IPL ২০২৭-এর আগে বড় সিদ্ধান্ত নিচ্ছে কেকেআর! ২৩.৪৫ কোটি টাকা হাতে পেতে ছাঁটাই হতে পারেন এই ৫ ক্রিকেটার!
আইপিএল ২০২৭-র আগে দল গোছাতে বিরাট পরিকল্পনা নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুটি সিজনে প্লে-অফে উঠতে না পারার পর এবার পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে দলের একাধিক বিভাগে। বিশেষত বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে ঢেলে সাজাতে চাইছে নাইট কর্তৃপক্ষ।

আইপিএল ২০২৭-র আগে দল গোছাতে বিরাট পরিকল্পনা নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুটি সিজনে প্লে-অফে উঠতে না পারার পর এবার পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে দলের একাধিক বিভাগে। বিশেষত বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে ঢেলে সাজাতে চাইছে নাইট কর্তৃপক্ষ। প্রতিটি আইপিএল দলকে রিটেনশন এবং রিলিজ তালিকা জমা দিতে হবে আগামী ১৭ নভেম্বরের মধ্যে। কাদের ধরে রাখবে, আর কাদের ছেড়ে দেবে কেকেআর?
কেকেআরের অধিনায়কত্বে এবার নতুন মুখের খোঁজ!
অজিঙ্ক রাহানের অবসর গ্রহণের ফলে বড় শূন্যতা তৈরি হয়েছে কেকেআরের নেতৃত্বে। পাশাপাশি আগের মরশুমে চোট আঘাতের সমস্যা পুরো দলকে ভুগিয়েছে। তাই এবার দলে নতুন অধিনায়কের সঙ্গে শক্তিশালী বোলিং আক্রমণ গড়ে তুলতে তৎপর নাইট ম্যানেজমেন্ট।
বাদ পড়তে পারেন যে পাঁচজন ক্রিকেটার!
সম্ভাব্য রিলিজ তালিকায় থাকছেন এই পাঁচ ক্রিকেটার:-
১) অজিঙ্ক রাহানে: ১.৫০ কোটি। অজিঙ্ক রাহানে আইপিএল থেকে অবসর নিয়েছেন, তাই তাঁকে আর ধরে রাখার কোনও সুযোগ নেই।
২) মাথিশা পাথিরানা: ১৮ কোটি টাকায় তাঁকে কলকাতা দলে নিলেও চোটের জন্য গত মরশুমে কার্যত মাঠেই নামতে পারেননি তিনি। সেই জন্যই তাঁকে রিলিজ করতে চায় কেকেআর।
৩) রচিন রবীন্দ্র: ২ কোটি টাকায় দলে এসেও গত মরশুমে কেকেআরের হয়ে তিনি মাঠে নামতে সুযোগ পাননি। সেই জন্য তাঁকে রিলিজ করতে পারে কেকেআর।
৪) নবদীপ সাইনি: ৭৫ লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছিল নবদীপ সাইনিকে। দলে বিকল্প হিসেবে যোগদান করলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি। হর্ষিত রানার প্রত্যাবর্তনে অনিশ্চিত তাঁর জায়গা।
৫) রাহুল ত্রিপাঠী: ৭৫ লক্ষ টাকায় কেকেআর তাঁকে কিনলেও গত সিজনে একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি। তাই তাঁকেও ছেড়ে দেওয়া হতে পারে।
আরো পড়ুন: শেষমেষ হার্দিককে কত কোটিতে কিনল পাঞ্জাব? এবার ফাঁস হয়ে গেল অন্দরের কথা!
এই পাঁচজন ক্রিকেটারকে যদি কেকেআর ছেড়ে দেয়, তাহলে রাহানের অবসর গ্রহণের কারণে বেঁচে যাওয়া অর্থসহ সবমিলিয়ে ২৩.৪৫ কোটি টাকা হাতে থাকছে কেকেআরের। বর্তমানে বাকি ৪৫ লক্ষ টাকা সঙ্গে সেই অর্থ যোগ করলে, বিরাট অংকের বাজেট নিয়ে নিলামে অংশ নিতে পারবে শাহরুখের দল।
কেকেআরের সম্ভাব্য রিটেনশন তালিকা:
কেকেআর তাদের সম্ভাব্য রিটেনশন তালিকায় রেখেছেন রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, রামনদীপ সিং, সুনীল নারিন, টিম সাইফার্ট, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা সহ একাধিক ক্রিকেটারকে।
তাছাড়াও সংশয় রয়েছে উমরান মালিক আর রোভম্যান পাওয়েলের মতো ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে। ২০২৭ আইপিএলের আগে নাইট কর্তৃপক্ষ চাইছে নতুন করে দল সাজাতে। যদিও এই তালিকা শুধুই সম্ভাবনার পর্যায়ে রয়েছে। রিটেনশন তালিকা প্রকাশিত হলেই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।
আরো পড়ুন: আইপিএল শুরুর আগেই নিজের বিয়ে সারবেন রিঙ্কুর, সাংসদ প্রিয়ার সঙ্গে কবে গাঁটছড়া বাঁধছেন এই ফিনিশার?




