নিউজ

ভারতের টেস্ট দলে বিরাট রদবদল, এই অভিজ্ঞ বোলারকে বাদ দিয়ে ঢুকলেন গুরনুর!

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পূর্বে টিম ইন্ডিয়ার আন্দরে বিরাট পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তরুণ জোরে বোলার গুরনুর ব্রার এবার দলে জায়গা পেয়েছেন আবার, দল থেকে বাদ পড়েছেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Gurnoor Brar
Collected Image: Gurnoor Brar

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পূর্বে টিম ইন্ডিয়ার আন্দরে বিরাট পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তরুণ জোরে বোলার গুরনুর ব্রার দলে জায়গা পেয়েছেন আবার, দল থেকে বাদ পড়েছেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। দেশে ফিরে তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। শুধু তাই নয়, চোট সমস্যা কাটিয়ে ঋষভ পন্থ দলের সঙ্গে যোগ দেবেন প্রথম টেস্টের আগেই। 

কিউইদের পিচে স্পিনারদের থেকে জোরে বোলাররা অধিক সক্রিয়!

নির্বাচকেরা নিউজিল্যান্ডের পরিবেশ আর পিচের অবস্থার কথা ভেবেচিন্তেই এমন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নিউজিল্যান্ডের মাটিতে স্পিনারদের থেকে জোরে বোলারদের বেশি কার্যকরী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দলে নেওয়া হয়েছে গুরনুর ব্রারকে। যদিও তাঁর জায়গা নিশ্চিত করার জন্য বাড়ানো হয়নি দলের সদস্য সংখ্যা। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কুলদীপ যাদবকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মিত ম্যাচ খেলার মধ্যে থাকার জন্য দেশে ফিরে তাঁকে ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পঞ্চম ওয়ানডে ম্যাচ থেকে বিশ্রামে গুরনুর!

এদিকে, টেস্ট সিরিজের প্রস্তুতি গ্রহণের জন্য পঞ্চম ওয়ানডে ম্যাচের দল থেকে গুরনুরকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়নি কোনও ক্রিকেটারকেই। তাই টেস্ট সিরিজের পূর্বে প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সুযোগ মিলবে এই তরুণ পেসারের।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- চোখের জলে বিদায় নিল পাকিস্তান, শেষ বলে বাজিমাত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত!

বর্তমানে ফিট ঋষভ পন্থ:

অন্যদিকে, ঋষভ পন্থকে ইরানি কাপের ফাইনাল ম্যাচে চোট পেয়েছিলেন। তবে বর্তমানে বিসিসিআইয়ের চিকিৎসকেরা তাঁকে ফিট ঘোষণা করেছেন। তাই প্রথম টেস্টের পূর্বে ওয়েলিংটনে টিম ইন্ডিয়ার সাথে যোগদান করবেন তিনি। তাঁর কামব্যাক করে টিম ইন্ডিয়ার আরও শক্তিশালী হবে উইকেটরক্ষক বিভাগ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ঘোষিত টেস্ট দল:

অধিনায়ক শুভমন গিল, সহ-অধিনায়ক লোকেশ রাহুল, দেবদত্ত পড়িক্কল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, অনশুল কম্বোজ, রবীন্দ্র জাডেজা, জাসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, নীতীশ রেড্ডি, আকাশদীপ, সাই সুদর্শন, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ও গুরনুর ব্রার।

আরও পড়ুন- ১৫ বছরেই ইতিহাস বৈভব সূর্যবংশীর! টি-২০তে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে ভাঙলেন বহু রেকর্ড!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে