নিউজ

দেশের স্বার্থে ১৪ কোটি বলিদান, আইপিএল খেলবেন না হায়দরাবাদের এই তারকা!

২০২৭-এর আইপিএলে বিরাট ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ। আগামী সিজনে অভিষেক শর্মার সঙ্গে আর ওপেনিং করবেন না ট্র্যাভিস হেড। ২০২৭ সালের আইপিএলে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা বাঁ হাতি ব্যাটার।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Travis Head to skip IPL for Australia
Travis Head to skip IPL for Australia

২০২৭-এর আইপিএলে বিরাট ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ। আগামী সিজনে অভিষেক শর্মার সঙ্গে আর ওপেনিং করবেন না ট্র্যাভিস হেড। ২০২৭ সালের আইপিএলে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা বাঁ হাতি ব্যাটার। দেশের হয়ে একটার পর একটা আন্তর্জাতিক সূচি থাকায় তাঁর এই সিদ্ধান্ত। তাই নতুন সিজনের পূর্বে হায়দ্রাবাদকে ভাবতে হবে ওপেনিং জুটি নিয়ে। 

আন্তর্জাতিক সূচির জন্য আইপিএলে খেলবেন না হেড!

ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, ট্র্যাভিস হেড সানরাইজার্স কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে,২০২৭-র আইপিএলে তিনি খেলতে চাইছেন না। কারণ পরের বছর অস্ট্রেলিয়ার অনেকগুলো গুরুত্বপূর্ণ সিরিজ আর প্রতিযোগিতায় রয়েছে। সেই জন্য কাজের চাপ কমিয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফোকাস করতে চান তিনি। 

ট্রাভিসের ব্যস্ত সূচি:

২০২৭-এ অস্ট্রেলিয়ার হয়ে তিনি প্রায় ২০টি টেস্ট ম্যাচ খেলবেন। জুনে তাঁদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা আছে। তারপর জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত চলবে অ্যাশেজ সিরিজ আছে। ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে অক্টোবরে, চলবে নভেম্বর পর্যন্ত। সেই জন্য ক্রিকেটারদের ব্যস্ত সময়সূচি সহ ফিটনেস নিয়ে সচেতন ক্রিকেটে অস্ট্রেলিয়া।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: আর ব্যাট হাতে দেখা যাবে না 'ক্যাপ্টেন কুল'-কে, CSK থেকে চিরবিদায় ধোনির!

হেডকে ছাড়লে হায়দরাবাদের বাজেট ১৪ কোটি টাকা বাড়বে!

ট্র্যাভিস হেডকে রিলিজ করলে এবারের আইপিএল এর মেনে নিলামে সানরাইজার্স হায়দরাবাদের হাতে অতিরিক্ত ১৪ কোটি টাকা থাকবে। ২০২৫ সালে এই অর্থই হায়দরাবাদে ছিলেন হেড। গোয়ায় আগামী ১৬ ডিসেম্বর মিনি নিলামের আসর। তাই হেড না খেললে হায়দরাবাদ সেই অর্থ দিয়ে নতুন ক্রিকেটারদের দলে নেবে।

হায়দরাবাদের হয়ে হেডের দুরন্ত পারফরম্যান্স!

২০২৪ সালে আইপিএলের নিলামে ট্র্যাভিস হেডকে ৬ কোটি ৮০ লক্ষ টাকায় দলে নেয় হায়দরাবাদ। প্রথম সিজনে ১৯১.৫৫ স্ট্রাইক রেটে তিনি ৫৬৭ রান করে দলকে দলকে ফাইনালে তোলেন। কিন্তু শেষ পর্যন্ত কেকেআরের কাছে হেরে গিয়ে হায়দরাবাদকে রানার্স আপ হতে হয়।

এখনও পর্যন্ত হায়দরাবাদের হয়ে হেড ৪৩টি ম্যাচে ৩২.৯৫ গড়ে ১,৩৫১ রান করেন। ১৭৬.১৪ তাঁর স্ট্রাইক রেট। মূলত অভিষেক শর্মার সাথে তাঁর দারুন ওপেনিং জুটি দলের সবচেয়ে বড় শক্তি। কিন্তু এবার সেই জুটি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে হায়দরাবাদে।

আরো পড়ুন: পরপর দুবার আইপিএল জয়ী অধিনায়ক এবার টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, রজত পাতিদারে ক্রিকেটপ্রেমীরা!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 908 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে