নিউজ

পরপর দুবার আইপিএল জয়ী অধিনায়ক এবার টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, রজত পাতিদারে ক্রিকেটপ্রেমীরা!

ভারতীয় ক্রিকেটার রজত পাতিদার এবার টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস গড়লেন। ব্যাট হাতে পরপর রেকর্ড ভেঙে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক নজির গড়লেন অসমের বিপক্ষে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে মাত্র ৪৮ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকে তিনি বিশ্বরেকর্ড গড়েছেন।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Rajat Patidar innings
Rajat Patidar innings

ভারতীয় ক্রিকেটার রজত পাতিদার এবার টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস গড়লেন। ব্যাট হাতে পরপর রেকর্ড ভেঙে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র অধিনায়ক নজির গড়লেন  অসমের বিপক্ষে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে মাত্র ৪৮ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকে তিনি বিশ্বরেকর্ড গড়েছেন। পাঁচ নম্বর বা তার নীচে টি-২০ ক্রিকেটে ব্যাট করতে নেমে পাতিদারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন।

১০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রজত পাতিদার!

অসমের বিপক্ষে সোমবার মধ্যপ্রদেশের হয়ে পাঁচ নম্বরে রজত পাতিদার ব্যাট করতে নামেন। ৮টি চার সহ ১৩টি ছক্কায় তাঁর ৪৮ বলের এই ইনিংস সাজানো ছিল। তিনি মাত্র ৪১ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন। ইতিপূর্বে ২০১৪-তে ড্যান ক্রিশ্চিয়ান মিডলসেক্সের হয়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কেন্টের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে করেন ১২৯ রান। সেটাই এতদিন ছিল বিশ্বরেকর্ড। এবার সেই রেকর্ড ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে  নিজের নামে লেখালেন রজত পাতিদার।

মধ্যপ্রদেশের ক্রিকেটেও নতুন নজির!

শুধুমাত্র বিশ্বরেকর্ডই করেই থেমে নেই রজত পাতিদার, তিনি নতুন অধ্যায় লিখেছেন মধ্যপ্রদেশের ক্রিকেট ইতিহাসেও। মধ্যপ্রদেশের প্রথম ক্রিকেটার হিসাবে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে সেঞ্চুরি করেছেন তিনি। তাঁর এই বিধ্বংসী ইনিংসের জন্যই নির্ধারিত ওভারে ৬ উইকেট খুইয়ে ২৫০ রানের বিরাট স্কোর গড়ে মধ্যপ্রদেশ।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: 'ক্রিকেট ঈশ্বর' শচীন তেন্ডুলকরের ছেলে এখন কী করছেন? অর্জুনের ক্রিকেট কেরিয়ার কোনদিকে যাচ্ছে?

১৩১ রানে জয় পেয়েছে মধ্যপ্রদেশ:

জবাবে ব্যাট করতে মাঠে নেমে পাতিদারদের বোলিংয়ের সামনে অসমের ব্যাটিং লাইনআপ রীতিমত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ১১৯ রানে অসম অলআউট হয়ে যায়। এর ফলে ১৩১ রানের বিরাট ব্যবধানে জয় পায় মধ্যপ্রদেশ। দলের এমন বড় জয়ের অশোক নায়ক হলেন দলের অধিনায়ক রজত পাতিদার।

চোটের জন্য বদলেছিলেন পরিকল্পনা:

প্রসঙ্গত, রাইজিং স্টার এশিয়া কাপে পাতিদারের ভারত 'এ' দলের অধিনায়ক হওয়ার কথা ছিল। তবে গোড়ালিতে চোট পেয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলবেন না বলেই জানান বোর্ডকে। যদিও পরে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে খেলবেন বলে সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটার প্রমাণ দিলেন ব্যাট হাতে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেরলের বিপক্ষে ৩৬ রান করে অপরাজিত থাকার পর, এবার অসমের বিপক্ষেও রেকর্ড ইনিংস খেলেছেন রজত পাতিদার।

আরো পড়ুন: কীসের এত অহংকার শ্রেয়সের— বিরাটের সঙ্গে ব্যবহারে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে