বুমরাহ মানেই নয়া নজির! এবার টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাসপ্রীত!
টেস্ট ক্রিকেটে আরও এক বিরাট নজির গড়লেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। বল হাতে ঝোড়ো পারফরম্যান্সের সৌজন্যে তিনি পিছনে ফেলে দিলেন এবার প্রাক্তন ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথকে। কত নম্বরে উঠে এলেন বুমরাহ?

টেস্ট ক্রিকেটে আরও এক বিরাট নজির গড়লেন টিম ইন্ডিয়া-র তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। বল হাতে ঝোড়ো পারফরম্যান্সের সৌজন্যে তিনি পিছনে ফেলে দিলেন এবার প্রাক্তন ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথকে। ভারতের হয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দশ নম্বরে উঠে আসলেন বুমরাহ।
প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামেন বুমরাহ!
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ভারতীয় পেসার এই নজির গড়েন। ম্যাচের প্রথমেই বল হাতে তাঁকে আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে। নিজের তিন নম্বর বলেই শূন্য রানে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম-কে ফিরিয়ে দেন জাশপ্রীত বুমরাহ। তারপর আরও দুই উইকেট শিকার করে কিউই ব্যাটিং লাইনআপে তিনি চাপ তৈরি করেন।
টেস্ট ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বুমরাহ:
মাত্র ৩১ রান দিয়ে তিনটি উইকেট শিকার করে নেওয়ার জন্য টেস্ট ক্রিকেটে বুমরাহর মোট উইকেট সংখ্যা ২৩৭-তে পৌঁছে গিয়েছে। এদিকে, ৬৭টি টেস্ট ম্যাচে জাভাগাল শ্রীনাথ ২৩৬টি উইকেট শিকার করে। তাই শ্রীনাথকে ছড়িয়ে ভারতীয় বোলারদের তালিকায় বুমরাহ দশম স্থানে উঠে এসেছেন।
আরো পড়ুন: 'ট্র্যাভিস-অভিষেক' জুটি অতীত! আইপিএলে আর ওপেনিং করতে দেখা যাবে না এই জুটিকে!
ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারিরা!
প্রসঙ্গত, ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অনিল কুম্বলে শীর্ষে অবস্থান করছেন। ১৩২টি টেস্টে তিনি ৬১৯টি উইকেট শিকার করেছেন। দ্বিতীয় স্থান দখল করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। তাছাড়াও ১৩১টি টেস্টে কিংবদন্তি কপিল দেব ৪৩৪টি উইকেট শিকার করে তালিকার অন্যতম শীর্ষে অবস্থান করছেন।
বুমরাহর এই নয়া কীর্তি নিঃসন্দেহে বড় প্রাপ্তি ভারতীয় ক্রিকেটের জন্য। এভাবেই ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে একটার পর একটা রেকর্ড ভেঙে ভারতীয় দলের এই তারকা পেসার এগিয়ে চলেছেন।
আরো পড়ুন: সব শেষ! আইপিএল ২০২৭-এর আগে আংশিক বিক্রি হয়ে যাচ্ছে কেকেআর!




