চোখের জলে বিদায় নিল পাকিস্তান, শেষ বলে বাজিমাত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত!
ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা থাকে তুঙ্গে। এবার শেষ বল পর্যন্ত সেই উত্তেজনা গড়াল। তারই প্রমাণ পাওয়া গেল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে। দুর্দান্ত লড়াই করে পাকিস্তানকে এক উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা থাকে তুঙ্গে। এবার শেষ বল পর্যন্ত সেই উত্তেজনা গড়াল। তারই প্রমাণ পাওয়া গেল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে। দুর্দান্ত লড়াই করে পাকিস্তানকে এক উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। লাস্ট ওভারের লাস্ট বলে ছক্কা মেরে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন মহিত উলভা। রীতিমতো হার নিশ্চিত জেনেও দলকে হারের মুখ থেকে ফিরিয়ে এনে মহিত উলভা চ্যাম্পিয়ন করলেন ভারতকে।
উসমানের শতরানে ৩৩৭ রানের বড় ইনিংস পাকিস্তানের!
পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে ৩৩৭ রান করে। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন উসমান খান। তিনি ১০৭ রানের ইনিংস গড়েন। তাছাড়াও ৫৪ বলে ৮০ রান করেন আবদুল কাদির। ৬০ বলে অধিনায়ক ফারহান ইউসুফ ৬৩ রান করেন। ভারতের হয়ে কাব্য পরেশ প্যাটেল বল হাতে সকলের নজর কাড়েন। ৬৮ রান দিয়ে তিনি চারটি উইকেট শিকার করেন। তিনটি উইকেট শিকার করেন ভেঙ্কট চিগুরুপতি পান।
রাইচন্দানি-সেহবাগের দারুন ওপেনিং জুটি, তবুও চাপে ভারত!
জবাবে ব্যাট করতে ভারত প্রথমে ভালোই খেলছিল। লক্ষ্য রাইচন্দানি আর আর্যবীর সেহবাগ ওপেনিং জুটিতে ৯৫ রান করেন। চোট সমস্যা থাকা সত্ত্বেও সেহবাগ ৬১ বলে ৫৮ রান করেন। একাহরাই, ১০১ বলে রাইচন্দানি ৮০ রান তোলেন। যদিও মাঝের ওভারগুলিতে ভারত রীতিমত চাপে পড়ে যায় পাকিস্তানি বোলারদের দাপটে। পরপর উইকেট হারিয়ে ২৫২ রানে আট উইকেটের পড়ে যায়। সেই সময় অসম্ভব ছিল ভারতের জয়।
আরও পড়ুন- ১৫ বছরেই ইতিহাস বৈভব সূর্যবংশীর! টি-২০তে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে ভাঙলেন বহু রেকর্ড!
চৌহান-উলভার গুরুত্বপূর্ণ জুটি জুটিতে ঘুরল ম্যাচের মোড়:
কিন্তু অবিশ্বাস্য ভাবে দলের খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন মনল চৌহান আর মহিত উলভা। সাত নম্বর উইকেট নয়, বরং শেষদিকের ব্যাটিংয়ে রীতিমতো এই জুটি অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। তাঁরা মাত্র ৫.৫ ওভারেই ৫৭ রানের ভীষণ গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ৩২ বলে চৌহান ৪৭ রান করে আউট হন। তবে হাল ছেড়ে দেননি উলভা। অবশেষে ভেঙ্কটকে সাথে নিয়ে তিনি জেতার লক্ষ্যে এগিয়ে যান।
এক উইকেটে ভারতের অবিশ্বাস্য জয় ভারতের:
লাস্ট ওভারে আট রান দরকার ছিল ভারতের জেতার জন্য। পাকিস্তানের হয়ে আহমেদ হুসেন বল করতে নমন। প্রথম পাঁচ বলে ওঠে পাঁচ রান। তাই শেষ বলে জেতার জন্য তিন রান দরকার ছিল। ওই বলেই লং অফের উপর দিয়ে দুরন্ত শট মেরে এক উইকেটে ভারতকে জয় এনে দিলেন মহিত উলভা। তাঁর সাথে অপরাজিত থেকে ভেঙ্কট আট বলে গুরুত্বপূর্ণ ১১ রান তোলেন।
আরও পড়ুন- শামিকে বাদ দিয়েই চূড়ান্ত হয়ে গেল ভারতের ODI বিশ্বকাপের স্কোয়াড, কাদের জায়গা হল?
এদিনের ফাইনাল ম্যাচ দেখিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত লড়াই করে জিতে আসা কাকে বলে। পাকিস্তানের গড়ে দেওয়া ৩৩৭ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে ৯ টি উইকেট খুইয়ে ৩৩৯ রান করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি জিতে গেল ভারত। ক্রিকেটপ্রেমীদের কাছে রীতিমত স্বপ্নের মত লাগছে, শেষ বলে ভারতের অবিশ্বাস্য জয়।




