বৈভব সূর্যবংশী! জানুন বিস্তারিত
মাত্র ১৫ বছর বয়সে ফের বড় দায়িত্ব পেলেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বিহার দলে অধিনায়কত্ব করবেন তিনি। শুক্রবার প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচের জন্য বিহার ক্রিকেট সংস্থার তরফ থেকে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলেই অধিনায়কত্ব করবেন বৈভব সূর্যবংশী।

মাত্র ১৫ বছর বয়সে ফের বড় দায়িত্ব পেলেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বিহার দলে অধিনায়কত্ব করবেন তিনি। শুক্রবার প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচের জন্য বিহার ক্রিকেট সংস্থার তরফ থেকে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলেই অধিনায়কত্ব করবেন বৈভব সূর্যবংশী। দলের পক্ষ থেকে শুভ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সূরজ কাশ্যপকে।
কবে থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি?
সৈয়দ মুস্তাক আলী ট্রফি শুরু হতে চলেছে আগামী ১৪ই নভেম্বর থেকে। এই প্রতিযোগিতায় গ্রুপ বি তে থাকছে বিহার দিল্লি, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রেলওয়ে, সৌরাষ্ট্র আর তামিলনাড়ু। আগামী চৌদ্দই নভেম্বর এ বিহার প্রথম ম্যাচ খেলবে সৌরাষ্ট্রের বিপক্ষে।
কেন অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হলো বৈভবকে?
বিহার ক্রিকেট সংস্থার সচিব হর্ষ বর্ধন বলেন, অধিনায়কত্ব পেয়ে বৈভব যাতে আরও পরিণত হয়ে ওঠে, সেই সুযোগ দিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিহার ক্রিকেট সংস্থা। বিহার ক্রিকেট সংস্থার সচিব আশা প্রকাশ করে বলেন, আগামী দিনের বৈভবের নেতৃত্বে বিহার দল শৃঙ্খলাবদ্ধ ভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে পারবে।
বৈভবের নেতৃত্ব পাওয়া নিয়ে শুরু হয়েছে সমালোচনা:
যদিও বিহার দলের অধিনায়ক হিসেবে বৈভবের দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোড় আলোচনা। ইতিপূর্বে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক করা হয়েছিল বৈভব সূর্যবংশীকে। এই সিদ্ধান্তের সমালোচনা করেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকার। তিনি মনে করেন, নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে দেওয়ার পূর্বে, লাল বলে ক্রিকেটের বৈভবের আরো দক্ষতা অর্জন করা উচিত ছিল। যদিও বিহার ক্রিকেট সংস্থার সমস্ত সমালোচনাকে পাত্তা না দিয়ে বিহারের এই তরুণ ক্রিকেটারের উপরে আস্থা রেখেছে।
এশিয়া কাপেও যোগ দেবেন বৈভব সূর্যবংশী:
প্রথম দু’টি ম্যাচ বিহারের হয়ে খেলেই বৈভব যোগদান করবে ভারতীয় ‘এ’ দলে। এরপর সে অংশগ্রহণ করবে পুরুষদের উঠতি তারকাদের এশিয়া কাপে। আগামী ২০ নভেম্বর নেপালের বিপক্ষে ভারত ‘এ’ দলের প্রথম ম্যাচে সুযোগ পেয়েছে বৈভব।
আরও পড়ুন- ৭ কোটি টাকা কম বেতনে এবার CSK-তে লিয়াম লিভিংস্টোন, এই ৪ ক্রিকেটারের জন্য বড় ট্রেড চূড়ান্ত!
এখনও পর্যন্ত সূর্যবংশী টি-২০ ম্যাচ খেলেছেন ৪৪টি টি-২০। তার মধ্যে ২৩ টা আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমেছেন। ১০টি খেলেছেন ভারতের হয়ে। গত আইপিএল সিজনে ১৬ ইনিংসে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছে বৈভব। যদিও ভারতীয় সিনিয়র দলে জায়গা পাকা করতে পারেনি সে। সেই জায়গায় কোচ গৌতম গম্ভীর আশা রেখেছেন উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনের উপরই।




