নিউজ

বৈভব নয়, এবার আইপিএল মালিকদের নজর রয়েছে ১৭ বছরে সেঞ্চুরি করা এই তরুণের উপর!

একের পর এক বিস্ময়কর প্রতিভার উত্থান ভারতীয় ক্রিকেটে। বৈভব সূর্যবংশীর পর ছত্তিশগড়ের ১৭ বছর বয়সী তরুণ ক্রিকেটার বিকল্প তিওয়ারি এবার ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। মাত্র ১৭ বছর বয়সী এই ক্রিকেটার টি-২০ ক্রিকেটে রীতিমতো ঝোড়ো সেঞ্চুরি করে নজির গড়লেন।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Vikalp Tiwari IPL auction
Vikalp Tiwari IPL auction

একের পর এক বিস্ময়কর প্রতিভার উত্থান ভারতীয় ক্রিকেটে। বৈভব সূর্যবংশী-র পর ছত্তিশগড়ের ১৭ বছর বয়সী তরুণ ক্রিকেটার বিকল্প তিওয়ারি এবার ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে। মাত্র ১৭ বছর বয়সী এই ক্রিকেটার টি-২০ ক্রিকেটে রীতিমতো ঝোড়ো সেঞ্চুরি করে নজির গড়লেন। বুধবার ওডিশার বিপক্ষে সৈয়দ মুস্তাক আলি ট্রফি-তে ছত্তিশগড়ের এই অধিনায়ক মাত্র ৫৬ বলে ১১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ফলে ভারতীয় টি-২০ ক্রিকেটে দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করে নিয়েছেন বিকল্প তিওয়ারি। এই তালিকায় বৈভব সূর্যবংশী রয়েছেন তাঁর আগে।

নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে নিজেকে প্রমাণ করলেন বিকল্প তিওয়ারি!

কলকাতায় আয়োজিত এদিনের ম্যাচের প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ২২৮ রান করে ছত্তিশগড়। দলের দু'জন ওপেনার দ্রুত ফিরে যান। তবুও একপ্রান্ত আগলে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন বিকল্প। মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি পূরণ করার পর ৪৪ বলে সেঞ্চুরি করেন তিনি। ১৮টি চার সহ তিনটি ছক্কা ছিল তাঁর ৫৬ বলের ঝোড়ো ইনিংসে। তাঁর স্ট্রাইক রেট ২১২.৫০। ইনিংসের ষষ্ঠ ওভারে পাঁচ বলে তিনি বাউন্ডারি হাঁকিয়ে নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রমাণ দেন। যদিও পরবর্তীতে চোটের জন্য রিটায়ার্ড হার্ট হয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়েছে। 

বিকল্পের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের বাকিরাও!

বিকল্পের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে দেব আদিত্য সিং আর অজয় যাদব মণ্ডলও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাল্টা ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৭৭ রানেই ওডিশার ইনিংস থেমে যায়। তাই ৫১ রানে ছত্তিশগড় জিতে যায়। বল হাতে তিনটি উইকেট শিকার করেন জয়ন্ত যাদব।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: টাইমের '১০০ নেক্সট ইন্ডিয়া' তালিকায় জায়গা হল বৈভবের! তার প্রতিভায় মুগ্ধ বলি তারকারাও!

মুস্তাক আলি ট্রফিতে বিকল্পের অবদান:

এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিকল্প এর আগেও নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রমাণ দিয়েছেন। ১৪ নভেম্বর উত্তরাখণ্ডের বিপক্ষে মাত্র ১৭ বলে ৫০ রান করে তিনি সবার নজর কেড়ে নেন। সেই ইনিংসে আটটি চার সহ দুটি ছক্কা ছিল। তবে হায়দরাবাদের বিপক্ষে পরবর্তী ম্যাচে প্রথম বলেই তিনি আউট হন। যদিও ওডিশার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এই তরুণ।

ইতিমধ্যেই আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি বিকল্পের এই ধারাবাহিক আগ্রাসী ব্যাটিং দেখে অভিভূত। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে তিনি খেলার সুযোগ পাননি ঠিকই। তবে নতুন করে আলোচনায় এসেছে তাঁর পারফরম্যান্স। আগামী দিনে এই তরুণ ক্রিকেটার ২০২৮-র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জায়গা পেতে পারেন। মাত্র ১৭ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে এমন ব্যাটিং প্রতিভার পরিচয় দিয়ে বিকল্প তিওয়ারি এখন আশার আলো দেখাচ্ছেন।

আরো পড়ুন: বুমরাহ মানেই নয়া নজির! এবার টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাসপ্রীত!

ট্যাগ:Vaibhav Suryavanshi
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 914 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে