শামিকে বাদ দিয়েই চূড়ান্ত হয়ে গেল ভারতের ODI বিশ্বকাপের স্কোয়াড, কাদের জায়গা হল?
২০২৭-এর ওডিআই বিশ্বকাপ শুরু হতে এখনো পর্যন্ত প্রায় দশ মাসেরও বেশি সময় বাকি রয়েছে। ক্রিকেটের এই মহারণের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। কিন্তু এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই জোড় আলোচনা চলছে দল গঠন নিয়ে। এবার নিজের পছন্দের পাঁচ জন পেসারের নাম উল্লেখ করলেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

২০২৭-এর ওডিআই বিশ্বকাপ শুরু হতে এখনো পর্যন্ত প্রায় দশ মাসেরও বেশি সময় বাকি রয়েছে। ক্রিকেটের এই মহারণের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। কিন্তু এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই জোড় আলোচনা চলছে দল গঠন নিয়ে। এবার নিজের পছন্দের পাঁচ জন পেসারের নাম উল্লেখ করলেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যদিও অশ্বিনের বিবেচনায় জায়গা পেলেন না মহম্মদ শামি। তাহলে কারা রইলেন তালিকায়?
অশ্বিনের বিবেচনায় শামির নাম এলেও দলে রাখলেন না!
সোনি স্পোর্টসের পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে নিজের পছন্দের পাঁচ জন পেসারের নাম জানান অশ্বিন। তাঁর পেসারদের তালিকায় জায়গা করে নিয়েছেন জাশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও অর্শদীপ সিং। যদিও অশ্বিনের তালিকায় জায়গা পাননি ওডিআই বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি মহম্মদ শামি। সেই নিয়েই চলছে আলোচনা। অশ্বিন জানান, তাঁর বিবেচনায় শামির এসেছিল। যদিও তিনি শেষ পর্যন্ত দলে রাখেননি তাঁকে।
গুরনূরের দারুন পারফরম্যান্স সত্ত্বেও অশ্বিনের ভরসা অর্শদীপ!
সম্প্রতি তরুণ পেসার গুরনূর ব্রার জাতীয় দলের হয়ে নজর কেড়ে নিয়েছেন। সিরিজের প্রথম ওডিআই ম্যাচে তিনটি উইকেট শিকার করার পাশাপাশি দ্বিতীয় ম্যাচেও তিনি চারটি উইকেট তুলে নেন। পরপর দুটি ম্যাচে ঝোড়ো পারফরম্যান্স করে তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রত্যাশা তৈরি হলেও, গুরনূর জয়গা পাননি অশ্বিনের পছন্দের তালিকায়।
অন্যদিকে, অশ্বিন যথেষ্ট আশাবাদী অর্শদীপ সিংকে নিয়ে। ভারতের হয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে এই বাঁহাতি পেসার সর্বোচ্চ উইকেটশিকারি। ২০২২-র নভেম্বরে ওডিআই ক্রিকেটে অভিষেক হয় তাঁর। কিন্তু এখনো পর্যন্ত তিনি এই ফরম্যাটে খেলার জন্য খুব বিশেষ সুযোগ পাননি। তবে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে, ভারতীয় পেস আক্রমণের বড় দায়িত্ব পেয়েছেন অর্শদীপ।
অশ্বিনের বেছে নেওয়া পাঁচ পেসার:
অশ্বিনের তালিকায় যে পাঁচজন পেসার রয়েছেন, তাঁদের মধ্যে চারজনই ছিলেন ২০২৩ বিশ্বকাপে ভারতীয় দলে। তাঁরা হলেন জাশপ্রীত বুমরা, হার্দিক পান্ডেয়া, মহম্মদ সিরাজ। প্রথম দিকে দলে জায়গা না হলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে না পারা হার্দিকের বদলে দলে যোগদান করেন প্রসিধ কৃষ্ণ। যদিও এখনো পর্যন্ত টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা হয়নি তাঁর।
আরও পড়ুন- দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটল! সঞ্জু স্যামসনের উদ্যোগে স্বপ্নের বাড়ি পেল কেরলের এই পরিবার!
২০২৭ বিশ্বকাপের পেসার-অলরাউন্ডার হার্দিক:
২০২৭ ওডিআই বিশ্বকাপে অশ্বিন পেসার-অলরাউন্ডার হিসেবে রেখেছেন হার্দিককে। তবে এই তালিকা শুধুমাত্রই অশ্বিনের নিজের পছন্দের তালিকা। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষিত হতে এখনো বহু সময় বাকি রয়েছে।




