নিউজ

যশস্বী জয়সওয়ালকে দলে নিতে শেষমেষ সুনীল নারিনকেই ছেড়ে দিচ্ছে KKR?

২০২৭-এর আইপিএলের মিনি নিলামের পূর্বে ক্রিকেট মহলে প্লেয়ার ট্রেড নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে এবং কোন ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হবে তার তালিকা প্রকাশের শেষ দিন ছিল ১৭ নভেম্বর। তার আগেই রাজস্থান রয়্যালস থেকে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে টানতে মরিয়া কেকেআর।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Yashasvi Jaiswal and Sunil Narine possible swap deal
Yashasvi Jaiswal and Sunil Narine possible swap deal

২০২৭-এর আইপিএলের মিনি নিলামের পূর্বে ক্রিকেট মহলে প্লেয়ার ট্রেড নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে এবং কোন ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হবে তার তালিকা প্রকাশের শেষ দিন ছিল ১৭ নভেম্বর। তার আগেই রাজস্থান রয়্যালস থেকে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল-কে দলে টানতে মরিয়া কেকেআর। এবার একটার পর একটা চাঞ্চল কর তথ্য আসছে সেই ট্রেডকে কেন্দ্র করে। কেকেআর যশস্বীকে পেতে নাকি সুনীল নারিনকে ছাড়ার জন্য প্রস্তাব দিয়েছিল? নাকি রাজস্থান নারিনকে পেতে আগ্রহী? রইল বিস্তারিত।

প্লেয়ার ট্রেড নিয়ে টানাপোড়েন রাজস্থান আর কলকাতার মধ্যে!

বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান রয়্যালস যশস্বী জয়সওয়ালকে ছেড়ে দিয়ে, তাঁর বদলে নাকি কলকাতা নাইট রাইডার্সের থেকে সুনীল নারিন-কে নিতে চেয়েছিল। কিন্তু এই প্রস্তাবে নাকি কেকেআর তেমন আগ্রহ প্রকাশ করেনি। তার বদলে অস্ট্রেলিয়া অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ট্রেডের প্রস্তাব দেয় নাইটরা। যদিও সেই প্রস্তাবেও নারাজ রাজস্থান।

রাজস্থান নাকি রঘুবংশীকেও দলে চেয়েছিল!

শুধুমাত্র সুনীল নারিন নন, রাজস্থান রয়্যালস দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল কলকাতার তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশীকে। যদিও সেই প্রস্তাবে রাজি হয়নি কলকাতা নাইট রাইডার্স। তাই এখনও পর্যন্ত দুই ফ্র্যাঞ্চাইজির ট্রেড চূড়ান্ত হয়নি। তবে আবারো আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে পরবর্তী ট্রেড উইন্ডোতে।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

যশস্বীকে কি ছাড়তে পারে রাজস্থান?

রাজস্থানের যশস্বী জয়সওয়ালকে ছেড়ে দেওয়ার জল্পনা চলছেই। ইতিমধ্যেই রাজস্থানের হয়ে এই তরুণ ওপেনার আড়াই হাজারেরও বেশি রান করেছেন। দীর্ঘ ৭ বছরের সম্পর্ক ভেঙে রাজস্থান তাঁকে ছেড়ে দেবে কিনা সেই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও কৌতুহল তুঙ্গে। এদিকে, অজিঙ্ক রাহানের অবসর গ্রহণের পর কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডারে একজন নির্ভরযোগ্য ভারতীয় ব্যাটাকে দরকার। সেই জায়গায় যদি যশস্বী আসেন, তবে দলের শক্তি বাড়বে।

আরো পড়ুন: একেবারে ওয়াইল্ড কার্ড এন্ট্রি, শেষমেষ MI-তে ফিরছেন কায়রন পোলার্ড!

কেন নারিনকে ছাড়তে নারাজ কেকেআর?

সুনীল নারিন কেকেআরের দীর্ঘদিন ধরে ভরসা। দলের সাথে যুক্ত অন্যতম পুরনো ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ব্যাট বল দুই হাতেই ছন্দে আছেন। তাই কলকাতা তাঁকে ছাড়তে চায়না। অন্যদিকে নারিনকে পেলে ওপেনিংয়ে নতুন বিকল্প পাবে রাজস্থান।

ক্যামেরন গ্রিনকে নিয়ে তেমন আগ্রহী নিয়ে রাজস্থানের:

ক্যামেরন গ্রিনের ফিটনেস সংক্রান্ত বিষয় সহ অস্ট্রেলিয়ার জাতীয় দলে তাঁর ব্যস্ত সুচির জন্য তাঁকে নিয়ে তেমন আগ্রহী নয় রাজস্থান। এবার দেখার রাজস্থান আর কলকাতার মধ্যে ট্রেড সংক্রান্ত আলোচনার শেষ কোথায় হয়।

আরো পড়ুন: দেশের স্বার্থে ১৪ কোটি বলিদান, আইপিএল খেলবেন না হায়দরাবাদের এই তারকা!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে