নিউজ

টাইমের '১০০ নেক্সট ইন্ডিয়া' তালিকায় জায়গা হল বৈভবের! তার প্রতিভায় মুগ্ধ বলি তারকারাও!

ভারতীয় ক্রিকেটের বিস্ময় বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটার নিজেকে প্রমাণ করেছেন বিশ্বমঞ্চে। তবে, এবার এই তরুণ ক্রিকেটার জায়গা পেলেন আন্তর্জাতিক পত্রিকা ‘টাইম’-এর প্রথম ‘১০০ নেক্সট ইন্ডিয়া’ লিস্টে। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা মুগ্ধ হয়েছেন বৈভবের এই সাফল্যে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Ayushman Khurrana on Vaibhav Suryavanshi
Ayushman Khurrana on Vaibhav Suryavanshi

ভারতীয় ক্রিকেটের বিস্ময় বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটার নিজেকে প্রমাণ করেছেন বিশ্বমঞ্চে। তবে, এবার এই তরুণ ক্রিকেটার জায়গা পেলেন আন্তর্জাতিক পত্রিকা ‘টাইম’-এর প্রথম ‘১০০ নেক্সট ইন্ডিয়া’ লিস্টে। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা মুগ্ধ হয়েছেন বৈভবের এই সাফল্যে। তিনি মনে করেন, শুধু ক্রিকেটেরই প্রতিভা নন, বরং পরিবর্তিত ভারতের প্রতিচ্ছবি হলেন বৈভব। আর কী বললেন আয়ুষ্মান?

কারা রয়েছেন ‘টাইম’র এই লিস্টে?

প্রথমবারের মতো ‘টাইম’ ভারতের জন্য এই বিশেষ লিস্ট প্রকাশ করেছে। দেশের ভবিষ্যৎ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ১০০ জন নেতা এবং উদীয়মান ব্যক্তিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই লিস্টে। তালিকায় রয়েছেন ক্রীড়া জগতের একাধিক পরিচিত মুখ। হরমনপ্রীত কৌর, মীরাবাঈ চানু, লভলিনা বরগোহাঁই, ডি গুকেশ, সানিয়া মির্জা, ভিথ্যা রামরাজ, সবিতা পুনিয়া ও কুমকুম মহোদ রয়েছেন এই তালিকায়।

বৈভবের প্রশংসা করে কী লিখলেন আয়ুষ্মান খুরানা?

বৈভবের প্রশংসা করে আয়ুষ্মান বলেন, তাঁর ঝোড়ো ব্যাটিং পারফরম্যান্স তুলে ধরছে আগামী প্রজন্মের সম্ভাবনাকে। আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মাত্র ১৪ বছর বয়সেই অভিষেক করে, পরপর রেকর্ড গড়ে চলেছে সে। আয়ুষ্মান মনে করেন, বৈভবের উত্থানই প্রমাণ করে দিচ্ছে, দেশের যেকোন প্রান্ত থেকেই প্রতিভা উঠে আসে। বৈভবের সফলতা শুধু রান কিংবা রেকর্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁকে দেখেই স্বপ্ন দেখার সাহস পাচ্ছে অসংখ্য তরুণ।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: বুমরাহ মানেই নয়া নজির! এবার টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাসপ্রীত!

১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় রইলেন কারা?

‘১০০ নেক্সট ইন্ডিয়া’ মিস্টার নানান বিভাগে জায়গা করে নিয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। ‘ইনোভেটর্স’ বিভাগে বৈভব সূর্যবংশী, মীরাবাঈ চানু আর কুমকুম মহোদের নাম রয়েছে। ‘ফেনমস’ বিভাগে দেখা যাচ্ছে পেয়েছেন লভলিনা, ডি গুকেশ আর ভিথ্যা রামরাজের নাম। ‘লিডার্স’ বিভাগে সবিতা পুনিয়া আছেন। আবার, ‘অ্যাডভোকেটস’ বিভাগে দেখা যাচ্ছে সানিয়া মির্জা আর হরমনপ্রীত কৌরের নাম।

মাত্র পনেরো বছর বয়সে ভারতীয় ক্রিকেটে পরপর নজির গড়ে চলেছেন বৈভব। বিহারের অধিনায়ক হিসেবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পুরুষদের সর্বোচ্চ পর্যায়ের টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ কম বয়সী অধিনায়ক তিনি। অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক করেছেন বৈভব। পাশাপাশি আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে সেঞ্চুরি করে টি-২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হলেন বিহারের এই তরুণ ক্রিকেটার।

সব মিলিয়ে ভারতীয় ক্রীড়াজগতের সঙ্গে সঙ্গে‘টাইম’-এর এই স্বীকৃতি এক বড় প্রাপ্তি দেশের তরুণ প্রতিভাদের কাছেও।

আরো পড়ুন: 'ট্র্যাভিস-অভিষেক' জুটি অতীত! আইপিএলে আর ওপেনিং করতে দেখা যাবে না এই জুটিকে!

ট্যাগ:Vaibhav Suryavanshi
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 914 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে