নিউজ

দীর্ঘ ১৮ বছরে আইপিএল থেকে কত টাকা কামিয়েছেন মহেন্দ্র সিং ধোনি?

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির দীর্ঘ ১৯ বছরের যাত্রা। এই দীর্ঘ সময়সীমার মধ্যে তিনি পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন দলকে, বলেছেন একের পর এক নজির। কিন্তু মাঠের সফলতা অর্জনের পাশাপাশি, ভারতের প্রাক্তন অধিনায়ক আইপিএল থেকে প্রচুর অর্থ উপার্জন করেছেন।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
MS Dhoni earning from CSK
MS Dhoni earning from CSK

আইপিএলে মহেন্দ্র সিং ধোনি-র দীর্ঘ ১৯ বছরের যাত্রা। এই দীর্ঘ সময়সীমার মধ্যে তিনি পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন দলকে, বলেছেন একের পর এক নজির। কিন্তু মাঠের সফলতা অর্জনের পাশাপাশি, ভারতের প্রাক্তন অধিনায়ক আইপিএল থেকে প্রচুর অর্থ উপার্জন করেছেন। প্রতিযোগিতার প্রথম সিজন অর্থাৎ ২০০৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর মোট বেতন ২০০.৭২ কোটি টাকায় এসে পৌঁছেছে।

৬ কোটি থেকে আজ ১৫ কোটি, এভাবে বেতন বেড়েছে ধোনির!

২০০৮ সালে আইপিএলের প্রথম নিলামে ধোনিকে ৬.০৩ কোটি টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। ২০০৯-তে তাঁর বেতন বেড়ে দাঁড়ায় ৭.৩২ কোটি টাকায়। ২০১১ সালে ধোনির বেতন ছিল ৮.১৬ কোটি, ২০১২ সালে ৮.৭৪ কোটি আর ২০১৩ সালে তিনি ৯.৫৭ কোটি টাকা পেয়েছন।

পরবর্তীতে চেন্নাই আর পুনে থেকে ধোনির আয়!

চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ও রাইজিং পুনে সুপারজায়ান্ট দলের হয়ে ধোনি প্রতি সিজনে ১২.৫ কোটি টাকা করে পেয়েছেন।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: যশস্বী জয়সওয়ালকে দলে নিতে শেষমেষ সুনীল নারিনকেই ছেড়ে দিচ্ছে KKR?

আইপিএলে ধোনির সর্বোচ্চ বেতন ১৫ কোটি টাকা!

২০১৮-তে চেন্নাই সুপার কিংসে কামব্যাক করার পর আরও বেড়ে যায় ধোনির বেতন। পরপর চার মরশুম অর্থাৎ ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫ কোটি টাকা করে প্রতি বছর পেয়েছেন তিনি। ধোনির আইপিএল কেরিয়ারে এটাই হল তাঁর পাওয়া সর্বোচ্চ বেতন। তারপর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সিজন প্রতি এই তারকা ক্রিকেটার ১২ কোটি টাকা করে পেয়েছেন।

শেষ দুই সিজনে কমেছে বেতন, তবুও আয় বিপুল:

২০২৫ সালে প্রায় ৬৭ শতাংশ ছেঁটে দেওয়া হয় ধোনির বেতন। চেন্নাই সুপার কিংস ট্যাংক3  মাত্র ৪ কোটি টাকায় দলে রাখে। ২০২৬ সালেও তিনি একই বেতনে খেলেন।

তাই বলাই বাহুল্য, ১৯ বছরের আইপিএল কেরিয়ারে ধোনি শুধুমাত্র বেতন থেকে আয় করেছেন ২০০.৭২ কোটি টাকা। ক্রিকেট মাঠে মাহির নেতৃত্ব আর সাফল্যের সঙ্গে সঙ্গে এই প্রচুর অর্থ উপার্জনের পরিসংখ্যান সত্যিই যথেষ্ট নজরকাড়া।

আরো পড়ুন: একেবারে ওয়াইল্ড কার্ড এন্ট্রি, শেষমেষ MI-তে ফিরছেন কায়রন পোলার্ড!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 489 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে