নিউজ

সব শেষ! আইপিএল ২০২৭-এর আগে আংশিক বিক্রি হয়ে যাচ্ছে কেকেআর!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় বড় পরিবর্তন আসার খবর। যদিও বিক্রি হচ্ছে না পুরো ফ্র্যাঞ্চাইজি, তার বদলে কেকেআরের অন্যতম মালিক জয় মেহতা নিজেদের অংশীদারির একাংশ বিক্রি করে দিচ্ছেন বলে খবর।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Sahrukh Khan
Collected Image: Sahrukh Khan

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় বড় পরিবর্তন আসার খবর। যদিও বিক্রি হচ্ছে না পুরো ফ্র্যাঞ্চাইজি, তার বদলে কেকেআরের অন্যতম মালিক জয় মেহতা নিজেদের অংশীদারির একাংশ বিক্রি করে দিচ্ছেন বলে খবর। সূত্রের খবর, তিনি নিজের ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করবেন মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে।

কলকাতা নাইট রাইডার্সের বাজারমূল্য ছুঁলো সাড়ে ১৬ হাজার কোটিতে!

‘ক্রিকবাজ’-এর রিপোর্ট বলছে, এই শেয়ারের দাম প্রায় ৪০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় এর অঙ্ক প্রায় ৩,৭৪২ কোটি টাকা। এই লেনদেন সম্পূর্ণ নগদ অর্থে চূড়ান্ত &হতে চলেছে। এই চুক্তির জন্যই প্রায় ১৭৮ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৬৩৪ কোটি টাকায় দাঁড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্সের মোট বাজারমূল্য।

কেকেআরের বর্তমান মালিকানা রয়েছে যাঁদের হাতে!

বর্তমানে বলিউড অভিনেতা শাহরুখ খানের হাতে কেকেআরের ৫৫ আবার মালিকানা আছে। অন্যদিকে, ৪৫ শতাংশ শেয়ার রয়েছে জয় মেহতার। এবার জয় মেহতা নিজের মালিকানার অর্ধেক অর্থাৎ ২২.৫ শতাংশ শেয়ার তুলে দিচ্ছেন অ্যারেস ম্যানেজমেন্টের হাতে। সহ-মালিক হিসেবে যুক্ত থাকছেনব জুহি চাওলা।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- দীর্ঘ ১৮ বছরে আইপিএল থেকে কত টাকা কামিয়েছেন মহেন্দ্র সিং ধোনি?

কত অর্থ পাবে বিসিসিআই?

এই লেনদেনের সৌজন্যে উল্লেখযোগ্য অর্থ পেতে চলেছে বিসিসিআই। বর্তমান নিয়ম অনুসারে, বিসিসিআই পাবে বিক্রয়মূল্যের ৫ শতাংশ অর্থাৎ প্রায় ২ কোটি ডলার।

বর্তমানে কেকেআর অন্যতম জনপ্রিয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি:

২০০৭ সালে আইপিএলের প্রথম সিজনের পূর্বে একত্রিত হয়ে শাহরুখ খান, জয় মেহতা আর জুহি চাওলা কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড গঠন করেন। তারপর থেকেই কেকেআর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হয়ে জায়গা করে নিয়েছে।

অ্যারেস ম্যানেজমেন্ট আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থা:

এদিকে, আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে অ্যারেস ম্যানেজমেন্ট বিনিয়োগের জন্য সুপরিচিত একটি মার্কিন সংস্থা। তাদের বিনিয়োগের সম্পর্ক রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি আর এনএফএলের মায়ামি ডলফিনসের সাথে এমনকি তাদের অংশীদারিত্ব রয়েছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের ট্রেন্ট রকেটস ফ্র্যাঞ্চাইজিতে।

আরও পড়ুন- যশস্বী জয়সওয়ালকে দলে নিতে শেষমেষ সুনীল নারিনকেই ছেড়ে দিচ্ছে KKR?

বলাই বাহুল্য, এবার রাজস্থান রয়্যালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো ফ্র্যাঞ্চাইজির বিপুল বাজারদরের সাথেই একই সারিতে জায়গা করে নিল কেকেআর। তিনবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় এই নতুন বিনিয়োগ ফ্র্যাঞ্চাইজির ব্যবসায়িক বিস্তারকে আগামী দিনে আরও বৃদ্ধি করবে বলেই ধারণা করা হচ্ছে।

ট্যাগ:Kolkata Knight Riders
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 914 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে