নিউজ

'ক্রিকেট ঈশ্বর' শচীন তেন্ডুলকরের ছেলে এখন কী করছেন? অর্জুনের ক্রিকেট কেরিয়ার কোনদিকে যাচ্ছে?

বাবার মতো খ্যাতি অর্জন করতে পারেননি ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। তবে একজন বাঁহাতি পেসার আর অলরাউন্ডার হিসেবে নিজের পরিস্থিতি গড়ে তুলতে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হয়েছে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Arjun Tendulkar cricket career
Arjun Tendulkar cricket career

বাবার মতো খ্যাতি অর্জন করতে পারেননি ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর-এর পুত্র অর্জুন তেন্ডুলকর। তবে একজন বাঁহাতি পেসার আর অলরাউন্ডার হিসেবে নিজের পরিস্থিতি গড়ে তুলতে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এরই মধ্যে কিংবদন্তি ক্রিকেটারদের পরবর্তী প্রজন্মকে নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এরই মধ্যে উঠে এসেছে সচিন-পুত্র অর্জুনের কথা। এই মুহূর্তে কেমন ক্রিকেট ক্যারিয়ার চলছে তাঁর? 

মুম্বাই ছেড়ে অর্জুন নতুন ইনিংস শুরু করেছেন গোয়ায়!

মুম্বাইয়ের হাত ধরেই ক্রিকেট জীবনের সূচনা হয় অর্জুনের। যদিও মুম্বাইয়ের মত এমন এক শক্তিশালী দলে অর্জুনের নিয়মিত সুযোগ পাওয়া বেশ চাপের। তাই ২০২২-২৩ সিজনে তিনি গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। রঞ্জি ট্রফিতে গোয়া দলের হয়ে অভিষেক ম্যাচেই রাজস্থানের বিপক্ষে দুরন্ত ঝোড়ো সেঞ্চুরি করে নজর কেড়ে নিয়েছেন সচিন-পুত্র। ব্যাটিংয়ের সঙ্গে বল হাতেও তিনি নিজ দক্ষতার পরিচয় দেন।

রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি অর্জুনের, বল হাতেও পেলেন সাফল্য!

গোয়ার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করে অর্জন ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শিকার করেছেন তিনটি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ২৪টি ম্যাচে ৬৮৫ রান সহ ৫২টি উইকেট সংগ্রহ করেন তিনি। রয়েছে একটি সেঞ্চুরি সহ দুটি হাফ সেঞ্চুরি। একজন বাঁহাতি পেসার হিসেবে নতুন বলে সুইং করানোর সঙ্গে সঙ্গে তিনি লোয়ার অর্ডারে ব্যাটিং করতেও দক্ষ। যদিও ধারাবাহিকতা বজায় রাখাই হলো তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

মুম্বাই ইন্ডিয়ান্স থেকে শুরু করে লখনউ সুপার জায়ান্টস:

মুম্বাই ইন্ডিয়ান্সের হাত ধরে আইপিএলের যাত্রা শুরু করেছিলেন অর্জুন। ২০২১-এর নিলামে মুম্বাই তাঁকে দলে নেয়। মুম্বাইয়ের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। কলকাতা নাইট রাইডার্স-র বিরুদ্ধে ২০২৩ সালে তিনি আইপিএল অভিষেক করেন। ২০২৬ সিজনের পূর্বে লখনউ সুপার জায়ান্টস দলে ট্রেডের মাধ্যমে অর্জুন জায়গা করে নেন। নতুন ফ্র্যাঞ্চাইজিতে প্রমাণ করার সুযোগ পেল এখনো পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। 

২০২৬-২৭ সিজনে গোয়ার রঞ্জি দল থেকে বাদ:

সাম্প্রতিক সময়ে অর্জুনের ক্রিকেট কেরিয়ারে এসেছে বড় ধাক্কা। ২০২৬-২৭ সিজনে রঞ্জি ট্রফিতে গোয়ার ১৬ সদস্যের দলে তিনি জায়গা পাননি। তবে গত সিজনে গোয়ার হয়ে গ্রুপ পর্বে খেলেছিলেন সাতটি ম্যাচেই। ১০টি ইনিংসে তিনি ১৫৩ রান করেন। বল হাতেও শিকার করে ১৫টি উইকেট। ভালো পারফরম্যান্স সত্ত্বেও দল থেকে বাদ পড়া নিয়ে অর্জুনের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন।

আরো পড়ুন: কীসের এত অহংকার শ্রেয়সের— বিরাটের সঙ্গে ব্যবহারে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা!

সচিনের পরিচয় পেরিয়ে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ অর্জুনের:

অর্জুনের কাছে বাবার পরিচিতি সবথেকে বড় চ্যালেঞ্জ। বিশ্বক্রিকেটে সচিন তেন্ডুলকর অন্যতম সেরা ব্যাটার। তাই তিনি মাঠে নামলেই তুলনা শুরু হয় তাঁর বাবার সঙ্গে। তবে ব্যাটার হিসেবে বাবার পথ না ধরে তিনি বাঁহাতি পেসার এবং অলরাউন্ডার হিসেবে খেলেন। ক্রিকেটে প্রতিভার সঙ্গে নিয়মিত ভালো পারফরম্যান্স করে দলে নিজের জায়গা ধরে রাখাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।

আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয়নি অর্জুনের:

ভারতের সিনিয়র দলের জার্সিতে অর্জুনের এখনও পর্যন্ত অভিষেক হয়নি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে যোগ দেওয়ায় একমাত্র লক্ষ্য তাঁর। এরই মাঝে রঞ্জি দলে জায়গা না পাওয়া, আইপিএলের কম সুযোগ পাওয়া, সব মিলিয়ে দোটানায় রয়েছেন অর্জুন। বাবার মত তিনি খ্যাতি অর্জন করতে পারবেন কিনা, উঠছে প্রশ্ন।

আরো পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে জিততে চাপের মুখে 'সীতারাম' নাম জপছিল আর্যবীর, বড় কথা জানালেন বীরেন্দ্র সেহবাগ!

ট্যাগ:IndiaArjun Tendulkar
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে