ভারতের লজ্জার হারের সব দায় কার উপর চাপালেন 'হেডমাস্টার' গম্ভীর? দলের পারফরম্যান্সে মোটেও খুশি নন তিনি!
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে লজ্জাজনকভাবে হারল টিম ইন্ডিয়া। প্রথম দুটি ম্যাচে জিতলেও ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ ম্যাচে মাত্র ৮৯ রানেই টিম ইন্ডিয়া অলআউট হয়ে গিয়েছে। ২৪৪ রানের বিরাট ব্যবধানে হেরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে লজ্জাজনকভাবে হারল টিম ইন্ডিয়া। প্রথম দুটি ম্যাচে জিতলেও ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ ম্যাচে মাত্র ৮৯ রানেই টিম ইন্ডিয়া অলআউট হয়ে গিয়েছে। ২৪৪ রানের বিরাট ব্যবধানে হেরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। দলের এই বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ গৌতম গম্ভীর। কী বললেন তিনি?
ব্যাটারদের নিয়ে সমালোচনা করলেন গম্ভীর!
ম্যাচের শেষে গম্ভীর ব্যাটারদের ব্যর্থতা নিয়েই সরব হলেন। তাঁর কথায়, উইকেটে বলের সামান্য মুভমেন্ট নয়, বরং পরিস্থিতির সাথে মানিয়ে পারার ব্যর্থতার জন্যই ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটেছে। কঠিন পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হবে, ব্যাটারদেরই সেই চ্যালেঞ্জ নিতে হবে বলে জানান তিনি।
ব্যাটিং বিপর্যয় নিয়ে উদ্বেগে রয়েছেন 'হেডমাস্টার' গম্ভীর!
ভারতীয় কোচ জানান, বারবার একই রকমের ব্যাটিং বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগের ম্যাচেও ১১১ রানের মধ্যে ভারত সাত উইকেট খুইয়েছে। গম্ভীর মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের পরিস্থিতি সামাল দিতে মানসিক এবং শারীরিকভাবে ব্যাটারদের প্রস্তুত থাকা প্রয়োজন। প্রথমেই উইকেট না হারিয়ে ৩৫-৪০ রান করতে পারলে অন্যরকম হতো ম্যাচের পরিস্থিতি, বলেন গম্ভীর।
আরও পড়ুন- হায়দরাবাদ ছেড়ে হর্ষল প্যাটেল যোগ দিচ্ছেন শুভমনের গুজরাতে! কত কোটিতে দলবদল হল?
নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ভাঙলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন:
চতুর্থ ম্যাচে একাই ভারতীয় ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। তিনটি উইকেট তুলে প্রথম ওভারেই ভারতকে ব্যাপক চাপে ফেলেছেন তিনি। যদিও হেনরির ডেলিভারিকে সামাল দেওয়া যে সম্ভব ছিল না, তা মানেন না গম্ভীর। তাঁর কথায়, আন্তর্জাতিক ক্রিকেটে আনপ্লেয়েবল নয় কোনও বলই। ভালো লেংথের বল সামাল দেওয়ার দায়িত্ব ব্যাটারদের।
ফিল্ডিং নিয়েও উদ্বিগ্ন গম্ভীর:
শুধু ব্যাটিং নয়, গম্ভীর ভারতের ফিল্ডিং নিয়েও উদ্বিগ্ন। নিউজিল্যান্ডের সেঞ্চুরি করা উইল ইয়ংয়ের ক্যাচ ভারতীয় ফিল্ডাররা দু'বার হাতছাড়া করেছেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে ইয়ং ১২৫ রানের বড় ইনিংস খেলেন। গম্ভীর মনে করেন, গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেললে সেই মূল্য চোকাতেই হয় দলকেই।
আরও পড়ুন- ভারতের টেস্ট দলে বিরাট রদবদল, এই অভিজ্ঞ বোলারকে বাদ দিয়ে ঢুকলেন গুরনুর!
এদিকে, দলের এই লজ্জাজনক হারের পর ভারতীয় শিবিরেও ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে শ্রেয়স আইয়ারের সাথে গম্ভীরের অবস্থানের পার্থক্য নিয়েও আলোচনা চলছে। শেষ ম্যাচে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়িয়ে কি সব সমালোচনার জবাব দিতে পারবে?




