নিউজ

একেবারে ওয়াইল্ড কার্ড এন্ট্রি, শেষমেষ MI-তে ফিরছেন কায়রন পোলার্ড!

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার কায়রন পোলার্ড কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে ক্রিকেটকে বিদায় জানাননি। আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএল থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। তবে বিশ্বের বেশকিছু ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে তিনি খেলছেন। এবার আই এল টি২০-তে এমআই এমিরেটসের হয়ে পোলার্ডকে খেলতে দেখা যাবে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Kieron Pollard MI-1
Kieron Pollard MI-1

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার কায়রন পোলার্ড কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে ক্রিকেটকে বিদায় জানাননি। আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএল থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। তবে বিশ্বের বেশকিছু ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে তিনি খেলছেন। এবার আই এল টি২০-তে এমআই এমিরেটসের হয়ে পোলার্ডকে খেলতে দেখা যাবে। এই প্রাক্তন তারকা ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্বও পেয়েছেন।

ওয়াইল্ড কার্ডে এমআই এমিরেটসে ফিরলেন পোলার্ড!

গত সিজনে মতো এবারও আই এল টি২০-র নিলামের বাইরে এমআই এমিরেটসে ওয়াইল্ড কার্ড ক্রিকেটার হিসেবে পোলার্ড যোগ দিচ্ছেন। তাঁর সাথে নিকোলাস পুরানও দলে থাকছেন। গত সিজনে দলের নেতৃত্বের দায়িত্বও পান পোলার্ড। তাঁর নেতৃত্বে দল ফাইনালে ওঠে। তবে অবশেষে ডেজার্ট ভাইপার্সের কাছে হেরে গিয়ে খেতাব হাতছাড়া হয়ে গিয়েছে এমআই এমিরেটসের। কিন্তু এবার ফের নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লক্ষ্য নিয়েই তিনি মাঠে নামতে চাইবেন।

এমআই এমিরেটসের সাফল্যের ইতিহাস দেখে নিন!

মুম্বাই ইন্ডিয়ান্স-এর সহযোগী  ফ্র্যাঞ্চাইজি হল এমআই এমিরেটস। এটি ২০২২ সালে আত্মপ্রকাশ করে। প্রতিযোগিতার প্রথম তিন সিজনে দলটি প্লে-অফে জায়গা পেয়েছে। ২০২৪ সালে জয়লাভ করে চ্যাম্পিয়নও হয়। ফলস্বরূপ এবারের সিজনে দলের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে পোলার্ডের অভিজ্ঞতা।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: দেশের স্বার্থে ১৪ কোটি বলিদান, আইপিএল খেলবেন না হায়দরাবাদের এই তারকা!

মুম্বাই ইন্ডিয়ান্সের নয়া প্রধান কোচ হলেন পোলার্ড:

অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে পোলার্ডের দীর্ঘদিনের সম্পর্ক। এই দলে ২০১০ সালে যোগদানের পর পাঁচটি আইপিএল খেতাব জয়ের সাক্ষী হয়েছেন তিনি। ক্রিকেটার হিসেবে অবসর গ্রহণের পরও দলের সাথে যুক্ত ছিলেন। টানা তিনটি সিজন মুম্বইয়ের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার পর তাঁকে এবার প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহেলা জয়বর্ধনের বদলে এই প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার নতুন দায়িত্ব পেয়েছেন।

একাধিক দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন পোলার্ড:

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হওয়ার পূর্বে এসএ ২০-তে জোবার্গ সুপার কিংসের হয়ে তাঁর মাঠে নামার কথা ছিল। এছাড়াও পুরুষদের হান্ড্রেডে এমআই লন্ডনের প্রধান কোচ হিসেবেও তাঁর দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু মুম্বাইয়ের নতুন দায়িত্ব গ্রহণ করে জোবার্গ সুপার কিংসের সাথে চুক্তি থেকে পোলার্ড সরে দাঁড়ান। পাশাপাশি ছেড়ে দেন এমআই লন্ডনের প্রধান কোচের দায়িত্ব।

তবে এবার এবার ক্রিকেটার আর কোচ, কায়রন পোলার্ড দুটি ভূমিকাতেই এবার মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের দায়িত্ব সামলাতে চলেছেন।

আরো পড়ুন: আর ব্যাট হাতে দেখা যাবে না 'ক্যাপ্টেন কুল'-কে, CSK থেকে চিরবিদায় ধোনির!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে