নিউজ

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটল! সঞ্জু স্যামসনের উদ্যোগে স্বপ্নের বাড়ি পেল কেরলের এই পরিবার!

ফের মানবিক উদ্যোগের মধ্য দিয়ে সকলের মন জিতে নিলেন ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন। প্রায় দশ দশটা বছরের অপেক্ষার অবসান, কেরলের এক পরিবারের হাতে তাঁদের স্বপ্নের বাড়ির চাবি তুলে দেওয়া হল। স্বপ্নের মত এই মুহূর্তে পরিবারটির হাতে বাড়ির চাবি তুলে দিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসনের মা। হঠাৎ এই উদ্যোগ কেন নিলেন সঞ্জু?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Sanju Samson gifts house to poor family
Sanju Samson gifts house to poor family

ফের মানবিক উদ্যোগের মধ্য দিয়ে সকলের মন জিতে নিলেন ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন। প্রায় দশ দশটা বছরের অপেক্ষার অবসান, কেরলের এক পরিবারের হাতে তাঁদের স্বপ্নের বাড়ির চাবি তুলে দেওয়া হল। স্বপ্নের মত এই মুহূর্তে পরিবারটির হাতে বাড়ির চাবি তুলে দিয়েছেন টিম ইন্ডিয়া-র তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসনের মা।

মালকিনের হাতে বাড়ির চাবি তুলে দিলেন সঞ্জুর মা!

গত ১১ নভেম্বর, বুধবার ছিল সঞ্জু স্যামসনের ৩২তম জন্মদিন। এই উপলক্ষে সঞ্জু স্যামসন ফাউন্ডেশনের তরফ থেকে একটি আবেগঘন ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, বাড়ির মালকিন এক মহিলার হাতে নতুন বাড়ির চাবি তুলে দিচ্ছেন সঞ্জুর মা। এই বাড়িটি তৈরি করা হয়েছে সঞ্জু স্যামসন ফাউন্ডেশনের উদ্যোগে ও শ্রী ধন্যা হোমসের সহযোগিতায়।

বাড়ি তৈরির আশা ছেড়ে দিয়েও সঞ্জুর হাত ধরে তৈরি হলো বাড়ি।

সূত্রের খবর, বাড়িটি তৈরির কাজ শুরু হয়েছিল প্রায় দশ বছর ছয় মাস আগে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না থাকার কারণে এবং অন্যান্য সমস্যার জন্য বহুদিন ধরে অসম্পূর্ণ অবস্থাতেই ছিল ওই পরিবারটির স্বপ্নের বাড়ি। এমনকি ওই পরিবারের সদস্যরা একসময় বাড়িটি পরিপূর্ণভাবে গড়ে তোলার আশা ছেড়ে দিয়েছিলেন। শেষমেষ সঞ্জু স্যামসন ফাউন্ডেশন এগিয়ে আসে ওই পরিবারের স্বপ্নের বাড়িটি তৈরির জন্য সহযোগিতা করতে।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন:IPL ২০২৭-এর আগে বড় সিদ্ধান্ত নিচ্ছে কেকেআর! ২৩.৪৫ কোটি টাকা হাতে পেতে ছাঁটাই হতে পারেন এই ৫ ক্রিকেটার!   

সঞ্জু স্যামসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বাড়ির মালকিন:

বাড়ির চাবি হাতে পেতেই আবেগে ভাসেন ওই মহিলা। তাঁর কথায়, বাড়িটি কোনদিনও যে সম্পূর্ণ হবে, এ কথা যেন কল্পনাও করতে পারেননি তাঁরা। দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে পরিণত হল শুধুমাত্র সঞ্জু স্যামসন ফাউন্ডেশনের উদ্যোগেই। এই সহযোগিতার জন্য সঞ্জু স্যামসন ফাউন্ডেশনের প্রতি তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন। 

ক্রিকেট থেকেও সাফল্য পেয়েছেন সঞ্জু স্যামসন:

প্রসঙ্গত, সঞ্জু স্যামসন ক্রিকেটের মাঠেও দারুন সাফল্য অর্জন করেছেন। ২০২৬-র টি-২০ বিশ্বকাপে ভারতের ট্রফি জেতার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন তিনি। শুধু তাই নয়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটার।

যদিও ক্রিকেটের মাঠে দুর্দান্ত পারফর্ম করে সফলতা অর্জনের পাশাপাশি মাঠের বাইরে বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর সঞ্জুর এই উদ্যোগ নতুন করে প্রশংসা কুড়িয়েছে সকলের কাছে। সঞ্জুর জন্মদিনে তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারকে দেওয়া উপহার শুধু ওই পরিবারের মাথার উপর ছাদই নিশ্চিত করেনি, দীর্ঘ সাড়ে ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন করে বাঁচার স্বপ্নও ফিরিয়ে দিয়েছে।

আরো পড়ুন: শেষমেষ হার্দিককে কত কোটিতে কিনল পাঞ্জাব? এবার ফাঁস হয়ে গেল অন্দরের কথা!

ট্যাগ:IndiaSanju Samson
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে