নিউজ

বিরাট সুখবর দিল আইসিসি, ২০২৯-এর চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০৩১-এর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতই!

বড় সুখবর রইল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। ২০২৯-র চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১-র ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব উঠতে চলেছে ভারতের কাঁধে। তার মধ্যে বাংলাদেশকে সাথে নিয়ে যৌথ ভাবে ভারত ২০৩১ সালের বিশ্বকাপ আয়োজন করবে। ২০১৮ সাল থেকে ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় টুর্নামেন্ট গুলির আয়োজক দেশগুলোর তালিকা তৈরি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছে।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
India confirmed to host the upcoming Champions Trophy
India confirmed to host the upcoming Champions Trophy

বড় সুখবর রইল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। ২০২৯-র চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১-র ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব উঠতে চলেছে ভারত-এর কাঁধে। তার মধ্যে বাংলাদেশ-কে সাথে নিয়ে যৌথ ভাবে ভারত ২০৩১ সালের বিশ্বকাপ আয়োজন করবে। ২০১৮ সাল থেকে ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় টুর্নামেন্ট গুলির আয়োজক দেশগুলোর তালিকা তৈরি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছে। তার ফলস্বরূপ ভারতের মাটিতে দীর্ঘ দুই দশক পর আয়োজিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 

দুই দশক পর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হচ্ছে ভারতের মাটিতে!

আইসিসির পক্ষ থেকে ঘোষণা করা সূচি অনুসারে, ২০২৯ সালে ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হবে ভারতে। ইতিপূর্বে শেষবার ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছিল ভারত। তাই দীর্ঘ ২০ বছর পর আবারও এই গুরুত্বপূর্ণ বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ভারত। তাই এখন থেকেই এই টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রত্যাশা বাড়তে শুরু করেছে ভারতের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

বাংলাদেশের সাথে মিলে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত!

শুধুমাত্র চ্যাম্পিয়নস ট্রফিই নয়, আগামী ২০৩১-র ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের করার দায়িত্ব চেপেছে ভারতের কাঁধে। যদিও এককভাবে নয়, বরং বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে এই মেগা টুর্নামেন্ট আয়োজন করবে ভারত। আইসিসির ঘোষিত সূচি অনুসারে, ২০২১ সালের ৯ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। চলবে আগামী ২৩ শে অক্টোবর পর্যন্ত। ২০২৩ সালের পর আবারও ভারতীয় সমর্থকরা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ দেখার আনন্দ উপভোগ করতে ইতিপূর্বে ২০১১ সালে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করে ভারত, বাংলাদেশ আর শ্রীলঙ্কা।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: পাকিস্তানকে ধরাশায়ী করতেই মাঠেই সেলিব্রেশন, তাতেই শুরু বিতর্ক! ভারতের আগ্রাসন নিয়ে এবার মুখ খুললেন ফাইনালের 'নায়ক' মোহিত!

২০২৮-২০৩১, বড় বড় টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা আইসিসির:

আইসিসির ঘোষিত সূচি অনুসারে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। তারপর ২০২৯-এ ভারতের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে। ২০৩০-এর টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করার দায়িত্ব পেয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড। আবার ২০৩১ সালে ভারত আর বাংলাদেশের যৌথ উদ্যোগে ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে। সব মিলিয়ে পরপর দুটি বড় বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পেয়েছে ভারত। সেই নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ বাংলাদেশি ক্রিকেটারদের ভীড়! নিলামে নাম লেখালেন মুস্তাফিজসহ আরও ৭ বাংলাদেশি ক্রিকেটার!

ট্যাগ:IndiaBangladesh
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 492 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে