পাকিস্তানের বিরুদ্ধে জিততে চাপের মুখে 'সীতারাম' নাম জপছিল আর্যবীর, বড় কথা জানালেন বীরেন্দ্র সেহবাগ!
ভারত-পাকিস্তান ম্যাচে রক্ত গরম করা উত্তেজনা, শেষ বলে ভারতের জয়, আর টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার—সব মিলিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল আর্যবীর সেহবাগের কাছে স্মরণীয় হয়ে রইল। পাকিস্তানের বিপক্ষে শ্বাস রুদ্ধ করা ফাইনালে ভারতীয় দল যখন ব্যাপক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েই "সীতারাম সীতারাম" নাম জপ করে স্নায়ু চাপ সামলাচ্ছিলেন আর্যবীর সেহবাগ।

ভারত-পাকিস্তান ম্যাচে রক্ত গরম করা উত্তেজনা, শেষ বলে ভারতের জয়, আর টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার—সব মিলিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল আর্যবীর সেহবাগের কাছে স্মরণীয় হয়ে রইল। পাকিস্তানের বিপক্ষে শ্বাস রুদ্ধ করা ফাইনালে ভারতীয় দল যখন ব্যাপক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েই "সীতারাম সীতারাম" নাম জপ করে স্নায়ু চাপ সামলাচ্ছিলেন আর্যবীর সেহবাগ। ম্যাচ শেষ হলে বাবার সাথে ভিডিও কল করে নিজের সেই অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন তিনি।
ছেলের সাফল্যে গর্বিত বাবা বীরেন্দ্র সেহবাগ!
শেষ বলে পাকিস্তানকে পরাজিত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি জিতে নিয়েছে ভারত। এক উইকেটের জয়ে লাস্ট বলে চার মেরে দলকে মোহিত উলভা জিতিয়ে দিয়েছিলেন। এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে সেরা ক্রিকেটার হয়েছেন আর্যবীর। স্বাভাবিকভাবেই ছেলের এমন সাফল্যে উচ্ছ্বসিত ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। সেই জন্যই তিনি ম্যাচের পরে ছেলের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।
চাপ সামলাতে আর্যবীরের মুখে 'সীতারাম' নাম জপ!
ভিডিও কল করে বাবাকে আর্যবীর জানিয়েছেন, উত্তেজনাপূর্ণ ফাইনালের মুহূর্তে ভীষণ স্নায়ু চাপে ভুগছিলেন তিনি। এক ঘন্টা ধরে তাই সীতারাম নাম জপ করছিলেন। মাঠে পাকিস্তানের হয়ে থাকা হাজার দুয়েক সামর্থক "সেহবাগ সেহবাগ" বলে চিৎকার করছিলেন। ব্যাপারটি বেশ মজার লেগেছে তাঁর। লাস্ট ওভারে জেতার জন্য ভারতের আট রান প্রয়োজন ছিল। শেষ বলে প্রয়োজন ছিল তিন রান। ঠিক সেই সময় তিনি প্রার্থনা করছিলেন, যাতে একটি বাউন্ডারি আসে। অবশেষে প্রত্যাশা পূরণ হয়।
আরো পড়ুন: ICC-র শীর্ষে আবারও ভারতীয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার ICC-র চেয়ারম্যান হলেন জয় শাহ!
সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন সেহবাগ;
ছেলের সাথে ভিডিও কলের কথোপকথনের ভিডিওটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বীরেন্দ্র সহবাগ বলেন, টুর্নামেন্টে সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি ম্যাচের রুদ্ধশ্বাস মুহূর্ত গুলি উঠে এসেছে তাঁদের আলোচনায়। এই কথোপকথন তাঁর কাছে শুধু যে ক্রিকেটের সাফল্যের জন্য উদযাপন তা নয়, সাফল্য বাবার কাছে মনে রাখার মত এক আনন্দের মুহূর্ত। মাটির কাছাকাছি থেকে ছেলেকে পরিশ্রম আর প্রতিভার ওপর ভর করে উচ্চতায় পৌঁছাতে পরামর্শ দিয়েছেন সেহবাগ। কষ্টের শেষে ছেলেকে মাটির কাছাকাছি থেকে পরিশ্রম ও প্রতিভার জোরে আরও উচ্চতায় পৌঁছনোর পরামর্শও দিয়েছেন তিনি। পোস্টের শেষে তিনিও লিখেছেন, ‘শ্রী সীতারাম’।
শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে:
সেহবাগের এই পোস্ট সামনে আসতেই শুভেচ্ছা আর প্রশংসা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন। সম্মিলিয়ে মাছের বাইরে আর্যবীরের এই সাফল্য, তার সঙ্গে বাবার ছেলের আবেগঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।
আরো পড়ুন: বিরাট সুখবর দিল আইসিসি, ২০২৯-এর চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০৩১-এর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতই!




