আইপিএল ২০২৭-এ বাংলাদেশি ক্রিকেটারদের ভীড়! নিলামে নাম লেখালেন মুস্তাফিজসহ আরও ৭ বাংলাদেশি ক্রিকেটার!
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের দীর্ঘদিনের টানাপোড়েন শেষে করে ফের আইপিএলের মঞ্চে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মুস্তাফিজুর রহমান-সহ বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটার আইপিএল ২০২৭-র মিনি নিলামে অংশ নিতে জন্য নাম নথিভুক্ত করতে যাচ্ছেন বলে খবর।

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের দীর্ঘদিনের টানাপোড়েন শেষে করে ফের আইপিএলের মঞ্চে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মুস্তাফিজুর রহমান-সহ বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটার আইপিএল ২০২৭-র মিনি নিলামে অংশ নিতে জন্য নাম নথিভুক্ত করতে যাচ্ছেন বলে খবর। তাই আগামী সিজনে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ লিগে ফের দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের ক্রিকেটারদের। কারা থাকছেন তালিকায়?
ভারত-বাংলাদেশের সম্পর্কে উত্তেজনায় মাঠে নামতে পারেননি মুস্তাফিজুর!
উল্লেখ্য, ২০২৬-র আইপিএলে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছিলেন। তাঁকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল ৯ কোটি ২০ লক্ষ টাকায়। তবে ভারত আর বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার জন্য শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে তাঁকে ছেড়ে দিতে হয় কেকেআরকে। তাই মুস্তাফিজ আইপিএলে দল পেলেও শেষমেষ আর মাঠে নামার সুযোগ পাননি।
কোন সাত বাংলাদেশি ক্রিকেটার নাম লেখাতে চাইছেন আইপিএলে?
যদিও এবার পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শুধুমাত্র মুস্তাফিজুর রহমান নন, তিনি সহ আরো সাতজন বাংলাদেশী ক্রিকেটার রয়েছেন আইপিএলে নাম লেখানোর তালিকায়। এই ক্রিকেটাররা হলেন নাহিদ রানা, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, এই সাতজন বাংলাদেশি ক্রিকেটার আইপিএল ২০২৭-র মিনি নিলামে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
আরো পড়ুন: ভারতের মহিলা দলেও একজন বৈভব চাইছেন হরমনপ্রীত! কিন্তু কেন?
এবার বাংলাদেশের ক্রিকেটারদের জন্য খুলছে আইপিএলের দরজা:
প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিলামের রেজিস্ট্রেশন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই যোগাযোগ করেছে। তারপরেই আইপিএলে বাংলাদেশী ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত মিলেছে বলে খবর পাওয়া গিয়েছে। মূলত আইপিএলে নিলামের পূর্বে নানান দেশের ক্রিকেটের বোর্ডগুলির সাথে ভারতীয় ক্রিকেট বোর্ড যোগাযোগ করে। খবর পাওয়া যাচ্ছে, সেই প্রক্রিয়ার মাধ্যমেই এবারের আইপিএল সিজনে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণের পথ খুলে যাচ্ছে।
কিন্তু সব থেকে বড় প্রশ্ন একটাই, এই সাতজন ক্রিকেটারের মধ্যে কতজন ক্রিকেটার আইপিএলের মঞ্চে জায়গা করে নিতে পারবেন? মূলত গতবার কেকেআর-এ যোগদান করেও শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি মুস্তাফিজুর রহমানের। এবার বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলি আগ্রহ দেখাবে কিনা, সেটাই দেখার।




