নিউজ

'ট্র্যাভিস-অভিষেক' জুটি অতীত! আইপিএলে আর ওপেনিং করতে দেখা যাবে না এই জুটিকে!

আইপিএলের মঞ্চে অতীত সানরাইজার্স হায়দরাবাদের জনপ্রিয় ওপেনিং জুটি ‘ট্র্যাভিস-অভিষেক'। আগামী সিজনে অজি তারকা ব্যাটার ট্র্যাভিস হেডকে আর অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে না। টিকিটের ব্যস্ততম সুচি এবং অন্যদিকে ব্যক্তিগত জীবনে ভারসাম্য ধরে রাখার জন্য তিনি আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Travis Head and Abhishek Sharma partnership to break for SRH
Travis Head and Abhishek Sharma partnership to break for SRH

আইপিএলের মঞ্চে অতীত সানরাইজার্স হায়দরাবাদের জনপ্রিয় ওপেনিং জুটি ‘ট্র্যাভিস-অভিষেক'। আগামী সিজনে অজি তারকা ব্যাটার ট্র্যাভিস হেড-কে আর অভিষেক শর্মা-র সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে না। টিকিটের ব্যস্ততম সুচি এবং অন্যদিকে ব্যক্তিগত জীবনে ভারসাম্য ধরে রাখার জন্য তিনি আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন। প্রিয় সতীর্থের এই সরে দাঁড়ানোর জন্য মন ভালো নেই অভিষেক শর্মারও। কী বললেন তিনি?

ভেঙে গেল আইপিএলের 'ট্র্যাভিস-অভিষেক' জুটি!

আইপিএলে না খেলার সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতেই হেডকে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন অভিষেক। নিজের প্রাক্তন ওপেনিং "বন্ধু" হেডকে ধন্যবাদ জানিয়ে অভিষেক লিখেছেন, ‘হেডি, সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ।’ বিগত কয়েকটি আইপিএল সিজনে 'ট্র্যাভিস-অভিষেক' জুটিকে বিধ্বংসী ওপেনিং জুটি বলা হতো।

ট্র্যাভিস-অভিষেক জুটি হল রাজস্থানের আইপিএল ইতিহাসে দ্বিতীয় সফল জুটি!

তাঁদের সাফল্যের ছবি পরিসংখ্যানেও দেখা যাচ্ছে। একসঙ্গে ৪২টি ইনিংসে আইপিএলে একসাথে ব্যাট করে ৪৬.১৪ গড়ে অভিষেক আর হেড একত্রে মোট ১৮৯২ রান করেছেন। তাঁদের মধ্যে গড়ে উঠেছে ছ'বার শতরানের ও ন'বার অর্ধশতরানের পার্টনারশিপ। তাঁরা হলেন সানরাইজার্স হায়দরাবাদ-এর ইতিহাসে দ্বিতীয় সফল ওপেনিং জুটি। শিখর ধাওয়ান আর ডেভিড ওয়ার্নার রয়েছে তাঁদের ঠিক আগেই। এমনকি, অন্তত এক হাজার রান করা আইপিএলে ওপেনিং জুটিগুলির মধ্যে প্রতি ওভারে রান করার বিচারে ট্র্যাভিষেক জুটি শীর্ষে অবস্থান করছে। প্রতি ওভারে তাঁদের রান তোলার গতি ১২.৪৬।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: সব শেষ! আইপিএল ২০২৭-এর আগে আংশিক বিক্রি হয়ে যাচ্ছে কেকেআর!

হঠাৎ আইপিএল থেকে কেন সরে দাঁড়িয়েছেন হেড?

এদিকে, ট্র্যাভিস হেড আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণও জানিয়েছেন। সানরাইজার্সের হয়ে তিনটি সিজন দুর্দান্ত অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন হেড। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা, পরিবারের সঙ্গে সময় কাটানো, ভবিষ্যতের লক্ষ্য, ব্যক্তিগত জীবনে ভারসাম্য ধরে রাখতেই অজি তারকা এই সিদ্ধান্ত নিয়েছেন। হায়দরাবাদের সঙ্গে কাটানো সময় আর দলের সাথে যা কিছু সফলতা অর্জন করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন হেড।

প্রসঙ্গত, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ট্র্যাভিস হেড ৪৩টি ম্যাচ খেলেছেন। সমস্ত ম্যাচ মিলিয়ে ৩২.৯৫ গড়ে তিনি করেছেন ১৩৫১ রান। ১৭৬.১৪ তাঁর স্ট্রাইক রেট। তাই বলাই যায়, হেডের বিদায়ে হায়দরাবাদের ওপেনিং আগামী সিজনে জুটিতে বড় পরিবর্তন আসছে। এবার অভিষেক শর্মার নতুন ওপেনিং সঙ্গী কে হবেন, সেটাই বড় প্রশ্ন।

আরো পড়ুন: দীর্ঘ ১৮ বছরে আইপিএল থেকে কত টাকা কামিয়েছেন মহেন্দ্র সিং ধোনি?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 489 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে