যশস্বী আসবেন কেকেআরে! কিন্তু যশস্বীকে পেতে কেকেআরকে কোন কোন ক্রিকেটার ছাঁটাই করতে হবে?
হার্দিক পাণ্ডেয়াকে দলে নিতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা সত্ত্বেও কোন ক্রিকেটারকে ছেড়ে দিয়ে হার্দিককে দলে নেওয়া হবে, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি নাইট ম্যানেজমেন্ট। অবশেষে সেই ট্রেডের সম্ভাবনা ভেস্তে যায়।

হার্দিক পাণ্ডেয়াকে দলে নিতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা সত্ত্বেও কোন ক্রিকেটারকে ছেড়ে দিয়ে হার্দিককে দলে নেওয়া হবে, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি নাইট ম্যানেজমেন্ট। অবশেষে সেই ট্রেডের সম্ভাবনা ভেস্তে যায়। যদিও এবার কেকেআর আর কোনও সুযোগ হাতছাড়া চাইছে না। ২০২৭ সালের আইপিএলের মিনি নিলামের পূর্বে দলে রাজস্থান রয়্যালসের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল-কে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে।
রাজস্থানের নেতৃত্ব মেলেনি, তাই অসন্তুষ্ট যশস্বী?
যদিও যশস্বীকে দলে নেওয়ার লড়াই চূড়ান্ত পর্যায়ে এখনও পৌঁছয়নি। ২০২৬ সিজন শেষ হয়ে যাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, এবার হয়তো রাজস্থান রয়্যালস ছাড়বেন যশস্বী। জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজির সাথে বেশ কিছু ব্যাপারে এই ভারতীয় ওপেনার অসন্তুষ্ট ছিলেন। মূলত তাঁর অসন্তোষের আসল কারণ হল, সঞ্জু স্যামসননের দল রাজস্থানের অধিনায়কত্ব নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি।
অধিনায়কত্ব চেয়েছিলেন যশস্বী!
সঞ্জুর বিদায় গ্রহণের পর যশস্বী অধিনায়ক হতে চেয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত রিয়ান পরাগের হাতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। তারপর থেকেই নানা আলোচনা শুরু হয় যশস্বীর ভবিষ্যৎ নিয়ে। তবে তাঁর দলবদলের ব্যাপারে কোনো নিশ্চয়তা আসেনি।
যশস্বীকে পেতে বড় ত্যাগ করতে প্রস্তুত কেকেআর, ট্রেড করা হতে পারে তিন ক্রিকেটারকে!
যশস্বীকে পেতে বড় ত্যাগ স্বীকার করতে চায় কেকেআর। সোশ্যাল মিডিয়াতে এক দাবি ছড়িয়ে পড়েছে। নাইট শিবির নাকি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন-সহ দুই ভারতীয় ক্রিকেটারকে ট্রেড করার কথা বলতে পারে। অর্থাৎ, যশস্বীকে দলে টানতে তিনজন ক্রিকেটারকে ছাড়তে পিছপা হবে না কলকাতা।
যশস্বীকে ছাড়া সমস্যায় রাজস্থান, বৈভবের ওপেনিং পার্টনার হবেন কে?
অন্যদিকে, যশস্বীকে ছাড়ার আগে রাজস্থান রয়্যালসও একাধিক ব্যাপার খতিয়ে দেখবে। দলের গুরুত্বপূর্ণ ওপেনার না থাকলে ফ্র্যাঞ্চাইজিকে তাঁর বিকল্প দেখতে হবে। বিশেষত তরুণ বৈভব সূর্যবংশীর সাথে ওপেনিং জুটিতে কাকে দেখা যাবে, সেই নিয়ে অন্য পরিকল্পনা নিতে হবে রাজস্থানকে।
এই মুহূর্তে আইপিএল ২০২৭-এর পূর্বে দল বদলের জল্পনা চলছে যশস্বী জয়সওয়ালকে নিয়ে।
আরো পড়ুন: হায়দরাবাদ ছেড়ে হর্ষল প্যাটেল যোগ দিচ্ছেন শুভমনের গুজরাতে! কত কোটিতে দলবদল হল?




