নিউজ

৮ বছর পর সিরিশকাগজ কাণ্ডের তদন্ত নিয়ে তোলপাড় কান্ড অস্ট্রেলিয়া ক্রিকেটে, ৩ ক্রিকেটারকে দায়ী করলেন ওয়ার্নার!

অস্ট্রেলিয়ার ক্রিকেটে ২০১৮ সালের সিরিশকাগজ কাণ্ড নিয়ে আবারও শুরু তোলপাড়। প্রথমে বিস্ফোরক মন্তব্য করেন উসমান খোয়াজা। কিন্তু এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার তদন্ত ধামা চাপা দেওয়ার অভিযোগ করলেন।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
David Warner san paper scandal
David Warner san paper scandal

অস্ট্রেলিয়ার ক্রিকেটে ২০১৮ সালের সিরিশকাগজ কাণ্ড নিয়ে আবারও শুরু তোলপাড়। প্রথমে বিস্ফোরক মন্তব্য করেন উসমান খোয়াজা। কিন্তু এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ করলেন। তাঁর মতে, আসল ঘটনা সামনে আনতে চায়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। তার বদলে তিনজন সতীর্থকে আড়াল করার জন্যই পরিকল্পনা করে তদন্ত করা হয়।

পুরো ঘটনাকে সাজানো ঘটনা বলে উল্লেখ করলেন ডেভিড ওয়ার্নার!

ডেভিড ওয়ার্নার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জশ হেজলউড, মিচেল স্টার্ক আর নেথান লায়নের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, ২০১৮ সালে তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া এই তিন ক্রিকেটারের সাথে কোনও কথায় নাকি বলেনি। তাহলে কীভাবে ধরে নেওয়া হল যে, বল বিকৃতির ঘটনার ব্যাপারে বোলাররা কিছুই জানতেন না? ওয়ার্নার মনে করেন, তদন্তের পূর্বেই ঠিক করে রাখা হয়েছিল যে, কাদের দায়ী করা হবে। পুরো ঘটনাটিকে রীতিমতো সাজানো তদন্ত বলে তিনি কটাক্ষ করেছেন।

উসমান খোয়াজার আত্মজীবনীতে উঠে এল ২০১৮-র ঘটনা:

প্রসঙ্গত, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ডেভিড ওয়ার্নার বল বিকৃতির ঘটনায় এক বছরের নির্বাসনের সাজা পান। ওই ঘটনায় নির্বাসিত হয়েছিলেন সেই সময়কার অধিনায়ক স্টিভ স্মিথও। সম্প্রতি এই বিতর্ক নিয়ে উসমান খোয়াজার আত্মজীবনীতে ফের আলোচনা শুরু হয়। খোয়াজার দাবির সঙ্গে একমত ওয়ার্নার। তিনি জানান, বল বিকৃতির ব্যাপারটি জানতেন দলের বোলারেরা।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: যশস্বী আসবেন কেকেআরে! কিন্তু যশস্বীকে পেতে কেকেআরকে কোন কোন ক্রিকেটার ছাঁটাই করতে হবে?

ওয়ার্নারের দাবি অস্বীকার করলেন স্টার্ক:

যদিও ওয়ার্নারের দাবি মিচেল স্টার্ক সরাসরি অস্বীকার করেছেন। তাঁর কথায়, মাঠে যে সিরিশকাগজ নিয়ে যাওয়া হয়েছিল, তিনি একেবারেই জানতেন না। পুরো ঘটনা জায়ান্ট স্ক্রিনে দেখার পর তিনি বিষয়টি জানতে পারেন। স্টার্ক জানান খোয়াজার আত্মজীবনী তিনি পড়েননি। এমনকি পড়ার ইচ্ছাও নেই বলে জানান স্টার্ক।

খোয়াজার দাবিকে মিথ্যে বলেন কামিন্স!

বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স-ও খোয়াজার বক্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন। সাংবাদিক বৈঠকে শুক্রবার তিনি খোয়াজার দাবিকে একেবারে ভুল বলে কটাক্ষ করেছেন। কামিন্স বল , বল বিকৃতির পরিকল্পনার ব্যাপারে কোন ক্রিকেটারই জানতেন না। এমনকি খোয়াজা এ বিষয়ে তাঁর জড়িত থাকার যে সন্দেহ প্রকাশ করেছেন, একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন কামিন্স। আট বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে।

আরো পড়ুন: ভারতের লজ্জার হারের সব দায় কার উপর চাপালেন 'হেডমাস্টার' গম্ভীর? দলের পারফরম্যান্সে মোটেও খুশি নন তিনি!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 481 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে