আর ব্যাট হাতে দেখা যাবে না 'ক্যাপ্টেন কুল'-কে, CSK থেকে চিরবিদায় ধোনির!
মন খারাপ করা খবর ক্রিকেটপ্রেমীদের জন্য। আইপিএল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানালেন মহেন্দ্র সিং ধোনি। এবার চেন্নাই সুপার কিংসের এই কিংবদন্তি ক্রিকেটার দীর্ঘদিনের ক্রিকেটজীবনে ইতি টানছেন। যদিও চেন্নাইয়ের সঙ্গে ধোনির সম্পর্ক একেবারে শেষ হয়ে যাচ্ছে না।

মন খারাপ করা খবর ক্রিকেটপ্রেমীদের জন্য। আইপিএল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানালেন মহেন্দ্র সিং ধোনি। এবার চেন্নাই সুপার কিংসের এই কিংবদন্তি ক্রিকেটার দীর্ঘদিনের ক্রিকেটজীবনে ইতি টানছেন। যদিও চেন্নাইয়ের সঙ্গে ধোনির সম্পর্ক একেবারে শেষ হয়ে যাচ্ছে না। নতুন ভূমিকায় মেন্টর হিসেবে এই ৪৫ বছর বয়সী কিংবদন্তি ক্রিকেটারকে চেন্নাই সুপার কিংসে দেখা যাবে।
রিটেনশন লিস্ট প্রকাশের আগেই আইপিএলকে বিদায় ক্যাপ্টেন কুলের!
২০২০ সালে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। তারপরেও তিনি আইপিএলে মাঠে নামতেন। তবে বয়সের সঙ্গে সঙ্গে চোখ আঘাতের সমস্যা নিয়েও সাম্প্রতিক সময়ে ভুগছিলেন তিনি। হাঁটুর চোটের জন্য গত সিজনে একটি ম্যাচেও তিনি মাঠে নামতে পারেননি শেষমেষ রিটেনশন তালিকা প্রকাশের পূর্বেই আইপিএল 'থালা' থেকে সরে দাঁড়ানোর নিলেন।
আজীবন চেন্নাই হয়ে থাকলো ধোনির ঘর!
চেন্নাই সুপার কিংসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, মহেন্দ্র সিং ধোনি দলের মেন্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির কর্ণধার এন শ্রীনিবাসন জানান, দলের প্রথম থেকেই তাদের পথচলার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ধোনি। অসংখ্য জয়, কঠিন সময় আর প্রচুর স্মৃতির সাথে জড়িয়ে রয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে সাফল্যের শিখরে দলকে পৌঁছে দিয়েছেন তিনি। তবে এবার তিনি আগামী প্রজননের ক্রিকেটারদের পথ দেখানোর দায়িত্ব গ্রহণ করেছেন। সবসময়ের জন্যই চেন্নাই তাঁর ঘর হয়েই থাকবে।
পাঁচবার চেন্নাইকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ধোনি:
আইপিএলের সূচনা লগ্ন অর্থাৎ ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের সাথে নিজের আইপিএল যাত্রা শুরু করেছেন এমএস ধোনি। তবে মাঝে দুটো বছর নিষেধাজ্ঞার জন্য তিনি অন্য দলের হয়ে খেলেন ঠিকই। সম্পর্কে ছেদ পড়েনি সিএসকের সাথে। ধোনির নেতৃত্বে মোট পাঁচবার অর্থাৎ ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই। শুধু তাই নয়, দল দুইবার দু’বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জয় করেছে।
ধোনির আইপিএল অভিযান:
আইপিএলে ধোনির পরিসংখ্যান চোখে পড়ার মতো। ২৫৬টি ম্যাচ খেলে ২২২টি ইনিংসে তিনি ৫১৪১ রান সংগ্রহ করেন। ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। চেন্নাই মোট ১০ বার আইপিএলের ফাইনালে উঠেছে তাঁর নেতৃত্বে। ২০২৩-এ পঞ্চমবার দলকে চ্যাম্পিয়ন করে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেন। পরবর্তীকালে দলের প্রয়োজনে তিনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন।
এবার দলের মেন্টর হিসেবে থাকছেন ধোনি:
তবে এবারের সিজনে নতুন করে চেন্নাই সুপার কিংস দল গঠন করছে। আগামী দিনের সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড়দের সামনে রেখে দল সাজাতে চায় ফ্র্যাঞ্চাইজির। সিএসকে'র এই নতুন পথচলায় তরুণ ক্রিকেটারদের পরামর্শ আর অভিজ্ঞতা দিয়ে সহায়তা করবেন ধোনি।
আর ব্রিকেট মাঠে হলুদ জার্সিতে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। শুধুমাত্র চেন্নাইয়ের ৫ বার আইপিএলজয়ী অধিনায়ক হিসেবে নয়, ধোনি হলেন চেন্নাইয়ের এক আবেগের নাম। দলকে তাঁর নেতৃত্ব দেওয়া, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্রিকেটপ্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এবার মেন্টর হিসেবে নতুন প্রজন্মের ক্রিকেটারদের পথ বাতলে দেবেন ধোনি।
আরো পড়ুন: যশস্বী আসবেন কেকেআরে! কিন্তু যশস্বীকে পেতে কেকেআরকে কোন কোন ক্রিকেটার ছাঁটাই করতে হবে?




