হায়দরাবাদ ছেড়ে হর্ষল প্যাটেল যোগ দিচ্ছেন শুভমনের গুজরাতে! কত কোটিতে দলবদল হল?
আবারও বড়সড় দলবদলের খবর পাওয়া যাচ্ছে আইপিএলের ট্রেডিং উইন্ডোতে। এবার সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে অভিজ্ঞ পেসার হর্ষল পটেল শুভমন গিলের গুজরাত টাইটান্সে যোগদান করতে চলেছেন বলে খবর।

আবারও বড়সড় দলবদলের খবর পাওয়া যাচ্ছে আইপিএলের ট্রেডিং উইন্ডোতে। এবার সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে অভিজ্ঞ পেসার হর্ষল পটেল শুভমন গিলের গুজরাত টাইটান্সে যোগদান করতে চলেছেন বলে খবর। জানা যাচ্ছে যে, তাঁকে মাত্র চার কোটি টাকার বদলে গুজরাত দলে নিচ্ছে। অর্থাৎ নতুন দলে এই ভারতীয় পেসার খেলতে আসছেন আগের বেতনের অর্ধেক টাকাতেই। কেন এই বেতনের পতন?
কী বলছে ক্রিক ইনফোর প্রতিবেদন?
‘ক্রিকইনফো’-র প্রতিবেদন বলছে, এই দলবদলে কোন ক্রিকেটার বিনিময় করা হচ্ছে না। নগদ অর্থের বিনিময়ে সরাসরি গুজরাত হর্ষলকে দলে নিচ্ছে। যার ফলে হায়দরাবাদ থেকে শুভমন গিলের দলে গেলেও তার বদলে কোনও ক্রিকেটার পাঠাচ্ছে না গুজরাত।
আইপিএল ক্যারিয়ারের গুজরাত টাইটান্স হর্ষলের পঞ্চম দল!
২০১২ সালে হর্ষল আইপিএলে অভিষেক করেন। তারপর থেকে তিনি একাধিক দলের হয়ে আইপিএলের মাঠে নেমেছেন। দিল্লি, বেঙ্গালুরু, পঞ্জাব কিংস-সহ সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে তিনি মাঠে নেমেছেন। এবার তাঁর আইপিএল ক্যারিয়ারে পঞ্চম দল হতে যাচ্ছে গুজরাত টাইটান্স।
আরও পড়ুন- ভারতের টেস্ট দলে বিরাট রদবদল, এই অভিজ্ঞ বোলারকে বাদ দিয়ে ঢুকলেন গুরনুর!
নতুন সিজনের আগেই হায়দরাবাদ ছেড়ে দিচ্ছে হর্ষলকে:
আট কোটি টাকায় ২০২৫ সালের নিলামে হর্ষলকে দলে নেয় হায়দরাবাদ। প্রথম সিজনে তিনি ১৩টি ম্যাচ খেলে তিনি ১৬টি উইকেট শিকার করেন। তবে গত সিজনে দলের হয়ে তিনি মোট পাঁচটি ম্যাচ খেলেছিলেন। যদিও সেই পাঁচ ম্যাচে তিনি একটাও উইকেট পাননি। তাই নতুন সিজনের পূর্বে হায়দরাবাদ তাঁকে ছেড়ে দেবার জন্য সিদ্ধান্ত নিয়েছে।
হর্ষলের আইপিএল অভিযান:
২০২১ সালে আইপিএলে সেরা পারফরম্যান্স করেন হর্ষল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নেমে তিনি ৩২টি উইকেট তোলেন। জিতেছিলেন বেগনি টুপিও। তার আগে ২৪টি উইকেট নিয়ে পঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হন পেসার। তবে নতুন দলে যোগদান করে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ভালোই সুবিধা পাবেন। কারণ তাঁর বাড়ি আমদাবাদে। নিজের শহরের আইপিএল দলের হয়ে এই প্রথমবার মাঠে নামবেন তিনি। গুজরাতের বোলিং বিভাগে থাকা মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণ সহ জেসন হোল্ডারের মতো তারকাদের সাথে তিনি জুটি বেঁধে খেলবেন।
আরও পড়ুন- চোখের জলে বিদায় নিল পাকিস্তান, শেষ বলে বাজিমাত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত!




